📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 চার. ঘুষ

📄 চার. ঘুষ


(رشوة) রিশওয়াত শব্দটি একবচন। বহুবচনে রুশান। এটিও উপার্জনের নোংরা একটি পদ্ধতি। সমাজের নিকৃষ্ট ও পাপিষ্ঠ শ্রেণিরাই কেবল এ পথ অবলম্বন করে থাকে। এ ধরনের পাপিষ্ঠদের মধ্যে অনুভূতি ও আল্লাহভীতি লোপ পেয়ে যায়। এরা দুনিয়ার সস্তা জীবনকে উপভোগ করে। এরা দুঃখী-দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের সম্পদ হাতিয়ে নেয়। মূলত তারা টাকা-পয়সা নয়; বরং আগুনের কিছু জ্বলন্ত অঙ্গার ভক্ষণ করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন :

{ وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِّن أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنتُمْ تَعْلَمُونَ }

'তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের কিয়দাংশ জেনেশুনে অবৈধ পন্থায় আত্মসাৎ করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতেও তুলে দিও না।' ৮০২

ঘুষগ্রহীতা ও ঘুষদাতা উভয়েই নিন্দিত। আব্দুল্লাহ বিন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন:
'লাআনা রাসূলাল্লাহি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আররাশিয়া ওয়াল মুরতাশিয়া' (রাসুলুল্লাহ ঘুষগ্রহীতা ও ঘুষদাতাকে অভিশাপ দিয়েছেন।) ৮০৩

টিকাঃ
৮০১. মুখতারুস সিহাহ : পৃ. নং ১২৩ (আল-মাকতাবাতুল আসরিয়‍্যা, বৈরুত)
৮০২. সুরা আল-বাকারা: ১৮৮
৮০৩. সুনানু আবি দাউদ: ৩/৩০০, হা. নং ৩৫৮০ (আল-মাকতাবাতুল আসরিয়‍্যা, বৈরুত) - হাদিসটি সহিহ।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 পাঁচ. সম্পদ মজুদ করা

📄 পাঁচ. সম্পদ মজুদ করা


আল্লাহ তাআলা ইরশাদ করেন :
{ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ }
'আর যারা সোনা ও রুপা জমা করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তাদের কঠোর আজাবের সুসংবাদ দিন।' ৮০৪

ইসলামে যদিও সম্পদ মজুদ করা থেকে অনুৎসাহিত করা হয়েছে। কিন্তু কেউ মজুদ করলে তা এমনিতে হারাম কিছু হবে না। সম্পদ মজুদ করা দু'অবস্থায় হারাম। এক. জাকাত না দিয়ে সম্পদ মজুদ করা। দুই. মুসলমানদের দারিদ্র্য ও কঠিন মুহূর্তে সম্পদ জমা করা। ৮০৫

টিকাঃ
৮০৪. সুরা আত-তাওবা: ৩৪
৮০৫. তাফসিরুল কুরতুবি: ৮/১২৫ (দারুল কুতুবিল মিসরিয়‍্যা, কায়রো)

ফন্ট সাইজ
15px
17px