📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 ফসল ও ফলের নিসাব

📄 ফসল ও ফলের নিসাব


১. আবু হানিফা-এর মতে, ফসলের জাকাতের জন্য কোনো বিশেষ নিসাবের প্রয়োজন নেই। উৎপাদিত ফসল ও ফল কম হোক বা বেশি, তার জাকাত তথা ওশর দিতে হবে। আল্লাহ তাআলা বলেন :
{ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفِقُوا مِن طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ }
'হে ইমানদারগণ, তোমরা স্বীয় উপার্জন থেকে এবং যা আমি তোমাদের জন্য ভূমি থেকে উৎপন্ন করেছি, তা থেকে উৎকৃষ্ট বস্তু ব্যয় করো।'
এ আয়াতে জাকাত ও ওশরের কথা বলা হয়েছে। আয়াতের মধ্যে 'মিম্মা আখরাজনা' (যা আমি উৎপন্ন করেছি) কথাটি ব্যাপক। এতে কোনো পরিমাণ উল্লেখ নেই। তাই কম হোক বা বেশি—সর্বাবস্থায় ফসলের ওশর আদায় করতে হবে।

২. জমহুর উলামায়ে কিরামের মতে, ফসলের জাকাতের জন্য তা নিসাব পরিমাণ হতে হবে। আর নিসাব হলো পাঁচ অসাক।
আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ থেকে বর্ণনা করেন :
'ওয়ালাইসা ফীমা দুনা খামসি আওসুক্বিন সাদাক্বাতুন'
(পাঁচ অসাকের কমে হলে কোনো জাকাত বা ওশর নেই।)

টিকাঃ
৮৪১. সুরা আল-বাকারা: ২৬৭
৮৪২. আল-মাজমু শারহুল মুহাজ্জাব : ৫/৪৫৮ (দারুল ফিকর, বৈরুত)
৮৪৩. সহিহুল বুখারি : ২/১০৭, হা. নং ১৪০৫ (দারু তাওকিন নাজাত, বৈরুত)

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 অসাকের পরিমাণ

📄 অসাকের পরিমাণ


এক অসাকে হয় ষাট সা'। সুতরাং পাঁচ অসাকে হবে তিনশ সা'। এক সা' সমান তিন কেজি একশ পঁচাশি গ্রাম হলে, তিনশ সা' হবে—তেইশ মন সাড়ে পঁয়ত্রিশ কেজি। এই পরিমাণ শস্য বৃষ্টির পানিতে উৎপাদিত হলে দশ ভাগের এক ভাগ জাকাত ফরজ। আর নিজে কষ্ট-পরিশ্রম ব্যয় করে ও পানি সেচ দিয়ে উৎপাদন করলে বিশ ভাগের এক ভাগ জাকাত ফরজ।

ফন্ট সাইজ
15px
17px