📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 চরম উপনিবেশকৃত উত্তর আফ্রিকার দেশসমূহ

📄 চরম উপনিবেশকৃত উত্তর আফ্রিকার দেশসমূহ


মিশর: ১৮৮২ থেকে এটি ব্রিটিশ উপনিবেশ ছিল এবং ১৯৫৬ সালে স্বাধীনতা লাভ করে।
সুদান: ১৮৯৯ থেকে ব্রিটিশদের অধীনে ছিল এবং ১৯৫৬-এর পর স্বাধীনতা লাভ করে।
তিউনিসিয়া: ১৮৮১ থেকে ফ্রান্সের উপনিবেশ ছিল এবং ১৯৫৬ সালে স্বাধীনতা লাভ করে।
আলজেরিয়া: ১৮৩০ সালে ফ্রান্সের বশীকরণ শুরু হয় এবং ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করে।
মরক্কো: ১৯১২ সালে ফ্রান্সের আশ্রিত রাজ্যে পরিণত হয় এবং ১৯৫৬ সালে স্বাধীন হয়।
লিবিয়া: ১৯১১ থেকে ইটালীয় উপনিবেশ ছিল এবং ১৯৫১ সালে এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 সাধারণ উপনিবেশকৃত দেশসমূহ

📄 সাধারণ উপনিবেশকৃত দেশসমূহ


এ সকল দেশ প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত উসমানি খিলাফতের অধীনে ছিল। সাইকস-পিকটের চুক্তিটি ব্রিটেন ও ফ্রান্সের সীমানা নির্ধারণ করে দেয়। যেমন: সিরিয়া (১৯৪৬ সালে স্বাধীন), ইরাক (১৯৩২ সালের পর নামমাত্র স্বাধীন), জর্দান (১৯৪৬ সালে ব্রিটিশ উপনিবেশমুক্ত), ফিলিস্তিন (১৯৪৮-১৯৬৭ সালে ইসরাইল কর্তৃক দখলকৃত) এবং লেবানন (১৯৪৩ সালে উপনিবেশমুক্ত)।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 উপসাগরীয় অঞ্চলে সৃষ্ট নতুন রাষ্ট্রসমূহ

📄 উপসাগরীয় অঞ্চলে সৃষ্ট নতুন রাষ্ট্রসমূহ


১৮৩০ সালের পর থেকে ব্রিটিশ সেনা ও নেভালের অধীনে থাকা কুয়েত, কাতার, বাহরাইন, আরব আমিরাত অঞ্চলগুলো ১৯৬০ ও ১৯৭০-এর দশকে রাষ্ট্র হিসাবে অস্তিত্বে আসে। সৌদি আরব ১৯৩০-এর দশকে অস্তিত্বে আসে। কুয়েত ১৯৫০-এর দশকে ইরাকি-ব্রিটিশ অভিভাবকত্ব থেকে বের হতে সক্ষম হয়। ৯৫৭

টিকাঃ
৯৫৭. http://coldwarstudies.com/2013/01/11/history-of-colonization-in-the-middle-east-and-north-africa-mena-precursor-to-cold-war-conflict/

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 আরব উপদ্বীপের দরিদ্র রাষ্ট্রসমূহ

📄 আরব উপদ্বীপের দরিদ্র রাষ্ট্রসমূহ


দক্ষিণ ও উত্তর ইয়ামান: ১৮৩৯ সালে ব্রিটিশরা এডেন দখল করে এবং ১৯৬৭ সালে দক্ষিণ ইয়ামান স্বাধীনতা লাভ করে। ১৯৯০ সালের মে মাস পর্যন্ত এ দেশ দুটি উত্তর ইয়ামান এবং দক্ষিণ ইয়ামান নামে বিভক্ত ছিল। ৯৫৮

টিকাঃ
৯৫৮. https://bn.wikipedia.org/wiki/ইয়েমেন#আধুনিক ইতিহাস

ফন্ট সাইজ
15px
17px