📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ 📄 সম্মানিত ব্যক্তিকে সম্মান করা সওয়াবের কারণ

📄 সম্মানিত ব্যক্তিকে সম্মান করা সওয়াবের কারণ


হযরত থানভী রহ. এ হাদীসের বিষয়ে একটি স্মরণ রাখার মতো কথা এই লিখেছেন যে, কোনো ব্যক্তি কাফের হোক বা ফাসেক, এ হাদীসের উপর আমল করার নিয়তে যদি তার আগমণে তাকে সম্মান করা হয়, তাহলে ইনশাআল্লাহ সওয়াব হবে। কারণ, এভাবে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম তামিল করা হলো। কিন্তু যদি এ নিয়তে তার সম্মান করা হয় যে, আমি যদি তাকে সম্মান করি তাহলে অমুক সময়ে সে আমার কাজে আসবে, বা অমুক সময় তার দ্বারা সুপারিশ করাবো, বা তার দ্বারা অমুক দুনিয়াবি স্বার্থ উদ্ধার করবো, যেন একজন ফাসেককে সম্মান করার উদ্দেশ্য জাগতিক লালসা, তার দ্বারা পয়সা হাসিল করা, বা নিজের কোনো পদ অর্জন করা, তাহলে এমতাবস্থায় এ সম্মান ঠিন নয়।
এ কারণে সম্মান করার সময় নিয়ত ঠিক থাকা উচিত। অর্থাৎ, এ নিয়ত থাকা উচিত যে, যেহেতু হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন, তাই তাঁর হুকুম তামিলের জন্যে সম্মান করছি। আল্লাহ তা'আলা নিজ দয়ায় আমাদের সকলকে এর উপর আমল করার তাওফীক দান করুন। আমীন।
وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية