📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ 📄 কিতাব নিয়ে ফিরিয়ে না দেওয়া

📄 কিতাব নিয়ে ফিরিয়ে না দেওয়া


এমনিভাবে আমাদের সমাজে মাসআলা বানিয়ে নেওয়া হয়েছে যে, কিতাব চুরি করা চুরির অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ, অন্য কারো থেকে পড়ার জন্যে কিতাব নিলে তা ফিরিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কিতাব পড়ার পর ঘরে পড়ে আছে, কিন্তু ফিরিয়ে দেওয়ার চিন্তা নেই। অথচ হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে, তুমি যদি অন্যের কোনো জিনিস নিয়ে থাকো তাহলে তাকে তা ফিরিয়ে দেওয়ার চিন্তা করো। দ্রুত মালিকের কাছে পৌছিয়ে দাও।
আল্লাহ তা'আলা আমাদের সকলকে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব বাণীর উপর আমল করার তাওফীক দান করুন, আমীন।

টিকাঃ
১২. সুনানে তিরমিযী, হাদীস নং ২০৮৬, সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৩৫০, মুসনানে আহমাদ, হাদীস নং ১৭২৬১

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية