📘 ইসলামি চরিত্রের মূল নীতি 📄 ভূমিকা

📄 ভূমিকা


ব্যক্তি ও সমাজের উপর খারাপ চরিত্রের মারাত্মক প্রভাব রয়েছে যা বিভিন্ন দিক থেকে হতে পারে। যেমন দ্বীন ধ্বংস করা, আর্থিক অনটন, হিংসা-বিদ্বেষের ব্যাপৃতি, সমাজের অস্তিত্ব ধ্বংস করা বা দুর্বল করা, পরিবারের সদস্যদের মাঝে খারাপ চরিত্রের রোগ ছড়িয়ে পড়া, সমাজের নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যহানী হওয়া।

কুরআনুল কারীম আমাদের সামনে যে ঘটনাবলী বর্ণনা করেছে তাতে আমাদের জন্য শিক্ষা ও নসীহত রয়েছে। কারুন যখন সীমালঙ্ঘন করেছিল ও অহংকার করেছিল আল্লাহ তাকে যমীনে ধসিয়ে দিয়েছিলেন। ﴾فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِن فِئَةٍ يَنصُرُونَهُ مِن دُونِ اللَّهِ وَمَا كَانَ مِنَ الْمُنتَصِرِينَ﴿ [অত:পর আমি কারুনকে তার প্রাসাদসহ ভূগর্ভে প্রোথিত করলাম। তার সপক্ষে এমন কোন দল ছিল না যে আল্লাহর শাস্তি হতে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে সক্ষম ছিল না।] (১) মহান আল্লাহ তার নিয়ামত নিয়ে অহংকারী জনপদ সম্পর্কে বলেন: ﴾وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ آمِنَةً مُّطْمَئِنَّةً يَأْتِيهَا رِزْقُهَا رَغَدًا مِّن كُلِّ مَكَانٍ فَكَফَرَتْ بِأَنْعُمِ اللَّهِ فَأَذَاقَهَا اللَّهُ لِبَاسَ الْجُوعِ وَالْخَوْفِ بِمَا كَانُوا يَصْنَعُونَ﴿ [আল্লাহ উপমা দিচ্ছেন এক জনপদের যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, যেখানে আসত সবদিক থেকে তার প্রচুর জীবনোপকরণ। তারপর সে আল্লাহর অনুগ্রহ অস্বীকার করল, ফলে তাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাদেরকে আস্বাদ গ্রহণ করালেন ক্ষুধা ও ভীতির।] (২) তিনি লুত আঃ এর সম্প্রদায় সম্পর্কে বলেন: ﴾فَلَمَّا جَاءَ أَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا সَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنضُودٍ﴿ [অত:পর যখন আমার আদেশ আসল তখন আমি জনপদকে উল্টে দিলাম, এবং তাদের উপর ক্রমাগত বর্ষণ করলাম পোড়ামাটির পাথর।] (৩)

এই পরিচ্ছেদে মুসলিম উম্মাহর উপর এর প্রভাব সম্পর্কে নিম্ন বর্ণিত সাতটি অনুচ্ছেদে আলোচনা করা হবেঃ
- দ্বীনি প্রভাব
- নিরাপত্তাগত প্রভাব
- স্বাস্থ্যগত প্রভাব
- মানসিক প্রভাব
- সামাজিক প্রভাব
- পারিবারিক প্রভাব
- আর্থিক প্রভাব

টিকাঃ
(১) সূরা আল-কাসাস: (৮১)।
(২) সূরা আন-নাহল: (১১২)।
(৩) সূরা হুদ: (৮২)।

📘 ইসলামি চরিত্রের মূল নীতি 📄 দ্বীনি প্রভাব

📄 দ্বীনি প্রভাব


খারাপ চরিত্রে জড়িত হওয়া ব্যক্তি দ্বীন নষ্টে প্রারম্ভ, উম্মতের দ্বীনকে দুর্বল করণ, আল্লাহ ও তদীয় রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও ধর্মের খারাপ রূপ প্রকাশ। ইসলামের শত্রুরা এর পৃষ্ঠেই তাদের কলমকে আরোহন করায়, এই দ্বীনের অনুসারীদের বিচ্যুত চরিত্র দিয়ে এই দ্বীন অঙ্কিত করতে; এর প্রকৃত মানহায দিয়ে নয়। খারাপ চরিত্রের দ্বীনি প্রভাব নিম্নে আলোচনা করা হল:

প্রথমত: ইসলামের হাকিকতের বিকৃতি:
নিঃসন্দেহে ইসলামকে আল্লাহ তায়ালা মানুষ ও জীন জাতীর জন্য ধর্ম হিসেবে মনোনিত করেছেন। এই দ্বীন নিয়ে জিবরাঈল সম্মানিত রাসূল মুহাম্মাদ বিন আব্দুল্লাহর সাঃ উপর অবতীর্ণ হয়েছিলেন। এই দ্বীন অতীব স্বচ্ছ। নবী সাঃ বলেন: (অবশ্যই তোমাদেরকে উজ্জল (স্পষ্ট দ্বীন ও হুজ্জতের) উপর ছেড়ে যাচ্ছি; যার রাত্রিও দিনের মতই। ধ্বংসোন্মুখ ছাড়া তা হতে অন্য কেউ ভিন্নপথ অবলম্বন করবে না।)

