📄 ফসল ও ফলফলাদির জাকাত
জমিনে উৎপাদিত যে সকল ফসল মানুষ প্রতিনিয়ত ভক্ষণ করে বা গুদামজাত করে রাখে, সেগুলোতে জাকাত তথা ওশর দেওয়া ওয়াজিব। চাই তা গম, খেজুর, জব, ফলফলাদি অথবা এ জাতীয় অন্য কিছু হোক।
সালিম বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসুলুল্লাহ ﷺ বলেছেন:
'ফীমা সাক্বাতিস সামাউ ওয়াল আনহারু ওয়াল উয়ুনু আও কানা বা'লান আল-উশরু, ওয়ামা সুক্বিয়া বিসসা ওয়ানী ওয়াননাদহি নিসফুল উশরি'
(যেসব জমি বৃষ্টির পানি, খাল-বিল ও ঝর্ণার পানি দ্বারা সিঞ্চিত হয়েছে কিংবা যে জমিতে সেঁচ দেওয়ার প্রয়োজন হয় না, তাতে ওশর তথা দশ ভাগের এক ভাগ দিতে হবে। আর যেসব জমি উট বা বালতি দ্বারা বা যান্ত্রিক উপায়ে সেচপ্রাপ্ত হয়, সেগুলোতে ওশরের অর্ধেক তথা উৎপাদিত ফসলের বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে।)
উল্লিখিত হাদিস থেকে স্পষ্ট হয় যে, যেসব জমি নদী, বৃষ্টি বা ঝর্ণার পানি দ্বারা সিঞ্চিত হয় এবং তাতে তেমন কোনো আর্থিক বা শারীরিক কষ্টের প্রয়োজন হয় না, সে সকল জমির জাকাত হলো দশ ভাগের এক ভাগ। আর যে সকল জমিতে মালিকের শ্রম দিতে হয় এবং সিঞ্চনের জন্য তার অর্থ খরচ হয়, সেগুলোতে বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে।
টিকাঃ
৮৪০. সুনানুন নাসায়ি: ৫/৪১, হা. নং ২৪৮৮ (মাকতাবুল মাতবুআতিল ইসলামিয়্যা, হালব) - হাদিসটি সহিহ।