📄 ডি. বি. ম্যাকডোনাল্ড D. B. Macdonald
ডি. বি. ম্যাকডোনাল্ড১০০ প্রথম সারির ইসলাম ও মুসলিম বিদ্বেষী। আমেরিকান মিশনারির প্রাণ সঞ্চারকারী বেশ কয়েকটি গ্রন্থ তার হাতে প্রকাশ পেয়েছে। তিনি Encyclopaedia of Islam গ্রন্থের গবেষক ও সম্পাদক। তার রচনাবলি-
تطور علم الكلام والفقه والنظرية الدستورية في الإسلامى ১. ‘ইসলামে কালামের ক্রমবিকাশ এবং ইসলামে সাংবিধানিক দৃষ্টিভঙ্গি’। এটি ১৯০৩ খ্রিস্টাব্দে প্রকাশ পায়।
الموقف الديني والحياة في الإسلام ২. ‘ইসলামে ধর্ম-জীবন’। ১৯০৮ খ্রিস্টাব্দে বইটি প্রকাশ করা হয়।
টিকাঃ
১০০.ডি. বি. ম্যাকডোনাল্ড- Duncan Black Macdonald. তিনি ১৮৬৩ সালে জন্ম ও ১৯৪৩ সালে মৃত্যু বরণ করেন। ম্যাকডোনাল্ড গ্লাসকো ও বার্লিনে সেমিটিক ভাষার উপর পড়াশুনা করেন। পরবর্তীতে Hartford Theological Seminary তে শিক্ষকতা করেন, যা মধ্যপ্রাচ্যের মুসলিমদের খ্রিস্টান মিশনারি কাজে উৎসাহিত করতে প্রতিষ্ঠা করা হয়। তিনি মুসলিম ধর্মতত্ত্ব বিষয়ে জানার জন্য আরব্য রজনী নিয়ে পড়াশুনা করেন। Hartford Theological Seminary †Z Macdonald Center for the Study of Islam and Christian-Muslim Relatons বিভাগটি তার নামেই নামকরণ করা হয়। তার রচনাবলি- The Religious Attitude and Life in Islam, The Development of Muslim Theology, Jurisprudence & Constitution Theory.
📄 এম গ্রিন M. Green
এম. গ্রিন তিনি الشرق الأوسط বা ‘মধ্যপ্রাচ্য’ পত্রিকার সেক্রেটারি।
টিকাঃ
১০১. এম. গ্রিন-তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
📄 মাজিদ কুদুরি
প্রাচ্যীয় পণ্ডিত মাজিদ কুদুরি। তিনি ইরাকি খ্রিস্টান। ওয়াশিংটনের জুহানবার্গ বিশ্ববিদ্যালয়ের ‘মধ্যপ্রাচ্য’ বিভাগের প্রধান।
এছাড়াও ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য একাডেমির পরিচালক। অন্যতম ইসলাম ও মুসলিম বিদ্বেষী। তার সমালোচিত ও ভুল-ভ্রান্তিতে ভরপুর রচনাবলির অন্যতম الحرب والسلام في قانون الإسلام ‘ইসলামে যুদ্ধ ও শান্তি’। বইটি ১৯৫৫ খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়। এছাড়া তার অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ রয়েছে।
টিকাঃ
১০২. মাজীদ কুদূরী- ২৭ সেপ্টেম্বর ১৯০৯ সালে ইরাকের মৌছুল শহরে জন্ম গ্রহণ করেন এবং ২৫ ফেব্রুয়ারি ২০০৭ মৃত্যু বরণ করেন। পেশায় তিনি একজন আইজীবি ও ভার্সিটির অধ্যাপক ছিলেন। তিনি ইরাকে জন্ম গ্রহণ করলেও আমেরিকান অধিবাসী ছিলেন। মাজীদ ইসলামি বিষয়গুলো একজন পরিপক্ক ব্যক্তি হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। পাশাপাশি ইতিহাস, রাজনীতি ও বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতির উপর খুব ভাল দখল ছিল। তিনি আরবি ও ইংরেজি ভাষায় ৩৫টির বেশি পুস্তক ও শত শত প্রবন্ধ-নিবন্ধ রচনা করেন। তার অন্যতম রচনাবলি-
(1) الاتجاهات السياسة في العالم العربي (۱۹۷۰ (۲) الحرب والسلام في قانون الإسلام - ۳,۱۹۷۷) دول الخليج العربي - ۱۹۸۸ (٤) حرب الخليج - ۱۹۸۸, ٥) المفهوم الإسلامي للعدالة وغيرها
📄 ডে. এস. মার্গালিনিউথ D. S. Margoliouth
ডি. এস মার্গলিউত্থ১০৩ ইংল্যান্ডে অধিবাসী ইসলাম বিরোধী সমালোচক। Encyclopaedia of Islam এর অন্যতম গবেষক ও সম্পাদক। মার্গলিযূথ মিসর ভাষা একাডেমি ও দামেশক গবেষণা একাডেমির সদস্য ছিলেন। তার রচনাবলি-
.. التطورات المبكرة في الإسلام 'ইসলামে আধুনিক ক্রমবিকাশ'। বইটি ১৯১৩ সালে প্রকাশিত হয়।
2 محمد و مطلع الإسلام - 'মুহাম্মাদ ও ইসলামের উদয়'। এ গ্রন্থটি প্রকাশিত হয় ১৯০৫ খ্রিস্টাব্দে।
৩. الجامعة الإسلامية 'ইসলামি বিশ্ববিদ্যালয়'। এ বইটি প্রকাশ পায় ১৯১২ খ্রিস্টাব্দে।ৎ
টিকাঃ
১০৩.ডি. এস. মার্গলিউথ- David Samuel Margoliouth. ১৭ অক্টোবর ১৮৪০ সালে লন্ডনে জন্ম গ্রহণ করেন এবং ২২ মার্চ ১৯৪০ সালে লন্ডনে মৃত্যু বরণ করেন। তিনি চার্চ অব ইংল্যান্ডের যাযক ছিলেন। এয়াড়া তিনি ১৮৮৯ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে Laudian Professor of Arabic হিসেবে অধ্যাপনার কাজ করেন। তিনি New College, Oxford থেকে গ্রাজুয়েশন করেন। মার্গলিউথ ওরিয়েন্টাল ভাষা যেমন-আরবি, ফার্সি, তুর্কি, আর্মেনিয় ও সিরিয়ান ভাষায় দক্ষতা অর্জন করেন। ১৯০২ সালে New College, Oxford Doctor of Letters (D. Litt) ডিগ্রি অর্জন করেন। তার অন্যতম রচনাবলি- Mohammed and the Rise of Islam, The Early Development of Mohammedanism, The Relations Between Arabs and Israelites Prior to the Rise of Islam.