📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 একটি মাছির প্রতি দয়া করা

📄 একটি মাছির প্রতি দয়া করা


আমি আমার শাইখ হযরত ডা. আব্দুল হাই আরেফী রহ.-এর কাছে অনেক বার এ ঘটনা শুনেছি যে, এক বুযুর্গ অনেক বড়ো আলেম, মুহাদ্দিস ও মুফাসসির ছিলেন। আজীবন দরস-তাদরীস ও রচনা-গ্রন্থনার কাজে ইলমের দরিয়া বইয়ে দিয়েছেন। তাঁর মৃত্যুর পর একজন তাঁকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো- হযরত আপনার সঙ্গে আল্লাহ কি আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহর মেহেরবানী তিনি আমাকে দয়া করেছেন। তবে আমার সঙ্গে বড়ো আশ্চর্য ঘটনা ঘটেছে। তাহলো, আমার চিন্তায় ছিলো যে, জীবনে আলহামদুলিল্লাহ দ্বীনের অনেক বড়ো বড়ো খেদমত করেছি। দরস-তাদরীস, ওয়ায-নসীহত, রচনা-গ্রন্থনা ও তাবলীগসহ অনেক খেদমত করেছি। হিসাবের সময় হয়তো সে সব খেদমতের উসিলায় আল্লাহ আমার উপর মেহেরবানী করবেন। কিন্তু ঘটনা হলো এই যে, যখন আল্লাহর সম্মুখীন হলাম তখন আল্লাহ বললেন, তোমাকে আমি ক্ষমা করে দিচ্ছি। তবে কি কারণে ক্ষমা করছি জানো? চিন্তায় আসলো, আমি দ্বীনের যেসব খেদমত আঞ্জাম দিয়েছি হয়তো সেগুলোর বদৌলতে আমাকে ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু আল্লাহ বললেন, আমি তোমাকে অন্য এক কারণে ক্ষমা করছি, তা হলো- একদিন তুমি কিছু লিখছিলে। তখন কাঠের কলম কালিতে চুবিয়ে চুবিয়ে লেখা হতো। তুমি লেখার জন্যে যখন কালিতে কলম চুবিয়ে উঠালে, তখন একটি মাছি এসে কলমের মাথায় বসে কালি চুষতে লাগলো। তুমি তখন থেমে গিয়েছিলে এবং চিন্তা করেছিলে যে, মাছিটা পিপাসার্ত। সে কালি পান করে যাক, তারপর আমি লিখবো। তখন এভাবে তোমার কলম বন্ধ করে রাখাটা আমার মহব্বতে এবং আমার মাখলুকের মহব্বতে ইখলাসের সঙ্গে হয়েছিলো। তোমার অন্তরে তখন অন্য কোনো প্রেরণা ছিলো না। যাও, আজ আমি সেই আমলের বদৌলতে তোমাকে ক্ষমা করে দিলাম।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 তাসাওউফ ও খেদমতে খালক্ব

📄 তাসাওউফ ও খেদমতে খালক্ব


আসলে এটা বড়ো স্পর্শকাতর বিষয় যে, যতোক্ষণ পর্যন্ত মাখলুকের সঙ্গে মহব্বত হবে না, ততোক্ষণ পর্যন্ত আল্লাহর সঙ্গে মহব্বতের দাবি সত্য হতে পারে না। তাই মাওলানা রূমী রহ. তাসাওউফ সম্পর্কে বলছেন,
ز تسبیح و سجاده و دلق نیست ، طریقت بجز خدمت خلق نیست 'তাসবীহ, জায়নামায আর তালি দেওয়া পোষাকের নাম তরীকত নয়। তরীকত খেদমতে খালক ছাড়া অন্য কিছু নয়।'
অর্থাৎ, হাতে তাসবীহ, জায়নামায বিছানো, আর তালি দেওয়া দরবেশী পোষাক পরাকে মানুষ তাসাওউফ নামে অভিহিত করেছে। আসলে এগুলোর নাম তাসাওউফ বা তরীকত নয়। তাসাওউফ বা তরীকত মাখলুকের খেদমত বৈ অন্য কিছু নয়। আল্লাহর নির্দেশ হলো, যদি আমার সঙ্গে তোমরা মহব্বতের দাবি করতে চাও তাহলে আমার মাখলুকের সঙ্গে মহব্বত তৈরী করো এবং তাদের খেদমত করো।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 আল্লাহ তা'আলা তার মাখলুককে মহব্বত করেন

