📄 পঞ্চম ক্রুসেড
১২১৭ থেকে ১২২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত চলা পঞ্চম ক্রুসেড ছিল ইউরোপের খ্রিস্টানদের জেরুসালেম ও পবিত্র ভূমি পুনর্দখলের একটি প্রচেষ্টা, যাতে প্রথমে মিশরের শক্তিশালী আইয়ুবি রাজ্যকে পরাজিত করার চেষ্টা করা হয়।
📄 ষষ্ঠ ক্রুসেড
১২২৮ সালে জেরুজালেম পুনরায় অধিকারের উদ্দেশ্যে ষষ্ঠ ক্রুসেড শুরু হয়। পোপ এনভিসেন্টের নেতৃত্বে আড়াই লাখ জার্মান সৈন্যের বিশাল বাহিনী সিরিয়ার উপকূল আক্রমণ করে। আইয়ুবি শাসক আল-আদল প্রতিরোধ গড়ে তুললে খ্রিষ্টান বাহিনী নিরাশ হয়ে ফিরে যায়।
📄 সপ্তম ক্রুসেড
১২৪৮ থেকে ১২৫৪ খ্রিষ্টাব্দে সংঘটিত এ যুদ্ধে আল-মালিকুল কামিল ও তার ভাইদের মধ্যে বিরোধের কারণে বাইতুল মুকাদ্দাস শহর ক্রুসেডারদের হাতে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সালিহ তা আবার ক্রুসেডারদের হাত থেকে ছিনিয়ে নেন।
📄 অষ্টম ক্রুসেড
১২৭০ থেকে ১২৭১ সালে ফ্রান্সের সম্রাট নবম লুই পরিচালিত এ যুদ্ধে তিনি পরাজিত ও বন্দী হন। আইয়ুবি রাজবংশের শাসক মোআজ্জেম তুরানশাহ এর নেতৃত্বে মিশরীয় বাহিনী তাকে বন্দী করে এবং পরে বিপুল মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেয়।