📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 সাধারণ উপনিবেশকৃত দেশসমূহ

📄 সাধারণ উপনিবেশকৃত দেশসমূহ


এ সকল দেশ প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত উসমানি খিলাফতের অধীনে ছিল। সাইকস-পিকটের চুক্তিটি ব্রিটেন ও ফ্রান্সের সীমানা নির্ধারণ করে দেয়। যেমন: সিরিয়া (১৯৪৬ সালে স্বাধীন), ইরাক (১৯৩২ সালের পর নামমাত্র স্বাধীন), জর্দান (১৯৪৬ সালে ব্রিটিশ উপনিবেশমুক্ত), ফিলিস্তিন (১৯৪৮-১৯৬৭ সালে ইসরাইল কর্তৃক দখলকৃত) এবং লেবানন (১৯৪৩ সালে উপনিবেশমুক্ত)।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 উপসাগরীয় অঞ্চলে সৃষ্ট নতুন রাষ্ট্রসমূহ

📄 উপসাগরীয় অঞ্চলে সৃষ্ট নতুন রাষ্ট্রসমূহ


১৮৩০ সালের পর থেকে ব্রিটিশ সেনা ও নেভালের অধীনে থাকা কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত অঞ্চলগুলো ১৯৬০ ও ১৯৭০-এর দশকে রাষ্ট্র হিসাবে অস্তিত্বে আসে। সৌদি আরব ১৯৩০-এর দশকে অস্তিত্বে আসে। কুয়েত ১৯৫০-এর দশকে ইরাকি-ব্রিটিশ অভিভাবকত্ব থেকে বের হতে সক্ষম হয়। ৯৫৭

টিকাঃ
৯৫৭. http://coldwarstudies.com/2013/01/11/history-of-colonization-in-the-middle-east-and-north-africa-mena-precursor-to-cold-war-conflict/

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 আরব উপদ্বীপের দরিদ্র রাষ্ট্রসমূহ

📄 আরব উপদ্বীপের দরিদ্র রাষ্ট্রসমূহ


দক্ষিণ ও উত্তর ইয়ামান: ১৮৩৯ সালে ব্রিটিশরা এডেন দখল করে এবং ১৯৬৭ সালে দক্ষিণ ইয়ামান স্বাধীনতা লাভ করে। ১৯৯০ সালের মে মাস পর্যন্ত এ দেশ দুটি উত্তর ইয়ামান এবং দক্ষিণ ইয়ামান নামে বিভক্ত ছিল। ৯৫৮

টিকাঃ
৯৫৮. https://bn.wikipedia.org/wiki/ইয়েমেন#আধুনিক ইতিহাস

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 চলমান ক্রুসেড

📄 চলমান ক্রুসেড


এখনও অবিরতভাবে ইউরোপ ও আমেরিকা তাদের মনের গভীরে লুকায়িত হিংসা ও ঘৃণা থেকে উত্তেজিত হয়, যা তাদের অতীত সে পরাজয়গুলোর ফল। ২০০১ সালে আফগানিস্তানের ওপর আমেরিকার হামলাকে বুশ ক্রুসেড হিসাবে আখ্যায়িত করেছে। এ ছাড়া ইরাক হামলা, সোমালিয়া, নাইজেরিয়া, সিরিয়াসহ বিভিন্ন দেশে হামলা অব্যাহত রয়েছে।

ফন্ট সাইজ
15px
17px