📄 আল্লাহ তা'আলা তার মাখলুককে মহব্বত করেন


মাখলুকের সঙ্গে আল্লাহর অনেক গভীর মহব্বতের সম্পর্ক রয়েছে। আপনি মানুষের মধ্যে একটি বিষয় পরখ করে দেখুন, কেউ যদি কোনো বস্তু তৈরী করে, তা একটি পাথরও যদি হয়; তার সঙ্গে তার মহব্বত হয়ে যায়। কারণ সে তাতে অনেক সময় দিয়েছে, অনেক শ্রম দিয়েছে এবং সে মনে করে যে, এটা আমার সম্পদ। এমনিভাবে আল্লাহ পাকও অনেক আদর করে মাখলুক সৃষ্টি করেছেন। তাই তাদেরকে তিনি অনেক মহব্বত করেন। সুতরাং আল্লাহর সঙ্গে মহব্বতের দাবি করতে হলে তার মাখলুককেও মহব্বত করতে হবে।

📘 ইসলামী মু'আশারাত পরস্পরের প্রতি কর্তব্য ও অধিকার সুন্দর ও সুখী সমাজ > 📄 হযরত নূহ আলাইহিস সালামের আশ্চর্য ঘটনা

📄 হযরত নূহ আলাইহিস সালামের আশ্চর্য ঘটনা


হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর তুফান এসে সব ধ্বংস হয়ে গেলো। তারপর ওহীর মাধ্যমে নূহ আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন যে, এখন তোমার কাজ হলো মাটির পাত্র বানাতে থাকো। এই হুকুম পেয়ে হযরত নূহ আলাইহিস সালাম দিন-রাত মাটির পাত্র তৈরীতে লেগে গেলেন। কয়েক দিনে যখন পাত্রের স্তূপ হয়ে গেলো, তখন দ্বিতীয় নির্দেশ দিলেন যে, এখন একটা একটা করে সবগুলো পাত্র ভেঙ্গে ফেলো। এই হুকুমের পর হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ! আমি আপনারই নির্দেশে অনেক মেহনত করে এগুলো তৈরী করেছি। অথচ আপনি এখন এগুলো ভাঙ্গার নির্দেশ দিচ্ছেন! আল্লাহ বললেন, হ্যাঁ, এখন এটাই আমার নির্দেশ যে, এগুলো ভেঙ্গে ফেলো। এ পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাম সবগুলো পাত্র ভাঙ্গলেন। কিন্তু মনে অনেক ব্যাথা পেলেন যে, এতো কষ্ট করে বানালাম, আর এখন তা ভেঙ্গে ফেলতে হলো। আল্লাহ বললেন, হে নূহ! যদিও তুমি এ পাত্রগুলো নিজের হাতে বানিয়েছো, কিন্তু তা আমার হুকুমে বানিয়েছো। তথাপিও এগুলোর সঙ্গে তোমার এমন মহব্বতের সম্পর্ক হয়ে গিয়েছে যে, তোমাকে যখন এগুলো ভাঙ্গার হুকুম দিলাম, তখন তুমি তা ভাঙ্গতে পারছিলে না। তোমার মন চাচ্ছিলো যে, পরিশ্রমের মাধ্যমে আমার হাতে যে পাত্রগুলো তৈরী হয়েছে কোনোভাবে যদি সেগুলো বেঁচে যেতো, কতোই না ভালো হতো। কারণ, পাত্রগুলোর সঙ্গে তোমার মহব্বত হয়ে গিয়েছিলো। নিজের বিষয়টি বুঝলে ঠিকই, কিন্তু আমার বিষয়টা বুঝলে না। আমি নিজের হাতে যে মাখলুকগুলো সৃষ্টি করেছি, সেগুলোর ব্যাপারে একদম বলে দিলে,
رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكُفِرِينَ دَيَّارًا
'হে আল্লাহ জমিনের সকল কাফের বাসিন্দাকে ধ্বংস করে দাও। একজন কাফেরও অবশিষ্ট রেখো না।"
তোমার এ কথায় আমি আমার মাখলুককে ধ্বংস করে দিয়েছি। তুমি যে মাটি দিয়ে পাত্র তৈরী করেছিলে, সে মাটিগুলো তোমার তৈরী করা ছিলো না। নিজে শখ করেও পাত্রগুলো বানাওনি, বরং আমার হুকুম পালনার্থে বানিয়েছিলে। তারপরও সেগুলোর সঙ্গে তোমার এমন মহব্বত হয়ে গিয়েছিলো। তাহলে কি আমার মাখলুকের প্রতি আমার মহব্বত থাকবে না। যদি আমার মাখলুকের প্রতি আমার মহব্বত থাকে তাহলে তোমাদেরকে। আমার মাখলুকের সঙ্গে মহব্বতের সম্পর্ক গড়তে হবে, যদি আমার সঙ্গে মহব্বতের দাবিদার হও।

টিকাঃ
৯. নূহঃ ২৬

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00