📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ 📄 সাহাবায়ে কেরামের অবস্থা

📄 সাহাবায়ে কেরামের অবস্থা


এই ছিলো সাহাবায়ে কেরামের অবস্থা। মাত্র আবেগে উত্তেজিত ছিলো। আওয়াজ উঁচু হচ্ছিলো। সে কম করতে বলছিলো, এ কম করতে প্রস্তুত ছিলো না। না কমানোর জন্যে কসমও খেয়েছিলো যে, আমি কম করবো না।
এর পর হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ঐ সাহাবীকে ঋণ কমানোর নির্দেশও দেননি, পরামর্শও দেননি। শুধু বলেছেন, ঐ ব্যক্তি কোথায়, যে এই কসম খাচ্ছে যে, আমি নেক কাজ করবো না? একথা শোনার সাথে সাথে তিনি নরম হয়ে যান। সব উত্তেজনা ঠান্ডা হয়ে যায়। ঝগড়া মিটে যায়।
কারণ এই ছিলো যে, সাহাবায়ে কেরাম আল্লাহ ও তাঁর রসূলের সামনে এ পরিমাণ অনুগত ছিলেন যে, রসূলের মুখে এ কথা শোনার পর আর সামনে বাড়ার সাধ্য ছিলো না। আল্লাহ তা'আলা নিজ দয়ায় এই আবেগের কিছু অংশ আমাদেরকে দান করুন, সমস্ত মুসলমানের মাঝে পারস্পরিক বিরোধ ও ঝগড়া মিটিয়ে দিন এবং সমস্ত মুসলমানকে পরস্পরের হক আদায় করার তওফীক দান করুন। আমীন।

ফন্ট সাইজ
15px
17px