📄 শারঈ বিচারব্যবস্থার রায়ের উৎস
১৯৫২ সালের জর্ডানের সংবিধানের ১০৬ নং ধারায় নির্দেশ দেওয়া হয়েছে, শারঈ আদালত দ্বীনের সঠিক বিধান বাস্তবায়ন করবে। পাশাপাশি নিম্নোক্ত আইনগুলো বাস্তবায়নের ব্যাপারেও শারঈ আদালত দায়িত্বশীল।
১. শারঈ মামলা-নীতির আইন। (১৯৬৯ সালের ৩১ নং আইন।)
২. সাময়িক ব্যক্তিগত আইন। (১৯৭৬ সালের ৬১ নং আইন।)
৩. জর্ডানের অস্থায়ী দেওয়ানি আইন। (১৯৭৬ সালের ৪৩ নং আইন।)
৪. মাজাল্লাতুল আহকামিল আদলিয়্যাহ বা লেনদেন ও নাগরিকত্ব আইন। যা ১২৯৩ হিজরিতে উসমানি সালতানাতে জারি করা হয়েছিল। জর্ডানের নাগরিক আইনের সাথে সাংঘর্ষিক মাজাল্লার আইনকে বিলুপ্ত করার নির্দেশনা জারি করা হয়েছিল। শপথ এবং প্রমাণের মতো অন্যান্য আইনগুলো মাজাল্লা অনুসারে পরিচালিত হতো।
📄 শারঈ বিচারকদের সহকারী
শারঈ বিচারকদের সাথে বেশ কয়েকজন সহকারী নিয়োগ করা হয়। যাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে: ১. মুনশি, ২. পেশকার, ৩. দোভাষী, ৪. বিশেষজ্ঞ, ৫. শারঈ আইনজীবী এবং ৬. ঘোষক।