📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 প্রথমে সংবাদ যাচাই করুন

📄 প্রথমে সংবাদ যাচাই করুন


আমার ভাইগণ! এটা আমাদের সমাজের এমন একটা সমস্যা যে, জনসাধারণ হোক বা সরকার, রাজনৈতিক পার্টি হোক বা ধর্মীয় দল, সবাই এর মধ্যে আক্রান্ত যে, কানে কোনো উড়ো কথা পড়লেই তা কেবল বিশ্বাসই করে না, বরং তা প্রচার করে এবং তার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে। এর ফলে সীমাহীন জুলুম-অত্যাচার করা হয়েছে। অথচ কুরআনে কারীম এ আয়াতে এই পয়গাম দিয়েছে যে, হে ঈমানদারগণ! তোমাদের নিকট কোনো দায়িত্বহীন ব্যক্তি কোনো খবর নিয়ে এলে প্রথমে তা যাচাই করো। এমন যেন না হয় যে, অজ্ঞতাবশত তোমরা মানুষের ক্ষতি করলে। ফলে তোমাদেরকে লজ্জিত ও অনুতপ্ত হতে হলো। আমরা যদি কুরআনে কারীমের এই হুকুম মোতাবেক চলি এবং জীবনের প্রত্যেক শাখায় একে ব্যবহার করি, তাহলে নিশ্চয়ই আমাদের সমাজের নব্বই শতাংশ বিবাদ মিটে যাবে।
আল্লাহ তা'আলা নিজ দয়ায় আমাদেরকে কুরআনে কারীমের এ হেদায়েতকে বোঝার এবং সে অনুপাতে আমল করার তাওফীক দান করুন। আমীন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00