রাসূল সাঃ এই উজ্জল দ্বীনকে ধারণ করেছেন এবং এর উপরই সাহাবাগণকে গড়ে তুলেছেন। তারা আমাদেরসহ বিশ্ববাসীর সামনে দ্বীনের জীবন্ত, সত্য, সঠিক, স্বচ্ছ রূপ তুলে ধরেছেন, যা মানুষ অবলোকন করেছে, ফলে তারা দলে দলে এই দ্বীনে প্রবেশ করেছে। মহান আল্লাহ বলেন: ﴾إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ * وَرأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا * فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا﴿ [যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। আর আপনি মানুষকে দলে দলে আল্লাহ্র দ্বীনে প্রবেশ করতে দেখবেন। তখন আপনি আপনার রবের প্রশংসাসহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।]

সুতরাং যখন মুসলিম জনপদে খারাপ চরিত্র ছড়িয়ে পড়বে তখন তারা প্রকৃত ইসলামের বিকৃত রূপ প্রকাশ করবে। ফলস্বরূপ মানুষের মাঝে বিকৃত আচরণ দ্বারা এই ধারণা জাগ্রত করে যে, এটাই হল ইসলাম ধর্ম যা তার অনুসারীদের মাঝে বিদ্যমান। ফলে তারা মুসলিম সমাজে চুরি, প্রতারণা ও ধোঁকা দেখতে পায় এবং তারা এর সদস্যদের মাঝে যিনা ও মদ্যপানের বিস্তৃতি অবলোকন করে; যা তারা তাদের দেশে গোপন বা প্রকাশ্যে চর্চা করে অথবা অমুসলিম দেশে তাদের মতই চলাচল করে। তাদের আচরণে যুলুম, বলপ্রয়োগ ও সীমালঙ্ঘন লক্ষ্য করা যায়, এমনকি অনেক সময় তারা এটা ইসলামের নাম দিয়ে করে থাকে। সুতরাং এর মাধ্যমে তারা আল্লাহর সঠিক দ্বীনের বিকৃত রূপ প্রকাশ করে।

কাজেই একজন মুসলিম যেন খারাপ চরিত্রের পরিণতি এবং দুনিয়া ও আখেরাতে তার মন্দ প্রভাব সম্পকে সতর্ক থাকে। নবী সাঃ বলেছেন: (যদি কোন ব্যক্তি ইসলামে কোন কুপ্রথা চালু করে তবে এ অসৎকর্মের গুনাহ তার উপর বর্তাবে এবং ঐ ব্যক্তির গুনাহও, যারা তার পরবর্তীতে সে অসৎকর্ম করবে, এতে তাদের গুনাহ বিন্দু পরিমাণও কমবে না।)

দ্বিতীয়তঃ জাতীর ধর্মকে সমালোচনার মুখোমুখী করা:
এই দ্বীনের অনুসারীদের খারাপ চরিত্রের ফলস্বরূপ তাতে যা কিছু আরোপিত হচ্ছে তার অন্যতম হল প্রচার মাধ্যমগুলোতে বাণী, ছবি বা প্রবন্ধের মাধ্যমে এর সমালোচনা করা; যেটা তারা এই দ্বীন ধ্বংসের সুযোগ হিসেবে গ্রহণ করছে।

কাজেই যখন কিছু মুসলিম নারী হিজাব বর্জন করেছে এবং খারাপ চরিত্রের উদাহরণ সৃষ্টি করেছে, তখন ইসলামের শত্রুরা বুঝতে পেরেছে যে, তারা যদি হিজাবের সমালোচনা করে তবে তাদের তারা সাহায্য করবে। ফলে তাদের কলম, পত্রিকা ও প্রচার মাধ্যম হিজাবের সমালোচনা করতে ধৃষ্টতা দেখিয়েছে।

ইসলামের শত্রুরা এর সমালোচনা করার সাহস করে না, তবে যদি তারা সুযোগ পায় তবে তাদের ধর্মীয় শত্রুতা প্রকাশ করে। মহান আল্লাহ বলেন: ﴾إِن يَثْقَفُوكُمْ يَكُونُوا لَكُمْ أَعْدَاءً وَيَبْسُطُوا إِلَيْكُمْ أَيْدِيَهُمْ وَأَلْسِنَتَهُم بِالسُّوءِ وَوَدُّوا لَوْ تَكْفُرُونَ﴿ [তোমাদেরকে কাবু করতে পারলে তারা হবে তোমাদের শত্রু এবং হাত ও জিহ্বা দ্বারা তোমাদের অনিষ্ট সাধন করবে, আর তারা কামনা করে যদি তোমরা কুফরী করতে।]

