📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 ডে. এস. মার্গালিনিউথ D. S. Margoliouth

📄 ডে. এস. মার্গালিনিউথ D. S. Margoliouth


ডি. এস মার্গলিউত্থ১০৩ ইংল্যান্ডে অধিবাসী ইসলাম বিরোধী সমালোচক। Encyclopaedia of Islam এর অন্যতম গবেষক ও সম্পাদক। মার্গলিযূথ মিসর ভাষা একাডেমি ও দামেশক গবেষণা একাডেমির সদস্য ছিলেন। তার রচনাবলি-
.. التطورات المبكرة في الإسلام 'ইসলামে আধুনিক ক্রমবিকাশ'। বইটি ১৯১৩ সালে প্রকাশিত হয়।
2 محمد و مطلع الإسلام - 'মুহাম্মাদ ও ইসলামের উদয়'। এ গ্রন্থটি প্রকাশিত হয় ১৯০৫ খ্রিস্টাব্দে।
৩. الجامعة الإسلامية 'ইসলামি বিশ্ববিদ্যালয়'। এ বইটি প্রকাশ পায় ১৯১২ খ্রিস্টাব্দে।ৎ

টিকাঃ
১০৩.ডি. এস. মার্গলিউথ- David Samuel Margoliouth. ১৭ অক্টোবর ১৮৪০ সালে লন্ডনে জন্ম গ্রহণ করেন এবং ২২ মার্চ ১৯৪০ সালে লন্ডনে মৃত্যু বরণ করেন। তিনি চার্চ অব ইংল্যান্ডের যাযক ছিলেন। এয়াড়া তিনি ১৮৮৯ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে Laudian Professor of Arabic হিসেবে অধ্যাপনার কাজ করেন। তিনি New College, Oxford থেকে গ্রাজুয়েশন করেন। মার্গলিউথ ওরিয়েন্টাল ভাষা যেমন-আরবি, ফার্সি, তুর্কি, আর্মেনিয় ও সিরিয়ান ভাষায় দক্ষতা অর্জন করেন। ১৯০২ সালে New College, Oxford Doctor of Letters (D. Litt) ডিগ্রি অর্জন করেন। তার অন্যতম রচনাবলি- Mohammed and the Rise of Islam, The Early Development of Mohammedanism, The Relations Between Arabs and Israelites Prior to the Rise of Islam.

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 আর. এ. নিকলসন R. A. Nickolson

📄 আর. এ. নিকলসন R. A. Nickolson


আর. এ নিকলসন১০৪ ইংল্যান্ড অধিবাসী সমকালীন অন্যতম প্রাচ্যবিদ। دائرة المعارف Encyclopaedia এর অন্যতম গবেষক। তিনি ইসলামি সুফিতত্ত্ব ও দর্শনের উপর বিশেষ যোগ্যতা অর্জন করেছেন। তিনি মিসরের ভাষা একাডেমির সদস্য ছিলেন। অন্যান্য অস্বীকারকারীদের মত তিনিও ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা বলতে নারাজ; বরং তার মতে ইসলাম একটি আধ্যাত্মিক ধর্ম। তিনি একে জড়বাদীর সাথে তুলনা করেন। তার কাছে এর মানবিক কোন মর্যাদা নেই। তার রচনাবলি-
১. متصوف والإسلام 'ইসলামের আধ্যাত্মিক ব্যক্তিত্ব'। এ বইটি ১৯১০ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
২. التاريخ الأدب العربي 'আরবি সাহিত্যের ইতিহাস'। এ গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৩০ খ্রিস্টাব্দে।

