📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ 📄 ফেতনার সময় নিজের ঘরে বসে থাকো

📄 ফেতনার সময় নিজের ঘরে বসে থাকো


ফেৎনা এরই নাম যে, মানুষের কাছে হক স্পষ্ট হবে না। এটা জানা যাবে না যে, হকের উপর কে আছে, আর বাতিলের উপর কে আছে? যদি হক স্পষ্ট হয়ে যায় তাহলে তা ফেনা নয়। আর যদি হক স্পষ্ট না হয় তাহলে তা ফেৎনা। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেৎনা থেকে পৃথক থাকার হুকুম দিয়েছেন। বরং এ পর্যন্ত বলেছেন যে, নিজের ঘরে চুপচাপ বসে থাকবে। বাইরে বের হয়ে বিবাদমান দলকে দেখবেও না। কারণ, ফেৎনা এমন জিনিস, তার দিকে তুমি যদি দেখো, তাহলে ফেৎনা তোমাকে ছোঁ মেরে নিয়ে যাবে। এজন্যে তা থেকে দূরে থাকো। আমাদের দেশে অনেক ঝগড়া, অনেক বিবাদ বিশেষ করে রাজনৈতিক দ্বন্দ্ব এমন হয়ে থাকে যে, সাধারণত সেগুলোতে এ অবস্থার সৃষ্টি হয়। এমতাবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ এই যে, এ থেকে দূরে থাকবে। আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা নিজ দয়ায় আমাদের সকলকে এসব বিধান এবং শিক্ষার উপর আমল করার তাওফীক দান করুন। আমীন।

টিকাঃ
৯. সহীহ বুখারী, হাদীস নং ৩৩৩৮, সহীহ মুসলিম, হাদীস নং ৩৪৩৪, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৯৬৯

ফন্ট সাইজ
15px
17px