📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 ৮. জিনার নিম্নবর্তী গুনাহ করা

📄 ৮. জিনার নিম্নবর্তী গুনাহ করা


ইমাম মাওয়ারদি জিনার নিম্নবর্তী কিছু গুনাহের তাজির বর্ণনা করে বলেন, 'যদি তাজিরের শাস্তিটা জিনা জাতীয় কোনো কাজে হয়ে থাকে, তবে জিনাকারী ও জিনাকারিণীর অবস্থা বিবেচনায় শাস্তির মাত্রায় কমবেশ হবে। যদি উভয়কে এ অবস্থায় পাওয়া যায় যে, উভয়ের যৌনাঙ্গ এখনো মিলিত হয়নি, তবে তাদের সর্বোচ্চ তাজিরের শাস্তি ৭৫ চাবুক মারা হবে। যদি তাদের উভয়ের মাঝে শরীরের নিম্নভাগে কাপড় জড়ানো থাকে এবং তারা দুজন কাছাকাছি তো থাকে, কিন্তু সহবাসের কর্ম থেকে বিরত থাকে, তবে ৬০ চাবুক মারা হবে। যদি তাদের উভয়কে পূর্বের অবস্থায় পাওয়া যায়, কিন্তু কাছাকাছি না পাওয়া যায়, তবে ৪০ চাবুক মারা হবে। যদি তাদের খালি বাড়িতে পাওয়া যায়, তাদের গায়ের পোশাক গায়েই থাকে, এমতাবস্থায় তাদের ৩০ চাবুক মারা হবে। যদি রাস্তায় কথা বলা অবস্থায় তাদের পাওয়া যায়, তবে ২০ চাবুক মারা হবে। যদি তাদের ইশারা ইঙ্গিতে মনোভাব আদান-প্রদান করতে দেখা যায়, তবে ১০ চাবুক মারা হবে।'

টিকাঃ
৫৩৪. আল-আহকামুস সুলতানিয়্যা: পৃ. নং ৩৪৫ (দারুল হাদিস, কায়রো)

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية