📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 জিজিয়া-করের বিধান

📄 জিজিয়া-করের বিধান

ইসলামি রাষ্ট্রে বসবাসকারী জিম্মিদের থেকে জিজিয়া কর নেওয়া হয়। এটি দারুল ইসলামে তাদের বসবাস ও তাদের নিরাপত্তা দানের পরিবর্তে দেওয়া একটি অর্থকর। জিজিয়া কেবল আহলে কিতাব—ইহুদি-নাসারা বা আসমানি কোনো ধর্মের অনুসারীদের থেকেই নেওয়া হয়।

পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে :

قَاتِلُوا الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِاللهِ وَلَا بِالْيَوْمِ الْآখِرِ وَلَا يُحَرِّمُونَ مَا حَرَّمَ اللَّهُ وَرَسُولُهُ وَلَا يَدِينُونَ دِينَ الْحَقِّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حَتَّى يُعْطُوا الْجِزْيَةَ عَن يَدٍ وَهُمْ صَاغِرُونَ
'যে সমস্ত আহলে কিতাব আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি ইমান রাখে না, আল্লাহ ও তাঁর রাসুল যা হারাম করেছেন—তা হারাম মানে না এবং সত্য ধর্ম গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, যতক্ষণ না তারা লাঞ্ছিত অবস্থায় করজোড়ে জিজিয়া প্রদান করে।'

জিজিয়া আদায় শুধু স্বাধীন বিবেকসম্পন্ন সাবালক পুরুষদের ওপরই ওয়াজিব; নারী, শিশু, পাগল ও দাসের ওপর কোনো জিজিয়ার বিধান নেই। কোনো জিম্মি যদি কোনো মুসলমানের ক্ষতি করে, তাহলে যেমন তার সুষ্ঠু ও ন্যায়সংগত বিচার করা হয়, ঠিক তেমনই কোনো মুসলমান যদি কোনো জিম্মির ক্ষতি করে, তাহলে ঠিক একইভাবে তারও সুষ্ঠু ও ন্যায়সংগত বিচার করা হয়।

টিকাঃ
৩৯৫. সুরা আত-তাওবা: ২৯
৩৯৬. আল-আহকামুস সুলতানিয়্যা: পৃ. নং ২২৩ (দারুল হাদিস, কায়রো)
৩৯৭. আল-আহকামুস সুলতানিয়্যা: পৃ. নং ২২৪ (দারুল হাদিস, কায়রো)

ফন্ট সাইজ
15px
17px