অর্থাৎ যদি তারা সুযোগ পায় তবে কথা ও কাজ দ্বারা তোমাদেরকে কষ্ট দিতে কোন দ্বিধা করবে না।

বর্তমান বিশ্ব নিয়ে চিন্তাশীল ব্যক্তি দেখতে পাবে যে এই সময়ে ইসলামের কঠোর সমালোচনা করা হয়, বিশেষ করে নারী স্বাধীনতার ক্ষেত্রে এই বলে যে, ইসলাম নারীদেরকে কর্মক্ষেত্র ও উঠাবসায় পুরুষদের সমপর্যায় হতে বাধা দিচ্ছে।

এর পিছনে তাদের উদ্দেশ্য হল নারীকে তার বাড়ী ও পরিপালনগত দায়িত্ব থেকে বের করা, যেন মার্কেট, কারখানা ও হাসপাতালে পুরুষদের সাথে মিলিত হয়। যার ফলে মুসলিম উম্মাহর চারিত্রিক অধঃপতন ঘটবে যেমনভাবে তাদের সমাজে চারিত্রিক অধঃপতন ঘটেছে।

তৃতীয়তঃ ইসলাম গ্রহণে মানুষদের পিছপা হওয়া:
মুসলিম উম্মাহর সদস্যদের মাঝে খারাপ চরিত্র ছড়িয়ে পড়লে তারা যে ক্ষতির সম্মুখীন হবে তার অন্যতম হল, মানুষেরা এই দ্বীন গ্রহণ করা থেকে পিছিয়ে যাবে। কেননা যারা ইসলাম গ্রহণ করে তারা তা গ্রহণ করে ধর্মীয় প্রশান্তি পাওয়ার জন্য যা অন্য কোন ধর্মে পাওয়া যায় না। কাজেই যখন তারা দেখে যে মুসলিমদের মাঝে সেসব খারাপ চরিত্র রয়েছে যা অন্য ধর্মাবলম্বীদের মাঝে বিদ্যমান, তখন তারা ধারণা করে এটাই ইসলামের পথ। ফলে এ থেকে ফিরে যায়। সুতরাং শান্তি প্রত্যাশীদের এই দ্বীন থেকে ফিরে যাওয়ার কারণ হল মুসলিমদের খারাপ ও নিকৃষ্ট চরিত্রে জড়িত হওয়া।

এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হল একজন ইহুদী যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি শান্তির খোঁজে বিভিন্ন ধর্ম অনুসন্ধান করেছেন, কিন্তু তিনি আরব দেশে অবস্থান করা সত্ত্বেও ইসলাম ধর্ম দ্বারা প্রভাবিত হননি। তিনি বলেন: আশ্চর্যের বিষয় হল আমি আরব দেশে অবস্থান করা সত্ত্বেও ইসলামকে সেরূপ গুরুত্ব দেইনি। অতঃপর আমি লন্ডনের একজন বিখ্যাত দায়ীর সন্ধান পাই, ফলে আমি আশ্চর্যন্বিত হই আরবদের অমুসলিমদের নিকট ইসলামের দাওয়াত পৌঁছাতে ঘাটতি দেখে। (১)

প্রশ্ন: তিনি আরব দেশে থেকেও কেন প্রভাবিত হননি? অথচ বৃটিশ সেনাবাহিনীর একজন মেজর একজন মুসলিমের আদর্শ দেখে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বলেন: তিনি বার্মার জলপথে একটি ছোট নৌকায় ভ্রমণ করছিলেন, আর নৌকার নাবিক ছিল একজন মুসলিম ব্যক্তি, যিনি আমলে ছিলেন দক্ষ, দ্বীনের শিক্ষা ধারণকারী, একনিষ্ঠ ব্যক্তি, সময়মত সালাত আদায়ে যত্নবান ও তাকওয়াবান। তিনি শুধু আমার নিকট সম্মানিত ব্যক্তিই ছিলেন না, বরং আমার উপর প্রভাব বিস্তার করেন তার দ্বীন সম্পর্কে জানতে যা তাকে একজন মুত্তাকী বান্দায় রূপান্তরিত করেছে। (২)

সুতরাং মুসলিম উম্মাহ ও মুসলিম ব্যক্তি কখনো উত্তম আদর্শ সম্পন্ন হয়, যে মানুষকে এই দ্বীনের প্রতি আকৃষ্ট করে এবং এই দ্বীনের মহান শিক্ষা গ্রহণে আগ্রহী করে, যার অন্যতম হল উত্তম চরিত্র। পক্ষান্তরে কখনো খারাপ চরিত্রের অধিকারী হয়, সে এই দ্বীনকে কলুষিত করে যদি সে খারাপ ও মন্দ চরিত্রে জড়িত হয়।

চতুর্থতঃ দ্বীনকে দুর্বল করার মাধ্যমে উম্মতকে দুর্বল করা:
উম্মতের শক্তি হচ্ছে দ্বীনকে মুজবুতভাবে ধারণ করার উপর ভিত্তি করে, আর তার দুর্বলতা হচ্ছে আক্বীদাকে দুর্বলভাবে ধারণ করার কারণে। অনুরূপভাবে জাতীর শক্তিই দ্বীনের শক্তি, এবং দ্বীনের দুর্বলতাই জাতীর দুর্বলতা। চিন্তা করুন! শাসকের শক্তিই হল দ্বীনের শক্তি (নিশ্চয় আল্লাহ শাসক দ্বারা এমন কিছু বাধা প্রদান করেন তা কুরআন দ্বারা হয় না।) তাহলে যদি শাসকের শক্তির সাথে মুমিনদের শক্তি মিলিত হয় তবে কেমন হবে?!

