📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ 📄 বন্ধুত্বের পরিণতিতে গোনাহ

📄 বন্ধুত্বের পরিণতিতে গোনাহ


অনেক সময় এ বন্ধুত্বের পরিণতিতে আমরা গোনাহে লিপ্ত হই। চিন্তা করি যে, সে আমার বন্ধু। তার কথা না মানলে তার মন ভেঙ্গে যাবে। কিন্তু তার মন রক্ষার পরিণতিতে শরীয়ত ভেঙ্গে গেলে তার পরোয়া করা হয় না। অথচ শরীয়তে যদি উভয়টার সুযোগ না থাকে, তাহলে শরীয়ত রক্ষা করা মন রক্ষা করার উপর অগ্রগণ্য। আর যদি শরীয়তের মধ্যে সুযোগ থাকে, তখন নিঃসন্দেহে এই হুকুম রয়েছে যে, যথাসাধ্য মুসলমানের মন রক্ষা করা উচিত। তার মন ভাঙ্গা উচিত নয়। কারণ এটাও ইবাদত।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ 📄 ভারসাম্যের পথ অবলম্বন করুন

📄 ভারসাম্যের পথ অবলম্বন করুন


হযরত হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. এ হাদীস বর্ণনা করে বলেন যে, এ হাদীসের মধ্যে মুআমালার বিষয়ে 'গুলু' করতে নিষেধ করা হয়েছে। কোনো বিষয়ে যেন 'গুলু' না হয়। সম্পর্কের ক্ষেত্রেও না এবং লেনদেনের ক্ষেত্রেও না। 'গুলু' অর্থ সীমালঙ্ঘন করা। কোনো বিষয়েই মানুষ সীমালঙ্ঘন করবে না। বরং উপযুক্ত সীমার ভিতরে থাকবে। আল্লাহ তা'আলা আমাকে এবং আপনাদের সকলকে এ' হাদীসের উপর আমল করার তাওফীক দান করুন। আমীন।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية