📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 আমির নিয়োগের পদ্ধতি

📄 আমির নিয়োগের পদ্ধতি


আমির নিয়োগের পদ্ধতি দুটি। যথা:
১. স্বয়ং ইমাম বা খলিফা কোনো অঞ্চলের জন্য কাউকে আমির হিসাবে নিয়োগ দেবেন।
২. খলিফার পক্ষ থেকে তার উজির বা মন্ত্রী নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য কাউকে আমির হিসাবে নিয়োগ দেবেন। তবে এ ক্ষেত্রে খলিফা যদি মন্ত্রীর নির্ধারিত ব্যক্তিকে যোগ্য মনে না করেন, তবে তার নিয়োগ বাতিল হয়ে যাবে।

সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিতকরণার্থে, তাদের অনিষ্টতা দূর করে তাদের সঠিক পথে পরিচালনা করার লক্ষ্যে আমিরকে আটটি বিষয়ে দায়িত্বপালন করতে হবে। যথা:

ক. সেনাবাহিনী গঠন, প্রশিক্ষণ ও সঠিক পরিচালনার প্রতি লক্ষ রাখা।
খ. দেশের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। অঞ্চলের বিভিন্ন স্থানে কাজি ও বিচারক নিয়োগ দেওয়া এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখা।
গ. খারাজ, খাজনা ও জাকাত উত্তোলনের জন্য লোক নিয়োগ করা। উত্তোলনের পর সঠিক খাত ও অধিকারীর নিকট অর্পণ করা।
ঘ. সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করা। যেন মানুষ তাদের জীবন-জীবিকার প্রয়োজনে নিরাপদে দেশের সব জায়গায় ভ্রমণ করতে পারে এবং সফরের মধ্যে তাদের জান ও মালের ক্ষতির কোনো শঙ্কা না থাকে।
ঙ. হদ ও কিসাস প্রতিষ্ঠা করা।
চ. জুমআর ইমামতি করা।
ছ. হজ করার জন্য লোকদের প্রেরণ করা এবং হাজিদের সাহায্য-সহযোগিতা করা।
জ. অঞ্চলটি যদি কুফরি রাষ্ট্রের নিকটবর্তী হয়, তাহলে তাদের সাথে যুদ্ধের জন্য বাহিনী পাঠানো এবং যুদ্ধে প্রাপ্ত গনিমতের সুষম বণ্টন করা।

ফন্ট সাইজ
15px
17px