📘 ইসলামী দাওয়াতের পদ্ধতি ও আধুনিক প্রেক্ষাপট > 📄 আমরু বিল মারুফ ওয়ান্ নাহিল আনিল মুনকার

📄 আমরু বিল মারুফ ওয়ান্ নাহিল আনিল মুনকার


দা‘ওয়াতের কাজের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সৎ কাজের আদেশ দেয়া এবং অসৎ কাজে নিষেধ করা। এ কাজকে ‘আমরু বিল মা‘রূফ ওয়া নাহি আনিল মুনকার’ বলা হয়। এ কাজ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এ ব্যাপারে আল্লাহ পাক বলেন,

“আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহবান করবে এবং সৎকাজের নির্দেশ দেবে ও অসৎকাজে নিষেধ করবে; আর তারাই সফলকাম।” (সূরা আলে ইমরান : ১০৪)।

‘আমরু বিল মা‘রূফ ওয়া নাহি আনিল মুনকার’ এর কিছু উপকারিতা রয়েছে। যেমন-

১. এ কাজ করলে আল্লাহ খুশী হন।

২. এ কাজ করলে আল্লাহ পুরস্কার দেন।

৩. এ কাজ করলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়।

৪. এ কাজ করলে সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00