📄 ক. মালিকানায় অংশীদারত্ব
এটি আবার দুপ্রকার।
১. উভয় শরিকের কর্ম দ্বারা যেই মালিকানা সাব্যস্ত হয়ে থাকে। যেমন: দুজনে একত্রে কোনো জিনিস ক্রয় করল। এমতাবস্থায় তারা উভয়েই এই জিনিসের মধ্যে অংশীদার।
২. কর্ম ছাড়াই যৌথ মালিকানা। যেমন মিরাসের সম্পত্তি। এতে কারও কোনো কর্ম সম্পাদন ছাড়াই সকল ওয়ারিসের অংশীদারত্ব রয়েছে। ৭৩৯
টিকাঃ
৭৩৯. বাদায়িউস সানায়ি: ৬/৫৬ (দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরুত)
📄 খ. চুক্তিতে অংশীদারত্ব
যেমন, লাভের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তির মাঝে কোনো পণ্যের মধ্যে হস্তক্ষেপের চুক্তি সম্পাদিত হওয়া। এটি আবার পাঁচ প্রকার।