সমাজের মাঝে খারাপ ও মন্দ চরিত্রের বিস্তার এর অনুসারীদের দুর্বলতা ও দ্বীনের প্রতি তুচ্ছজ্ঞানের প্রমাণ বহন করে। আর এটি দ্বীনকে দুর্বল ও হেয় করার শামিল।

নবী সাঃ এর এই বাণীর বিষয়ে চিন্তা করুন: (খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রের চতুর্দিকে একত্র হয়, অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেভাবেই একত্রিত হবে। এক ব্যক্তি বললো, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণ কি এরূপ হবে? তিনি বললেনঃ তোমরা বরং সেদিন সংখ্যাগরিষ্ঠ হবে; কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের পক্ষ থেকে আতঙ্ক দূর করে দিবেন, তিনি তোমাদের অন্তরে (আল ওয়াহন তথা) ভীরুতা ভরে দিবেন। এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! 'আল-ওয়াহন' কি? তিনি বললেনঃ দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা।) (১)

অর্থাৎ কাফের ও পথভ্রষ্টরা একে অপরকে ডাকবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা ও তোমাদের শক্তি খর্ব করার জন্য এবং তোমাদের গৃহ ও সম্পদ হাতিয়ে নেয়ার জন্য। যেমনভাবে খাদ্য গ্রহণকারীরা খাবারের পাত্রের চতুর্দিকে একে অপরকে ডেকে থাকে কোন প্রতিবন্ধকতা ছাড়াই। ফলে তারা কোন প্রকার কষ্ট ছাড়াই ভালভাবে খেতে পারে। তোমাদের বিরুদ্ধে এই আহ্বান সংখ্যার স্বল্পতার কারণে নয়, বরং সংখ্যার আধিক্য থাকবে কিন্তু তা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার ন্যয়। তাদেরকে এই সাদৃশ্য দেয়া হয়েছে তাদের কাপুরুষতা ও মর্যাদাহীনতার কারণে। আর শত্রুদের অন্তর থেকে ভয় ও আতঙ্ক দূর করে দেয়া হবে এবং আল্লাহ তোমাদের অন্তরে দুর্বলতা দিয়ে দিবেন। আল্লাহর রাসূল সাঃ দুর্বলতা দ্বারা তার আনুসঙ্গিক বিষয় বুঝাতে চেয়েছেন, তাই তার ব্যাখ্যা করেছেন দুনিয়ার প্রতি ভালবাসা ও মৃত্যুকে অপছন্দ করা এই বাক্য দ্বারা। (২)

কাজেই যখন মুসলিম সমাজে খারাপ ও মন্দ চরিত্র বিস্তার লাভ করবে ও তা প্রাধান্য লাভ করবে, তখন এই উম্মাহর অন্তরে ভয় প্রবেশ করবে। এর মাধ্যমে মুসলিমদের শক্তিকে দুর্বল করা হবে; যা শক্তিশালী থাকা আবশ্যক, যেন তার তার মাধ্যম দ্বীন শক্তি ও বিস্তার লাভ করে। সুতরাং মুসলিম সন্তানদের দ্বীনের উপর এবং দুনিয়া ও আখেরাতে তাদের নিজেদের উপর বিচ্যুতির ভয়াবহতা অনুধাবন করা উচিত।

টিকাঃ
(১) সুনানে ইবনে মাজাহ (১/১৬, হাঃ ৪৩), শায়খ আলবানী হাদিসটিকে সহীহ বলেছেন, সহীহ আল-জামে আস-সগীর (২/৮০৫)।
(২) সূরা আন-নাসরঃ (১-৩)।
(১) সহীহ মুসলিম (২/৭০৫, হাঃ ৬৯-১০৪)।
(২) সূরা আল-মুমতাহিনাঃ (২)।
(৩) তাফসীরে ইবনে কাসীর (৪/২৭১)।
(১) আমি কেন ইসলাম গ্রহণ করলাম, পৃঃ (১৩৩)।
(২) পূর্বোক্ত পৃঃ (১২৬)।
(১) সুনানে আবু দাউদ (৪/৪৮৩-৪৮৪, হাঃ ৪২৯৭), শায়খ আলবনী হাদিসটিকে সহীহ বলেছেন।
(২) আউনুল মাবুদ শরহু সুনানে আবু দাউদ (১১/৪০৪-৪০৫)।

