📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 চল্লিশ বছরের যুদ্ধের কারণ

📄 চল্লিশ বছরের যুদ্ধের কারণ


জাহেলিয়াতের যুগে দীর্ঘ একটি যুদ্ধ হয়েছিলো। যাকে 'বাসুসে'র যুদ্ধ বলা হয়। এই যুদ্ধের সূচনা এভাবে হয়েছিলো যে, এক ব্যক্তির মুরগির বাচ্চা অন্য এক ব্যক্তির ক্ষেতে গিয়ে চারা নষ্ট করে। এর ফলে বিবাদ শুরু হয়। উভয়ের বংশ ও গোত্রের লোকেরা চলে আসে। প্রথমে লাঠি চালানো হয়, তারপর তরবারী কোষ মুক্ত করা হয়। এই যুদ্ধ চল্লিশ বছর পর্যন্ত চলতে থাকে। বাবার মৃত্যুর সময় ছেলেকে ওসিয়ত করে যেতো- বৎস! সব কিছু করবে কিন্তু আমার ঘাতককে ক্ষমা করবে না। শুধু একটি মুরগির বাচ্চার কারণে চল্লিশ বছর পর্যন্ত যুদ্ধ চলতে থাকে। প্রথম দিনই যদি কুরআনে কারীমের আয়াত,
وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ
'সফলতা লাভকারী ঈমানদার তারা, যারা অসার বিষয় থেকে বিরত থাকে।'- এর উপর আমল করতো, তাহলে সেদিনই এ ঝগড়া মিটে যেতো। আল্লাহ তা'আলা স্বীয় দয়া ও অনুগ্রহে এ বিষয়টি আমাদের অন্তরে বসিয়ে দিন। আমাদেরকে এর উপরে আমল করার সাহস ও উদ্দীপনা দান করুন। আমীন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00