📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 আট. মুমিনদের সম্পর্কিত আকিদা

📄 আট. মুমিনদের সম্পর্কিত আকিদা

মুমিনদের ভালোবাসা ও তাদের সাথে হৃদ্যতা রাখা ইমানের বৈশিষ্ট্য। তাদের কল্যাণকামনা, সাহায্য-সহযোগিতা করা মুমিনের কর্তব্য। তাদের মধ্যে মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। মুমিনদের থেকে কারামত প্রকাশ পাওয়া সত্য। তাদের থেকে সুস্পষ্ট কুফরি প্রকাশ না পাওয়া পর্যন্ত শুধু গুনাহের কারণে কাউকে কাফির বলে আখ্যায়িত করা যাবে না। কুফর ও শিরক না করলে যত বড় গুনাহগারই হোক না কেন, চিরস্থায়ী জাহান্নামি হবে না। মৃত নেককার মুমিনদের ব্যাপারে ক্ষমা পাওয়ার সুধারণা রাখতে হবে এবং গুনাহগারদের ব্যাপারে আজাবের আশঙ্কা রেখে ইসতিগফার করতে হবে, নিরাশ হওয়া যাবে না।

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 নয়. শাসকদের সম্পর্কিত আকিদা

📄 নয়. শাসকদের সম্পর্কিত আকিদা

শরিয়তের সীমার মধ্যে হলে মুসলিম খলিফা ও শাসকের আনুগত্য করা আবশ্যক। খলিফা জালিম ও ফাসিক হলেও স্পষ্ট কুফরিতে লিপ্ত হওয়ার পূর্ব পর্যন্ত তার বিরুদ্ধে বিদ্রোহ করা জায়িজ নেই। জালিম হলেও তাদের পেছনে নামাজ পড়তে হবে। তাঁর সাথে জিহাদে অংশগ্রহণ করতে হবে। ন্যায়পরায়ণ শাসকদের অন্তর থেকে ভালোবাসতে হবে এবং জালিমদের প্রতি অন্তরে বিদ্বেষ রাখতে হবে। ইসলামি শাসকের হাতে বাইআতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু সমতুল্য। কোনো যুগে আল্লাহর জমিনে খিলাফত না থাকলে সকলের জন্য তা প্রতিষ্ঠা করার জন্য পরিপূর্ণ চেষ্টা করা আবশ্যক।

টিকাঃ
৩৪. আহলুস সুন্নাহ ওয়াল জামাআর এসব আকিদার অধিকাংশই এসেছে 'আল-আকিদাতুত তাহাবিয়্যা' গ্রন্থটিতে। দেখুন : আল-আকিদাতুত তাহাবিয়্যা : ১-৩৩ (আল-মাকতাবুল ইসলামি, বৈরুত) ইমাম আহমাদ বিন হাম্বল ؒ-এর 'আল-আকিদা' গ্রন্থটিতেও অনেক আকিদা বর্ণিত হয়েছে। দেখুন : আল-আকিদা, আহমাদ বিন হাম্বল : ১০১-১২৮ (দারু কুতাইবা, দিমাশক) এছাড়াও ইমাম আবু হানিফা ؒ-এর 'আল-ফিকহুল আকবার ও 'আল-ফিকহুল আবসাত' গ্রন্থ দুটিতেও রয়েছে বেশ কিছু আকিদা। দেখুন : আল-ফিকহুল আকবার ৫-১৬৭ (মাকতাবাতুল ফুরকান, আল-ইমারাতুল আরাবিয়্যা) আল-ফিকহুল আবসাত : ১২১-১৬৭ (মাকতাবাতুল ফুরকান, আল-ইমারাতুল আরাবিয়্যা)

📘 ইসলামি জীবনব্যবস্থা 📄 দশ. বিবিধ বিষয় সম্পর্কিত আকিদা

📄 দশ. বিবিধ বিষয় সম্পর্কিত আকিদা

কিয়ামতের দিন রাসুলুল্লাহ ﷺ এর হাউজে কাওসার সত্য থেকে পানি পান করানো সত্য। তাঁর শাফাআত সত্য। মুসলমানদের মধ্যে হক জামাআতের বিরোধিতা করে বিচ্ছিন্ন হওয়া জায়িজ নেই। ইমান আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি ও দৈহিক আমলের মাধ্যমে পূর্ণতা পায়। আন্তরিক বিশ্বাস না থাকলে তার ইমানের কোনো মূল্য নেই। আর আন্তরিক বিশ্বাস থাকার পর মৌখিক স্বীকৃতি না থাকলে পার্থিব জগতে সে কাফির বলেই গণ্য হবে। আর আখিরাতের বিষয়টি আল্লাহই ভালো জানেন। আর আন্তরিক বিশ্বাস ও মৌখিক স্বীকৃতি থাকার পর আমল না থাকলে তাকে মুমিন বলা হলেও তার ইমান অসম্পূর্ণ বলা হবে। শরিয়তের উৎসমূল চারটি। যথা: কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। তন্মধ্যে প্রথম দুটি হলো প্রধান। আর পরের দুটি তার শাখা ও অনুগামী। কিয়ামতের আলামতসমূহ, যথা দাজ্জালের আবির্ভাব, ঈসা ؑ-এর অবতরণ, দাব্বাতুল আরজের বহির্গমন, ইয়াজুজ-মাজুজের বের হওয়া, পশ্চিম দিক থেকে সূর্যোদয় ইত্যাকার বিষয়গুলো সত্য। গণক ও জ্যোতিষীদের কথা বিশ্বাস করা যাবে না। রাসুলুল্লাহ ﷺ এর স্বশরীরে মিরাজ সত্য।

টিকাঃ
৩৪. আহলুস সুন্নাহ ওয়াল জামাআর এসব আকিদার অধিকাংশই এসেছে 'আল-আকিদাতুত তাহাবিয়্যা' গ্রন্থটিতে। দেখুন : আল-আকিদাতুত তাহাবিয়্যা : ১-৩৩ (আল-মাকতাবুল ইসলামি, বৈরুত) ইমাম আহমাদ বিন হাম্বল ؒ-এর 'আল-আকিদা' গ্রন্থটিতেও অনেক আকিদা বর্ণিত হয়েছে। দেখুন : আল-আকিদা, আহমাদ বিন হাম্বল : ১০১-১২৮ (দারু কুতাইবা, দিমাশক) এছাড়াও ইমাম আবু হানিফা ؒ-এর 'আল-ফিকহুল আকবার ও 'আল-ফিকহুল আবসাত' গ্রন্থ দুটিতেও রয়েছে বেশ কিছু আকিদা। দেখুন : আল-ফিকহুল আকবার ৫-১৬৭ (মাকতাবাতুল ফুরকান, আল-ইমারাতুল আরাবিয়্যা) আল-ফিকহুল আবসাত : ১২১-১৬৭ (মাকতাবাতুল ফুরকান, আল-ইমারাতুল আরাবিয়্যা)

ফন্ট সাইজ
15px
17px