📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 চাঁদা সংগ্রহের সঠিক পদ্ধতি

📄 চাঁদা সংগ্রহের সঠিক পদ্ধতি


চাঁদা সংগ্রহের সঠিক পদ্ধতি এই যে, আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন যে, এটি একটি প্রয়োজন এবং দ্বীনের সঠিক খাত। এখানে দান করলে সওয়াব হবে। এজন্যে যার যখন ইচ্ছা এ প্রয়োজন পূরণের জন্যে এবং সওয়াব অর্জনের জন্যে চাঁদা দিবেন। এসমস্ত বিধান এ হাদীস থেকেই বের হচ্ছে যে, কোনো ব্যক্তি অন্যের সম্পদ ও অন্যের সামানা বাস্তবেও নিবে না এবং ঠাট্টা করেও নিবে না।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 ধার নেওয়া জিনিস তাড়াতাড়ি ফেরত না দেওয়া

📄 ধার নেওয়া জিনিস তাড়াতাড়ি ফেরত না দেওয়া


হাদীস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও ইরশাদ করেছেন,
وَإِذَا وَجَدَ أَحَدُكُمْ عَصَا صَاحِبِهِ فَلْيَرْدُدْهَا عَلَيْهِ
তুমি যদি কোনো সময় অন্যের লাঠিও নিয়ে থাকো তাহলে তা ফিরিয়ে দাও।” অর্থাৎ, তুমি যদি কোনো জিনিস ব্যবহারের জন্যে ধার নিয়ে থাকো এবং সে খুশি মনে তোমাকে দিয়ে থাকে, খুশি মনে দিয়ে তো সে কোনো অপরাধ করেনি, এজন্যে প্রয়োজন পুরা হলে জিনিসটি তাড়াতাড়ি ফিরিয়ে দাও। এ ব্যাপারেও আমাদের অনেক ত্রুটি ও গাফলতি হয়ে থাকে। একটি জিনিস প্রয়োজনে কারো থেকে নিয়েছিলো, এখন তা বাড়িতে পড়ে আছে। ফিরিয়ে দেওয়ার চিন্তা নেই। আরে ভাই! তোমার প্রয়োজন যখন পুরা হয়ে গিয়েছে, এবার তা ফিরিয়ে দাও। হতে পারে, যার জিনিস তার ব্যবহারের প্রয়োজন দেখা দিয়েছে। কিন্তু সে লজ্জা বোধ করছে যে, তার কাছে কীভাবে চাইবো। এখন তুমি ব্যবহার করলে তার খুশি মনের অনুমতি ছাড়া ব্যবহার করছো। এজন্যে এভাবে ব্যবহার করা তোমার জন্যে হারাম।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 কিতাব নিয়ে ফিরিয়ে না দেওয়া

📄 কিতাব নিয়ে ফিরিয়ে না দেওয়া


এমনিভাবে আমাদের সমাজে মাসআলা বানিয়ে নেওয়া হয়েছে যে, কিতাব চুরি করা চুরির অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ, অন্য কারো থেকে পড়ার জন্যে কিতাব নিলে তা ফিরিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কিতাব পড়ার পর ঘরে পড়ে আছে, কিন্তু ফিরিয়ে দেওয়ার চিন্তা নেই। অথচ হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে, তুমি যদি অন্যের কোনো জিনিস নিয়ে থাকো তাহলে তাকে তা ফিরিয়ে দেওয়ার চিন্তা করো। দ্রুত মালিকের কাছে পৌছিয়ে দাও।
আল্লাহ তা'আলা আমাদের সকলকে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব বাণীর উপর আমল করার তাওফীক দান করুন, আমীন।

টিকাঃ
১২. সুনানে তিরমিযী, হাদীস নং ২০৮৬, সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৩৫০, মুসনানে আহমাদ, হাদীস নং ১৭২৬১

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00