📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 গ. প্রিন্ট মিডিয়া

📄 গ. প্রিন্ট মিডিয়া


দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পত্র-পত্রিকাতে মুসলিম উম্মাহর সকল সংবাদ ও পর্যালোচনা প্রকাশিত হবে। বিভিন্ন সমস্যা ও ইসলামি দৃষ্টিতে তার সমাধানের কথা বলা হবে। জাতির সামনে ইসলামি সভ্যতা-সংস্কৃতি ও চিন্তা-চেতনা তুলে ধরা হবে প্রকৃষ্ট ভাষায়। অশ্লীলতা ও ধ্বংসের হাত থেকে জাতিকে রক্ষা করে সুন্দর ও নিরাপদ জীবনের দিকে নিয়ে যাওয়া হবে।

সুস্থ ধারার পত্র-পত্রিকা ও বই-পুস্তক ব্যক্তি, সমাজ ও জাতি গঠনে অনেক বড় ভূমিকা রাখে। কিন্তু আফসোস ও দুঃখজনক হলো, বর্তমানে যে সকল পত্র-পত্রিকা প্রকাশিত হচ্ছে, তা মিথ্যা ও বিকৃত সংবাদে ভরা থাকে। এতে বিভিন্ন অশ্লীল ছবি ও লেখা প্রকাশিত হয়। এ সকল পত্র-পত্রিকা সর্বদা মুসলিম উম্মাহর বিরুদ্ধে বিভিন্ন সংবাদ প্রচার করে।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 ঘ. বইপুস্তক প্রকাশ

📄 ঘ. বইপুস্তক প্রকাশ


রাষ্ট্র বিভিন্ন ধরনের ইসলামি ও ধর্মীয় বই, জ্ঞান-বিজ্ঞানের বই, কবিতা ও সাহিত্যের বই প্রকাশ করবে। যাতে ইসলামের সৌন্দর্য, সভ্যতা ও সংস্কৃতি তুলে ধরা হবে। মুসলিম মনিষীদের আলোকিত জীবনের আলোকময় বর্ণনা থাকবে।

নিঃসন্দেহে একটি ভালো বই যেমন একজন মানুষকে ভ্রষ্টতার অন্ধকার থেকে বের করে হিদায়াতের আলোর দিকে নিয়ে যেতে পারে। আবার একটি খারাপ বই একজন মানুষকে ধ্বংসের চূড়ান্ত গহ্বরে নিক্ষেপ করতে পারে। সুতরাং রাষ্ট্র সর্বদা খেয়াল রাখবে যে, কোনোভাবেই যেন খারাপ, নোংরা ও চরিত্র-বিধ্বংসী কোনো বই প্রকাশ না হয়। চরিত্র-বিধ্বংসী কোনো বই যেন কারও হাতে না পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 ঙ. অনুবাদ কর্ম

📄 ঙ. অনুবাদ কর্ম


মুসলিম উম্মাহর দ্বীন ও দুনিয়ার কল্যাণ রয়েছে, এমন ভিনদেশি বিভিন্ন উপকারী ও জ্ঞান-বিজ্ঞানের বই নিজ দেশের ভাষায় অনূদিত হবে। কারণ, মুসলিম তো সব ধরনের সংকীর্ণতা পরিহার করে জ্ঞানের সকল ঝর্ণা থেকেই পান করবে।

বিখ্যাত তাবেয়ি সাইদ বিন আবি বুরদা বলেন, (আমাদের সময়ে) এ কথাটি বলা হতো:
'জ্ঞান হলো মুমিনের হারানো সম্পদ। যখনই তা খুঁজে পাবে, তখনই গ্রহণ করবে।'

টিকাঃ
৫৩৮. মুসান্নাফু ইবনি আবি শাইবা: ৭/২৪০, হা. নং ৩৫৬৮১ (মাকতাবাতুর রুশদ, রিয়াদ) - হাদিসটি সহিহ।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 চ. দায়ি প্রেরণ

📄 চ. দায়ি প্রেরণ


দায়িগণ বিভিন্ন বসতিতে গিয়ে মানুষের মধ্যে ইসলাম প্রচার করবেন, মানুষের মধ্যে ইসলামি দাওয়াত ছড়িয়ে দেবেন, তাদের ইসলামের দিকে আহ্বান করবেন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করবেন।

আল্লাহ তাআলা বলেন:
'আর তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দেবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে। আর তারাই হলো সফলকাম।'

উপরে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম, পরিপূর্ণভাবে ইসলাম প্রচারের ক্ষেত্রে একক কোনো ব্যক্তি বা ক্ষুদ্র কোনো জামাআতের পক্ষে এ সকল পদক্ষেপ পুরোপুরিভাবে সম্পাদন করা সম্ভব নয়। কারণ, দুষ্কৃতিকারী ও ইসলামবিদ্বেষীর পক্ষ থেকে ইসলাম প্রচারের ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হতে হয়। আর এ সকল বাধা প্রতিহত করার জন্য শক্তি ও সামর্থ্যের প্রয়োজন, যা কেবল একটি শক্তিশালী রাষ্ট্রের পক্ষেই সম্ভব। কোনো ব্যক্তি বা ক্ষুদ্র কোনো জামাআতের পক্ষে তা প্রয়োগ করা খুবই কঠিন।

টিকাঃ
৫৩৯. সুরা আলি ইমরান: ১০৪

ফন্ট সাইজ
15px
17px