📘 ইসলামি চরিত্রের মূল নীতি 📄 নিরাপত্তাগত প্রভাব

📄 নিরাপত্তাগত প্রভাব


ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তাকে সুখী-সমৃদ্ধ জীবনে জন্য গুরুত্বপূর্ণ মানদন্ড হিসেবে বিবেচনা করা হয় এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির উল্লেখযোগ্য উপাদান হিসেবে মনে করা হয়।

ইসলাম ব্যক্তি, সমাজ ও মানবতার নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে, এমনকি তাকে সুখী জীবনের তিনটি স্তম্ভের একটি হিসেবে গণ্য করেছে। নবী সাঃ বলেন: (তোমাদের মধ্যে যে লোক নিজের গৃহে নিরাপদে শারীরিক সুস্থতা সহকারে সকালে উপনীত হয় এবং তার কাছে সে দিনের প্রাণ রক্ষা পরিমাণ খাদ্যদ্রব্য বিদ্যমান থাকে, তার জন্য যেন দুনিয়ার সমস্ত নি'আমাত একত্রিত করে দেয়া হয়েছে।) (১)

এই দৃষ্টিকোণ থেকে ইসলাম অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করাকে সমস্ত মানব জাতীকে হত্যা হিসেবে গণ্য করেছে; সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে ও ফাসাদ সৃষ্টি থেকে ভীতি প্রদর্শনার্থে। মহান আল্লাহ বলেন: ﴾أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا جَمِيعًا﴿ [যে ব্যক্তি কাউকে হত্যা করল কিংবা যমীনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া, যে কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকে হত্যা করল। আর যে তাকে বাঁচাল, সে যেন সব মানুষকে বাঁচাল।] (২)

অনুরূপভাবে ইসলাম খারাপ চরিত্রের সকল রূপ ও আকৃতির বিরুদ্ধে লড়াই করেছে; যেহেতু তা ব্যক্তি, সমাজ ও উম্মাহর ক্ষতি সাধন করে। তাই ইসলাম যিনা, সমকামিতা, মদ্যপান, গীবত, চোগলখোরী, মিথ্যা বলা ইত্যাদিকে হারাম করেছে। মহান আল্লাহ বলেন: ﴾قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْإِثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ﴿ [বলুন, নিশ্চয় আমার রব হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা। আর পাপ ও অন্যায়ভাবে সীমালংঘন করা।] (৩)

জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এসকল মন্দ চরিত্রের খারাপ প্রভাব রয়েছে, যা আমরা নিম্নে ব্যাখ্যা করবঃ

প্রথমতঃ হত্যা:
খারাপ চরিত্র বিস্তার লাভ করলে অন্যতম যা সৃষ্টি হয় তা হল তুচ্ছ কারণে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, যার উৎস হল খারাপ চরিত্র। যেমন ঐ ব্যক্তি যে মাদক বা নেশাদ্রব্য ক্রয় করার জন্য কিছু টাকা চুরি করল, বা তুচ্ছ কোন বিষয় তাকে কেউ রাগান্বিত করল বা সে হত্যা করল নিহত ব্যক্তির সম্পদ ভক্ষণ করার জন্য। (৪) জাতির মাঝে খুনাখুনির বিস্তৃতি তার নিরাপত্তাকে ধ্বংস করে ও তার সদস্যদের মাঝে ভীতির সঞ্চার করে এবং মানুষের সাথে লেনদেন ও উঠাবসায় সন্দেহ ও কুধারণার সৃষ্টি করে।

দ্বিতীয়তঃ সামরিক শক্তিকে দুর্বল করে:
মাদক ও নেশাদ্রব্য ব্যবহারের অন্যতম ভয়াবহতা হল তা সামরিক শক্তিকে দুর্বল করে; কেননা নিরাপত্তা বাহিনীর লোকজন সমাজেরই সদস্য, তাদের মাঝে তা বিস্তার লাভ করে যা সমাজে বিস্তার লাভ করে। আর যখন নিরাপত্তা বাহিনীর মাঝে মাদক ও নেশাদ্রব্য গ্রহণ ছড়িয়ে পড়ে, তখন জাতি দুর্বল হয়ে পড়ে এবং তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হয়।

অনুরূপভাবে যখন জাতির মাঝে যৌন বিকৃতি বিস্তার লাভ করে তখন তা সমারিক শক্তির উপর প্রভাব ফেলে। এর দলিল হল ফ্রান্সের তিক্ত অভিজ্ঞতা, যেখানে ফ্রান্সের সেনাবাহিনীর মাঝে যৌন বিকৃতি বিস্তার লাভ করার কারণে তাদের সামরিক শক্তি দিন দিন লোপ পাচ্ছিল। বিংশ শতাব্দীর শুরুর দিকে ফ্রান্সের শাসকগণ সৈন্যদের শারীরিক সুস্থতা ও শক্তির শর্তের বিষয়ে শিথিলতা করেছিল। ফলে প্রথম বিশ্ব যুদ্ধের প্রথম দুই বছরে সিফিলিসে আক্রান্ত হওয়ার কারণে তারা ৭৫ হাজার সৈন্যকে কাজ থেকে অবসর দিয়ে হাসপাতালে পাঠাতে বাধ্য হয়েছিল। একটি মধ্যম সেনা ছাউনিতে একই সময়ে (২৪২) জন আক্রান্ত হয়েছিল। (১)

