📄 এইচ ল্যামেন্স H. Lammens
এইচ. লামেন্স১০৬ একজন ফ্রান্সীয় প্রাচ্যবিদ। জন্ম ১৮৭২, মৃত্যু ১৯৩৭। Encyclopaedia of Islam এর একজন গবেষক। চরম ইসলাম বিদ্বেষী। শত্রুতার ক্ষেত্রে সীমালঙ্ঘনকারী এবং মিথ্যার প্রচারক। তার কর্মকাণ্ড অন্য প্রাচ্যবিদদেরও হার মানায়। দৃষ্টান্তস্বরূপ দেখা যেতে পারে ১৯২৫ খ্রিস্টাব্দের مجلة جمعية الدراسات الشرقية পত্রিকার এপ্রিল সংখ্যার ১৫-১৬ পৃষ্ঠা। ফরাসি ভাষায় তার রচিত গ্রন্থাবলি- ১. আল-ইসলাম ২. আত-তায়েফ
টিকাঃ
১০৬. এইচ. লামেন্স- Henri Lammens. ১ জুলাই ১৮৬২ সালে বেলজিয়ামে জন্ম গ্রহণ করেন এবং ২৩ এপ্রিল ১৯৩৭ সালে মৃত্যু বরণ করেন। লামেন্স পনের বছর বয়স থেকে লেবাননে স্থায়ীভাবে থাকা শুরু করেন। সেখানে তিনি আরবি, ল্যাটিন, গ্রিক ভাষা শিখেন ও বৈরুতের Saint Joseph University থেকে দর্শনশাস্ত্রে পড়াশুনা করেন। একই বিশ্ববিদ্যালয়ে তিনি ১৮৮৬ থেকে ১৮৯১ সাল পর্যন্ত আরবিভাষায় শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যীয় শিক্ষা বিভাগে শিক্ষকতা করেন। তিনি কিছুদিন কায়রো ও আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। তার রচিত বই- Islam: Beliefs and Institutions, The Age of Muhammad and the Chronology of the Sira, Fatima and the Daughters of Muhammad.
📄 জে স্কচট(সাচ্ট) J. Schacht
জে. স্কচট (সাচট)১০৭ ইসলাম ও মুসলিম বিদ্বেষী একজন জার্মান প্রাচ্যবিদ। ইসলামি ফিকহ ও উসুল সংক্রান্ত তার একাধিক গ্রন্থ রয়েছে। তিনিও Encyclopaedia of Islam এর গবেষক ও সম্পাদক। তার প্রসিদ্ধ গ্রন্থ أصول الفقه الاسلامي ইসলামি আইনের মৌলিক নীতি'।
টিকাঃ
১০৭.জে. স্কাচট (সাচট)-তার আলোচনা পূর্বে অতিবাহিত হয়েছে।