📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ 📄 ক্ষমা চাইতে শরম করতে নেই

📄 ক্ষমা চাইতে শরম করতে নেই


ক্ষমা চাওয়ায় লাঞ্ছনা নেই। কিছু লোক মনে করে, জীবন যায় যাক, নাক কাটা না যায়। মাথা যেন কোথাও নীচু না হয়। এ চিন্তা খুবই খারাপ। কারণ, এর ভিত্তি অহংকার। অতএব এমন পরিস্থিতি আসলে ক্ষমা চেয়ে নেবে। ক্ষমা চাইলে কী হয়? দুনিয়ায় ক্ষমা চাইলে আখেরাতে পার পেয়ে যাবে। খোদা না করুন, এখানে মাফ করিয়ে নিতে না পারলে আখেরাতে মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগতে পারে। আল্লাহ তা'আলা আমাকে, আপনাকে ও সকলকে এ কথাগুলোর ওপর আমল করার তাওফীক দান করুন। আমীন।

ফন্ট সাইজ
15px
17px