📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 রাজনৈতিক গুরুত্ব

📄 রাজনৈতিক গুরুত্ব


ইসলামি রাষ্ট্রের রাজনৈতিক দিকটির প্রতিষ্ঠা হলো উম্মাহর কল্যাণ নিশ্চিত করার জন্য। যদি এতে পরামর্শ ও নসিহত প্রদানের নীতি প্রতিষ্ঠিত হয়, তবে উম্মাহর প্রতিটি ভাগ, প্রতিটি সদস্যের প্রতিটি দিকের কল্যাণ সাধিত হয়। ফলে সকল মানুষই উত্তমকে গ্রহণ করতে পারবে, মন্দকে বর্জন করতে পারবে। এ রকম নীতি প্রতিষ্ঠার মাঝেই রয়েছে নিরাপদ ও শান্তিময় জীবনের নিশ্চয়তা। পরামর্শের সুযোগ থাকার ফলে শাসক ও শাসিতের মাঝে ভালোবাসা ও বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ফলে উভয় শ্রেণিই বিচ্ছিন্নতা ও কপটতার ঝঞ্ঝাট থেকে মুক্ত জীবনযাপন করতে পারে। তাদের মাঝে আমিত্ববোধ, জোর-জবরদস্তি বা একচেটিয়া দখলের ভাব থাকে না। তাই শুরার রাজনৈতিক এ অতুলনীয় দিকটি কোনোমতেই পাশ কাটিয়ে যাওয়া সম্ভব নয়।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 অর্থনৈতিক গুরুত্ব

📄 অর্থনৈতিক গুরুত্ব


অভিজ্ঞজনের পরামর্শের ফলে অর্থনৈতিক দিকটি সমৃদ্ধ হবে। এতে বিভিন্ন ধরনের কল্যাণ নিশ্চিত হবে। রাষ্ট্রের মাঝে অর্থনৈতিক ব্যবস্থা সুসংহত থাকবে। সাধারণ মানুষও নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতে পারবে। তাদের আর্থিক প্রতিকূলতার সম্মুখীন হতে হবে না।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 সামরিক গুরুত্ব

📄 সামরিক গুরুত্ব


সামরিক দিকটি জিহাদের বিভিন্ন কলা-কৌশল ও পরিকল্পনার ওপর গঠিত হয়। ইসলামের এ বিভাগটিতে থাকে শত্রুকে বোকা বানানোর জন্য প্রয়োজনীয় ধোঁকা দেওয়ার কৌশল। আর উম্মাহর বর্তমান সংকটময় সময়ে এ দিকটির প্রয়োজনীয়তা আরও বেশি প্রতিভাত হয়ে উঠেছে। তাই অভিজ্ঞ ও বিশেষজ্ঞজনদের অবশ্যই সামরিক বিষয়াদিতে পরামর্শ করতে হবে। যেন বিজয় ছিনিয়ে আনার জন্য সঠিক ও উত্তম পরিকল্পনাটি নিশ্চিত করা সম্ভব হয়। অন্যদিকে যদি ভুল কিছু পরিকল্পনা করা হয়, তবে তা উম্মাহর জন্য যন্ত্রণাদায়ক হবে বৈকি।

শুরা বা পরামর্শের গুরুত্ব সম্পর্কে এ স্বল্প পরিসরে বর্ণনা করা সম্ভব নয়। তাই এ বিষয়টিতে এতটুকু আলোচনাই যথেষ্ট। ইমাম হাসান বসরি এ ব্যাপারে বলেন, 'কোনো জাতি পরামর্শ করে চললে তাদের সর্বাধিক সঠিক পথে পরিচালিত করা হয়।'

টিকাঃ
৩৪৬. তাফসিরুল কুরতুবি : ১৬/৩৬ (দারুল কুতুবিল মিসরিয়্যা, কায়রো)

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية