📄 আভিধানিক অর্থ
‘তাওহিদ’ (التوحيد) শব্দটি বাবে তাফ‘ঈল থেকে মাসদার। এর আভিধানিক অর্থ, এক বলে স্বীকৃতি প্রদান বা একত্রিতকরণ বা একত্ববাদ।
টিকাঃ
৩৫. আল-মুজামুল অসিত : ২/১০১৬ (দারুদ দাওয়াহ, ইসকানদারিয়া)
📄 পারিভাষিক অর্থ
إفراد الله سبحانه بما يختص به من الربوبية والألوهية والأسماء والصفات
‘রুবুবিয়্যা, উলুহিয়্যা এবং আসমা ও সিফাতকে এককভাবে আল্লাহ তাআলার সাথেই নির্দিষ্টকরণ।‘
অর্থাৎ রব হওয়া, মাবুদ হওয়া এবং উত্তম নাম ও গুণাবলি একমাত্র আল্লাহর জন্যই নির্দিষ্ট করাকে তাওহিদ বলে। এতে অন্য কারও অংশীদারত্ব নেই।
টিকাঃ
৩৬. মাজমুউ ফাতাওয়া ইবনি উসাইমিন : ৯/১ (দারুল ওয়াতন)
📄 তাওহিদের প্রকারভেদ
তাওহিদের তিনটি প্রকার রয়েছে। যথা:
১. توحيد الربوبية - তাওহিদুর রুবুবিয়্যা।
২. توحيد الألوهية - তাওহিদুল উলুহিয়্যা।
৩. توحيد الأسماء والصفات - তাওহিদুল আসমা ওয়াস সিফাত।