📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 বিকৃত মানসিকতার প্রকাশ

📄 বিকৃত মানসিকতার প্রকাশ


বিকৃতমনা হওয়া বা প্রভাবান্বিত হওয়ার কারণে অনেকে নিজ থেকেই স্বতঃস্ফূর্তভাবে মার্ক্সবাদের প্রতি আকৃষ্ট ও সম্পৃক্ত হয়ে থাকে।

এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বোঝা গেল, একমাত্র বক্র, ব্যাধিগ্রস্ত ও অস্বাভাবিক হৃদয়ের অধিকারীরাই সাম্যবাদী চিন্তা-চেতনাকে সানন্দে গ্রহণ করে নিতে পারে। আর কেমন যেন এমন প্রকৃতির মানুষগুলো মার্ক্সীয় চিন্তা-চেতনার মাঝে তাদের প্রাণময় ও সুখকর জীবনযাপনের সকল উপকরণ পেয়ে যায়। এ জন্যই অধিকাংশ সাম্যবাদীরা অন্যান্য মানুষের মতো স্বাভাবিক হয় না; বরং তারা অনেকটা অস্বাভাবিক প্রকৃতির, কুরুচি ও পক্ষাঘাতগ্রস্ত হৃদয়ের অধিকারী হয়ে থাকে। কমিউনিজমের মাঝেই তারা তাদের কাঙ্ক্ষিত বস্তু খুঁজে পায়। তাদের এসব কার্যকলাপ, যেমন: দাহযুক্ত হিংসা, নির্বুদ্ধিতাময় প্রতারণা ও অপছন্দনীয় অন্ধত্ব খুবই নিন্দনীয় বিষয়।

এ আলোচনা থেকে আরও একটি বিষয় স্পষ্ট হয় যে, সাম্যবাদের প্রতি আকৃষ্ট লোকেরা এর বাস্তবতা সম্পর্কে অজ্ঞ। যদি তাদের সাম্যবাদের নিয়ম-নীতি, গতি-প্রকৃতি, চিন্তা-চেতনা ও ভিত্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তাহলে তাদের মুখ থেকে কেবল ধারণাপ্রসূত কিছু রাজনৈতিক বক্তব্য শোনা যাবে। এরাই হচ্ছে ধোঁকাগ্রস্ত ও অজ্ঞ, যাদের ব্যাপারে ফ্রীম্যাসনিদের ৯৩০ দেওয়া অন্ধ উপাধিটি প্রযোজ্য।

টিকাঃ
৯৩০. ইহুদিদের গোপন একটি সংগঠন।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 কমিউনিজমের মূলনীতিসমূহ

📄 কমিউনিজমের মূলনীতিসমূহ


কমিউনিজমের চারটি মূলনীতি নিম্নরূপ:

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 সমাজতন্ত্র ও সাম্যবাদের বর্তমান বৈশিষ্ট্য

📄 সমাজতন্ত্র ও সাম্যবাদের বর্তমান বৈশিষ্ট্য


১. সমাজতন্ত্রের বর্তমান গতি ক্রমাগত সংশোধনবাদের দিকে।
২. পুঁজিবাদের অর্থনৈতিক তত্ত্বগুলো ক্রমাগত গ্রহণ (সুদ, ব্যক্তিমালিকানা, বাজারব্যবস্থা, মুনাফা ইত্যাদি)।
৩. শিল্প উৎপাদনে পুঁজিবাদী বিনিয়োগ ও ব্যবস্থাপনা কৌশল গ্রহণ।
৪. পার্টির এলিট ও জনসাধারণের মধ্যে শোষণমূলক সম্পর্ক।
৫. পীড়নমূলক, ধোঁকাপূর্ণ গোঁজামিলের দর্শনকে রাজনৈতিক ব্যবস্থায় পর্যবসিত।
৬. রাষ্ট্রের ছত্রছায়ায় বিশেষ সুবিধাভোগী শ্রেণির সৃষ্টি।
৭. অর্থনৈতিক ও সামাজিক শ্রেণিবৈষম্য বিলুপ্ত করতে ব্যর্থ।
৮. পুঁজিবাদের সাথে সহঅবস্থানের নীতি গ্রহণ।
৯. ইসলামের মোকাবিলায় পুঁজিবাদের সাথে অভিন্ন কর্মসূচি গ্রহণ।

টিকাঃ
৯৩৭. শাহ মুহাম্মদ হাবীবুর রহমান কৃত 'ইসলামি অর্থনীতি : নির্বাচিত প্রবন্ধ' ও বিভিন্ন তথ্যসূত্র।

ফন্ট সাইজ
15px
17px