📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ 📄 পঞ্চম নসীহত

📄 পঞ্চম নসীহত


আল্লাহ তা'আলা আমাদের সকলের অন্তরেও এই মহব্বত দান করুন, আমীন।
মোটকথা, এটি ছিলো চতুর্থ নসীহত। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যের জন্যে তাই পছন্দ করো, যা নিজের জন্যে পছন্দ করো। আল্লাহ তা'আলা আমাদের সকলকে এই নসীহতের উপর আমল করার তাওফীক দান করুন।

হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম নসীহত এই করেন,
لَا تُكْثِرُ الضَّحْكَ فَإِنَّ كَثْرَةَ الضَّحْكِ تُمِيتُ الْقَلْبَ
'অনেক বেশি হেসো না, কারণ অধিক হাসি অন্তরের মৃত্যুর কারণ হয়। এর ফলে মানুষের অন্তর মরে যায়।"
এখানে হাসি দ্বারা অট্টহাসি উদ্দেশ্য। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত এই যে, তিনি অট্টহাসি হাসতেন না। বেশির ভাগ সময় তিনি মুচকি হাসতেন। কতক বর্ণনায় এসেছে- কখনো কখনো হাসার সময় তাঁর মুখ খুলে যেতো, মাড়ি দেখা যেতো। কিন্তু অট্টহাসি কোথাও প্রমাণিত নেই। উদ্দেশ্য এই যে, মানুষ সবসময় হাসবে, হাসাবে, আর ভাঁড় হয়ে যাবে- এটা পছন্দনীয় নয়। তবে সীমার মধ্যে থেকে হাসি-মজাও জায়েয। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মজা করেছেনও। এটা এই হাদীসের সারকথা। আল্লাহ তা'আলা স্বীয় অনুগ্রহ ও দয়ায় আমাদেরকে এই পাঁচটি নসীহতের উপরে আমল করার তাওফীক দান করুন, আমীন।

টিকাঃ
৩. সুনানে তিরমিযী, হাদীস নং ২২২৭, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৪২০৭, মুসনাদে আহমাদ, হাদীস নং ৭৭৪৮

ফন্ট সাইজ
15px
17px