তৃতীয়তঃ ছিনতাই:
খারাপ চরিত্রের ফলস্বরূপ এর ধারকরা তাদের শরীরের স্বাভাবিক চাহিদা মেটায় ছিনতাই করার মাধ্যমে; যা সমাজের নিরাপত্তাকে বিঘ্নিত করে। আর এটা মূলত বিচ্যুতি ও খারাপ আচরণের ফল।

চতুর্থতঃ ইচ্ছাকৃতভাবে ধ্বংস করাঃ
খারাপ চরিত্রের প্রভাব হল ইচ্ছাকৃতভাবে সম্পদ ধ্বংস করা, যেমন বিভিন্ন কারণে আগুন লাগানো, হয়ত দায়িত্ব পালনে তার অপারগতাকে গোপন করতে বা কোন কর্মচারীর ক্ষতি করতে, বা চুরি ও হত্যার অপরাধ গোপন করতে। (২) এগুলো শুধুমাত্র খারাপ চরিত্রের অধিকারীরাই করে থাকে, যা জাতির নিরাপত্তাকে নষ্ট করে।

পঞ্চমতঃ চুরি করা:
যা জাতির মাঝে নিরাপত্তার ফাটল সৃষ্টি করে তার অন্যতম হল বিচ্যুত ও খারাপ চরিত্রের দরুন চুরির বিস্তার লাভ। যেহেতু তাদের মাঝে কোন দ্বীনি প্রতিবন্ধকতা কাজ করে না এবং নিরাপত্তা বাহিনীর হাতে পাকড়াও হওয়ার ভয় থাকে না। কাজেই এর উপযুক্ত চিকিৎসা হল ইসলামী শিক্ষা বাস্তবায়ন করা।

ষষ্ঠতঃ চোরা-কারবারী:
খারাপ ও মন্দ চরিত্রের অরেকটি দিক হল তারা সমাজের সদস্যদের মাঝে হারাম ও নিষিদ্ধ জিনিস পাচার করে এবং তাদের মাঝে এমন জিনিসের প্রচলন ঘটায় যা তাদেরকে বিচ্যুতির দিকে নিয়ে যায়। যেমন সেক্স সিডি, খারাপ বই, হারাম ছবি, মাদক, নেশাদ্রব্য পাচার করা; যা জাতির নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। একটি সমাজের নিরাপত্তাগত গবেষণার পরিসংখ্যান নিশ্চিত করেছে যে, সমাজে যে বিষ আমদানি হচ্ছে তা মূলত শরীয়ত পরিপন্থী পথে।

সপ্তমত: হিংসা ও শত্রুতার সৃষ্টি:
খারাপ চরিত্র নিয়ে গবেষক মাত্রই লক্ষ্য করবেন যে, জাতির মাঝের হিংসা ও শত্রুতা তাদের ধ্বংসের কারণ। সুতরাং গীবত ও চোগলখোরী হল জাতির নিরাপত্তা ধ্বংসকারী; কেননা তা হিংসা-বিদ্বেষ ও শত্রুতার সৃষ্টি করে যা সমাজের নিরাপত্তাকে নষ্ট করে। অনুরূপভাবে অন্যান্য খারাপ চরিত্রও হিংসা-বিদ্বেষ ও শত্রুতার সৃষ্টি করে যা নিরাপদ সমাজের ভিত্তিকে প্রভাবিত করে।

টিকাঃ
(১) সুনানে তিরমিযি (৪/৫৭৬-৫৭৫, হাঃ ২৫১৬), মুসনাদে আহমাদ (১/২৯৩)। শায়খ আলবানী হাদিসটিকে হাসান বলেছেন।
(২) সূরা আল-মায়েদাঃ (৩২)।
(৩) সূরা আল-আরাফঃ (৩৩)।
(৪) দেখুনঃ আত-তারবিয়া আর-রুহিয়া: পৃ: (২৪৪)।
(১) হিজাব, আবুল আলা মাওদুদী, পৃ: (১০১-১০২)।
(২) মুখতাসারাত আদ-দিরাসাত আল-আমনিয়া (৬/২০৯)।