টিকাঃ
১০৪.আর. এ নিকলসন- Reynold Alleyne Nicholson. তিনি ১৮ আগস্ট ১৯৬৮ সালে ইংল্যান্ডে জন্ম গ্রহণ করেন এবং ২৭ আগস্ট ১৯৪৫ সালে মৃত্যু বরণ করেন। তিনি ক্যামব্রিজের ট্রিনিটি কলেজ থেকে পড়াশুনা করেন। নিকলসন Cambridge এ ফার্সি ভাষায় অধ্যাপক ছিলেন। তিনি ইসলামি সহিত্য ও ইসলামি অতীন্দ্রিয়বাদের একজন পণ্ডিত ছিলেন। তিনি মাওলানা রুমির মসনবি সর্বপ্রথম ইংরেজি ভাষায় অনুবাদ করেন, যা ৮ ভলিয়মে প্রকাশিত হয়। এছাড়াও তিনি এর লেখা ও আল্লামা ইকবালের (এশীয় উপমহাদেশের কপি) এর ইংরেজি অনুবাদ করেন। প্রাচ্যবিদ A. J. Arberry তার ছাত্র। তার অনুবাদ গ্রন্থাবলির মাঝে অন্যতম- The Sufi Treatise of Hujviri, Rumi's “Mathnavi", and "Divan-E-Shams, Ibn Arabi's "Tarjuman Al Aswaq, Poetry by the Sindhi Language Poet Shah Abdul Latif Bhitlai, এবং সংকলিত গ্রন্থাবলির মাঝে অন্যতম- The Mystics of Islam, Studies in Islamic Musticism, Islamic Poetry and Mysticism, A literary History of the Arabs.

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 ‘হারফলি হুল

📄 ‘হারফলি হুল


হারফলি হুল'। আমেরিকার 'মধ্যপ্রাচ্য' পত্রিকার প্রধান সম্পাদক। তিনি সমকালীন সভ্যতা সংস্কৃতি ও মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশ্লেষক এবং তদারকি কর্মকর্তা।

টিকাঃ
১০৫. হারফলি হুল, তার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 এইচ ল্যামেন্স H. Lammens

📄 এইচ ল্যামেন্স H. Lammens


এইচ. লামেন্স১০৬ একজন ফ্রান্সীয় প্রাচ্যবিদ। জন্ম ১৮৭২, মৃত্যু ১৯৩৭। Encyclopaedia of Islam এর একজন গবেষক। চরম ইসলাম বিদ্বেষী। শত্রুতার ক্ষেত্রে সীমালঙ্ঘনকারী এবং মিথ্যার প্রচারক। তার কর্মকাণ্ড অন্য প্রাচ্যবিদদেরও হার মানায়। দৃষ্টান্তস্বরূপ দেখা যেতে পারে ১৯২৫ খ্রিস্টাব্দের مجلة جمعية الدراسات الشرقية পত্রিকার এপ্রিল সংখ্যার ১৫-১৬ পৃষ্ঠা। ফরাসি ভাষায় তার রচিত গ্রন্থাবলি- ১. আল-ইসলাম ২. আত-তায়েফ

টিকাঃ
১০৬. এইচ. লামেন্স- Henri Lammens. ১ জুলাই ১৮৬২ সালে বেলজিয়ামে জন্ম গ্রহণ করেন এবং ২৩ এপ্রিল ১৯৩৭ সালে মৃত্যু বরণ করেন। লামেন্স পনের বছর বয়স থেকে লেবাননে স্থায়ীভাবে থাকা শুরু করেন। সেখানে তিনি আরবি, ল্যাটিন, গ্রিক ভাষা শিখেন ও বৈরুতের Saint Joseph University থেকে দর্শনশাস্ত্রে পড়াশুনা করেন। একই বিশ্ববিদ্যালয়ে তিনি ১৮৮৬ থেকে ১৮৯১ সাল পর্যন্ত আরবিভাষায় শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি একই বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যীয় শিক্ষা বিভাগে শিক্ষকতা করেন। তিনি কিছুদিন কায়রো ও আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেন। তার রচিত বই- Islam: Beliefs and Institutions, The Age of Muhammad and the Chronology of the Sira, Fatima and the Daughters of Muhammad.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00