📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 তিন. একনিষ্ঠ হয়ে একমাত্র রবের উদ্দেশ্যে ইবাদত করা

📄 তিন. একনিষ্ঠ হয়ে একমাত্র রবের উদ্দেশ্যে ইবাদত করা


এমনিভাবে আল্লাহর আদেশের অনুগত হওয়া, তাঁর ইবাদত করা সবই হতে হবে আল্লাহর প্রতি পরিপূর্ণ ইখলাস রেখে। এ ক্ষেত্রে ইবাদতে অন্য কাউকে অংশীদার করলে ইবাদতের এ মনোনিবেশ আল্লাহর প্রতি হবে না; বরং তা কিছু অংশে আল্লাহর প্রতি আর কিছু অংশে গাইরুল্লাহর প্রতি হবে। ফলে ইবাদত যত কষ্ট করে বা যত বেশি পরিমাণেই করা হোক না কেন, তার কোনো দাম থাকবে না। ইবাদত মূল্যহীন হবে, যদি তাতে ইখলাস না থাকে।

আল্লাহ তাআলা বলেন:
{ وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ }

'তাদের শুধু এই নির্দেশই করা হয়েছে যে, তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে। আর এটাই সঠিক ধর্ম।'

{ ذُلِكُمُ اللهُ رَبُّكُمْ لَا إِلَهَ إِلَّا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ }

'তিনিই আল্লাহ তোমাদের পালনকর্তা। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনিই সবকিছুর স্রষ্টা। অতএব, তোমরা তাঁরই ইবাদত করো।'

{ وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ }

'তোমার পালনকর্তা আদেশ করেছেন যে, তাঁকে ছাড়া অন্য কারও ইবাদত করো না।'

টিকাঃ
৫৫৬. সুরা আল-বাইয়্যিনা : ৫
৫৫৭. সুরা আল-আনআম : ১০২
৫৫৮. সুরা বনি ইসরাইল : ২৩

ফন্ট সাইজ
15px
17px