📘 ইসলামি চরিত্রের মূল নীতি 📄 স্বাস্থ্যগত প্রভাব

📄 স্বাস্থ্যগত প্রভাব


ইসলামী মানহায যা কিছু থেকে নিষেধ করেছে তাতে রয়েছে মহা কল্যাণ, অসংখ্য উপকারিতা ও বিরাট হিকমত। আর যা কিছু পালন করতে নির্দেশ দিয়েছে তাতে রয়েছে মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণ। তাই ইসলাম খারাপ চরিত্র থেকে নিষেধ করেছে, কেননা তাতে মানব সম্পর্কিত সকল দিকের অকল্যাণ রয়েছে, যার অন্যতম হল শারীরিক ও মানসিক সুস্থতা। যেহেতু অশ্লীল কর্ম সম্পাদন যেমন যিনা, সমকামিতা, মাদক ও নেশাদ্রব্য পান এবং হারাম জিনিস দর্শনের ফলে এমন কিছু রোগে আক্রান্ত হয় যা শরীরকে ধ্বংস করে এবং শারীরিক ও মানসিকভাবে পঙ্গু করে দেয়। এসকল স্বাস্থ্যগত পরিণতিগুলো নিম্নরূপ:

প্রথমঃ এইডস রোগ:
এটা এমন রোগ যার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়। যা আবিষ্কার হয়েছে ১৪০১ হিঃ মোতাবেক ১৯৮১ খ্রীঃ। এই রোগ যিনা, সমকামিতা ও রক্ত আদান-প্রদানের মাধ্যমে একজন থেকে আরেকজনের মাঝে ছড়াই। এ রোগে বেশি আক্রান্ত হয় সমকামিরা। এটি একটি ভাইরাস জনিত রোগ যা সাদা কোষকে ধ্বংস করে, ফলে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। তা অণুজীবের আক্রমণের পথ পরিষ্কার করে, যা বিভিন্ন ধরণের প্রদাহ ও ক্যান্সার সৃষ্টি করে। আমেরিকাতে প্রতিদিন ১০ থেকে ১২ জন এই রোগে আক্রান্ত হচ্ছে। (১)

দ্বিতীয়ঃ সিফিলিস রোগ:
এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ যা শারীরিক সম্পর্কের মাধ্যমে একজন ব্যক্তি থেকে অপর জনের মধ্যে বিস্তার লাভ করে। তার প্রথম উপসর্গ হল শরীরের কোন একটি অঙ্গে ফুসকুড়ি হওয়া। পরবর্তীতে যা পুরো শরীরে ছড়িয়ে পড়ে। এর উপসর্গগুলো হল মাথা ব্যাথা, জ্বর ও রক্ত স্বল্পতা। এই রোগটি তার তৃতীয় পর্যায়ে মৃত্যু ঘটায় যদি তা হার্ট বা কেন্দ্রীয় পরিপাকতন্ত্রকে আক্রান্ত করে। আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করলে তা প্যারালাইসিসের কারণ, যা অনেক সময় মস্তিষ্ক বিকৃতির দিকে নিয়ে যায়। (২)

তৃতীয়: ইনগুইনাল গ্রানুলোমা
এটি সামান্য ছোঁয়াচে, এটি শুরু হয় যৌনাঙ্গের বাইরের অংশে, যা অতি পুরাতন লাল ক্ষতের আকারে প্রকাশ পায়। এটা অনেক কষ্টে সেরে উঠে। রোগী যদি অন্য কোন রোগে আক্রান্ত হয় তবে এই ক্ষত কষ্টদায়ক হয়ে উঠে। যদি এর চিকিৎসা না করানো হয় তবে চরম অক্ষমতা ও ওজন হ্রাস দেখা দেয় অতঃপর রোগীর মৃত্যু ঘটে। (৩)

চতুর্থঃ ফুসফুস ক্যান্সার:
ধুমপানের ফলে ফুসফুস সবচেয়ে মারাত্মক যে রোগটি দ্বারা আক্রান্ত হয় তা হল ফুসফুস ক্যান্সার। চিকিৎসকগণ পরীক্ষাগারে কিছু পরিমাণ জামানো সিগারেটের ধোঁয়া নিয়ে তা প্রাণীর চামড়ার উপর রেখেছিল, সাথেসাথে সে প্রাণীগুলো চামড়ার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল। অতঃপর তারা একই পরীক্ষা প্রাণীর উপর চালালো এবং প্রাণীগুলোকে শ্বাসের সাথে ধোঁয়া গ্রহণের সুযোগ করে দিল, সেগুলো ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হল। (১)

পঞ্চমঃ লিভার সিরোসিস:
মাদক ও নেশা জাতীয় দ্রব্য লিভার সিরোসিস ঘটায় ও লিভারকে দুর্বল করে এবং তার কার্য সম্পাদনে অপারগ করে তোলে। আবার অনেক সময় তা ফুলে যায়। পরিসংখানে দেখা গেছে ফ্রান্সে ১৯৬৯ সালে (২৫০০০) ও বেশি লোক মারা গেছে। (২)

ষষ্ঠ: যৌন দুর্বলতাঃ
মাদকাসক্তি নারীদের ডিম্বাশয়ের ক্ষয় করে। জনৈক চিকিৎসক বলেন: আমি ময়নাতদন্তের সময় মদ্যপদের অণ্ডকোষে ক্ষয় ও অনমনীয়তা দেখেছি। আর আমি যে কেইসগুলো বিশ্লেষণ করেছি তার ৮৬% এর মাঝে শুক্রাণু উপস্থিতি লক্ষ্য করিনি। এ থেকে আমাদের নিকট মাদকাসক্তদের বন্ধ্যাত্বের কারণ স্পষ্ট হয়। (৩)

সপ্তম: স্নায়ুতন্ত্রের দুর্বলতাঃ
মাদকদ্রব্য সরাসরি স্নায়ুকে প্রভাবিত করে; যেহেতু তা অসাড়তা ও শিথিলতার সৃষ্টি করে পরবর্তীতে তা পক্ষাঘাত আক্রান্ত করে। যার ফলে স্নায়ুতে কম্পন, ব্যাথা ও দুর্বলতার সৃষ্টি হয়। (৪)

অষ্টম: ডিপ্রেশন ও মানসিক অস্থিরতাঃ
চারিত্রিক বিচ্যুতি তার মাঝে যা সৃষ্টি করে তার অন্যতম হল উদ্বেগ ও মানসিক অস্থিরতা; বিচ্যুতির অনুভূতি, সমাজের তার কর্ম ও আচরণ অগ্রহণযোগ্য হওয়া এবং আল্লাহর মানহায ও তাঁর স্মরণ থেকে দূরে সরে যাওয়ার ফলস্বরূপ। কেননা আল্লাহকে স্মরণ না করা এবং তাঁর থেকে দূরে যাওয়ার মাঝে চরম অস্থিরতা রয়েছে। মহান আল্লাহ বলেন: ﴾وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ﴿ [আর যে রহমানের যিকর থেকে বিমুখ হয় আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান, অতঃপর সে হয় তার সহচর।] (১) সুতরাং যখন মানুষের জন্য শয়তান নিয়োজিত করা হয়, তখন সে বিকৃত চিন্তাধার ও ভুল ধারণা মাধ্যমে তার মাঝে উদ্বেগ ও অস্থিরতার সৃষ্টি করে।

পক্ষান্তরে দয়াময় আল্লাহর স্মরণে রয়েছে প্রশান্তি, স্থিতিশীলতা ও স্বচ্ছতা। মহান আল্লাহ বলেন: ﴾الَّذِينَ آمَنُوا وَতَطْمৈِنُّ قُلُوبُهُم بِذִكْرِ اللَّهِ ۗ أَلَا بِذִكْرِ اللَّهِ تَطْمৈِنُّ الْقُلُوبُ﴿ [যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের মন প্রশান্ত হয়; জেনে রাখ, আল্লাহর স্মরণেই মন প্রশান্ত হয়।] (২)

অপর দিকে উদ্বেগ ও মানসিক অস্থিরতার ক্ষেত্রে গীবত ও চোগলখোরীর প্রভাব খুবই স্পষ্ট। কেননা যারা এ ধরণের স্বভাবের অধিকারী তাদের মাঝে অস্থিরতা ও মানসিক কষ্টের সৃষ্টি হয়; চোগলখোরীর মাধ্যমে সৃষ্ট সম্পর্কচ্ছেদ ও শত্রুতার ফলস্বরূপ। যেহেতু চোগলখোর অনুভব করে যে, এটা তার কর্মের ফলেই হয়েছে তাই তার আফসোস ও কষ্ট বেড়ে যায়।

হিংসার মাঝে অস্থিরতার সমস্ত কারণ বিদ্যমান; কেননা হিংসুক যখন ঈর্ষান্বিত ব্যক্তির মাঝে কোন নেয়ামত দেখে তখন তার বিষণ্ণতা ও রাগ বেড়ে যায়, তার রাত দীর্ঘ হয় ও চিন্তাধারা বিক্ষিপ্ত হয়, ফলে সে শান্ত হয় না এবং ঘুমায় না। আপনি তাকে অস্থির ও অস্থিতিশীল পাবেন, সে মানুষের অবস্থা পর্যাবেক্ষণ করে, কিন্তু নিজের দিকে দেখে না। সে মনে করে তার নিকট যা আছে তা অতি সামান্য, অন্যের নিকট যা আছে তা প্রচুর এবং ক্ষুধা ও লোভ তার অন্তরকে গ্রাস করে রেখেছে।

টিকাঃ
(১) দালিলুল আনফাস বাইনাল কুরআনুল কারীম ওয়া ইলমুল হাদিস (৪০৮-৪০৯) সংক্ষিপ্ত আকারে।
(২) মুশকিলাতুশ শাবান আল-জিনসিয়া ওয়াল আতেফা (১৪৮-১৪৯)।
(৩) পূর্বোক্ত পৃঃ (১৫১)।
(১) আল-মুসকিরাত, আদরারুহা ও আহকামুহা, পৃঃ (২৯৬)।
(২) পূর্বোক্ত, পৃঃ (২০২)।
(৩) মাওকিফুল ইসলাম মিনাল খামর, পৃঃ (২৫)।
(৪) পূর্বোক্ত, পৃঃ (২৬)।
(১) সূরা আয-যুখরুফঃ (৩৬)।
(২) সূরা আর-রাদঃ (২৮)।

ফন্ট সাইজ
15px
17px