📄 এল. ম্যাসিগনন L. Massignon
এল. ম্যাসিগনন ফ্রান্সের অন্যতম প্রাচ্যীয় পণ্ডিত। উত্তর আফ্রিকার ঔপনিবেশিক মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা। মিসরে ফ্রান্সের মিশনারি পরিষদের অভিভাবক ও তত্ত্বাবধায়ক। ইসলামি বিশ্বের প্রায় সব দেশেই তিনি ভ্রমণ করেছেন। প্রথম বিশ্বযুদ্ধে তিনি পাঁচ বছর ফ্রান্স বাহিনীর সেবা করেছেন। এল. ম্যাসিগুন মিসর ভাষা একাডেমির ও দামেশকের আরবি গবেষণা পরিষদের সদস্য ছিলেন। তিনি ইসলামি তাসাউফ ও দর্শন শাস্ত্রে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন। তার বিশেষ গ্রন্থ المنصور الحلاج الصوفي الشهيد في الإسلام 'সুফি মানসুর হাল্লাজ ইসলামের অন্যতম শহিদ'। দর্শন ও আধ্যাত্মিকতা বিষয়ক তার অনেক গ্রন্থ ও প্রবন্ধ রয়েছে। তিনি Encyclopaedia of Islam এর অন্যতম গবেষক ও সম্পাদক।
টিকাঃ
৯৯. এল. ম্যাসিগনন- Louis Massignon. ২৫ জুলাই ১৮৮৩ সালে জন্ম গ্রহণ করেন এবং ৩১ অক্টোবর ১৯৬২ সালে ফ্রান্সের প্যারিসে ৭৯ বছর বয়সে মৃত্যু বরণ করেন।
তিনি ১৯০২ সালে Honore D' Urfe এর উপর প্রবন্ধ লিখে Licencie es Letters- এ গ্রাজুয়েশন করেন। ১৯০৪ সালে তিনি মরক্কোর মরুভূমিতে বিপজ্জনক পরিস্থিতিতে পতিত হন ও এরপর আরবি শিক্ষায় নিজেকে নিবেদিত করেন। তিনি বৈরুতে একজন খ্রিস্টান পাদ্রীর হাতে ক্যাথলিক খ্রিস্টানে ধর্মারিত হন। লুইস ১৯১৯ সালে অধ্যাপক হিসেবে কাজ করেন। তার অন্যতম রচনাবলি- La Passion d'al- Hosayn- Ibn- Mansour al Hallaj, Les Trois Prieres d' Abraham, La GuerreSainte Supreme de I'Islam Arabe.
📄 ডি. বি. ম্যাকডোনাল্ড D. B. Macdonald
ডি. বি. ম্যাকডোনাল্ড১০০ প্রথম সারির ইসলাম ও মুসলিম বিদ্বেষী। আমেরিকান মিশনারির প্রাণ সঞ্চারকারী বেশ কয়েকটি গ্রন্থ তার হাতে প্রকাশ পেয়েছে। তিনি Encyclopaedia of Islam গ্রন্থের গবেষক ও সম্পাদক। তার রচনাবলি-
تطور علم الكلام والفقه والنظرية الدستورية في الإسلامى ১. ‘ইসলামে কালামের ক্রমবিকাশ এবং ইসলামে সাংবিধানিক দৃষ্টিভঙ্গি’। এটি ১৯০৩ খ্রিস্টাব্দে প্রকাশ পায়।
الموقف الديني والحياة في الإسلام ২. ‘ইসলামে ধর্ম-জীবন’। ১৯০৮ খ্রিস্টাব্দে বইটি প্রকাশ করা হয়।
টিকাঃ
১০০.ডি. বি. ম্যাকডোনাল্ড- Duncan Black Macdonald. তিনি ১৮৬৩ সালে জন্ম ও ১৯৪৩ সালে মৃত্যু বরণ করেন। ম্যাকডোনাল্ড গ্লাসকো ও বার্লিনে সেমিটিক ভাষার উপর পড়াশুনা করেন। পরবর্তীতে Hartford Theological Seminary তে শিক্ষকতা করেন, যা মধ্যপ্রাচ্যের মুসলিমদের খ্রিস্টান মিশনারি কাজে উৎসাহিত করতে প্রতিষ্ঠা করা হয়। তিনি মুসলিম ধর্মতত্ত্ব বিষয়ে জানার জন্য আরব্য রজনী নিয়ে পড়াশুনা করেন। Hartford Theological Seminary †Z Macdonald Center for the Study of Islam and Christian-Muslim Relatons বিভাগটি তার নামেই নামকরণ করা হয়। তার রচনাবলি- The Religious Attitude and Life in Islam, The Development of Muslim Theology, Jurisprudence & Constitution Theory.
📄 এম গ্রিন M. Green
এম. গ্রিন তিনি الشرق الأوسط বা ‘মধ্যপ্রাচ্য’ পত্রিকার সেক্রেটারি।
টিকাঃ
১০১. এম. গ্রিন-তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
📄 মাজিদ কুদুরি
প্রাচ্যীয় পণ্ডিত মাজিদ কুদুরি। তিনি ইরাকি খ্রিস্টান। ওয়াশিংটনের জুহানবার্গ বিশ্ববিদ্যালয়ের ‘মধ্যপ্রাচ্য’ বিভাগের প্রধান।
এছাড়াও ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য একাডেমির পরিচালক। অন্যতম ইসলাম ও মুসলিম বিদ্বেষী। তার সমালোচিত ও ভুল-ভ্রান্তিতে ভরপুর রচনাবলির অন্যতম الحرب والسلام في قانون الإسلام ‘ইসলামে যুদ্ধ ও শান্তি’। বইটি ১৯৫৫ খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়। এছাড়া তার অসংখ্য প্রবন্ধ-নিবন্ধ রয়েছে।
টিকাঃ
১০২. মাজীদ কুদূরী- ২৭ সেপ্টেম্বর ১৯০৯ সালে ইরাকের মৌছুল শহরে জন্ম গ্রহণ করেন এবং ২৫ ফেব্রুয়ারি ২০০৭ মৃত্যু বরণ করেন। পেশায় তিনি একজন আইজীবি ও ভার্সিটির অধ্যাপক ছিলেন। তিনি ইরাকে জন্ম গ্রহণ করলেও আমেরিকান অধিবাসী ছিলেন। মাজীদ ইসলামি বিষয়গুলো একজন পরিপক্ক ব্যক্তি হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। পাশাপাশি ইতিহাস, রাজনীতি ও বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাজনীতির উপর খুব ভাল দখল ছিল। তিনি আরবি ও ইংরেজি ভাষায় ৩৫টির বেশি পুস্তক ও শত শত প্রবন্ধ-নিবন্ধ রচনা করেন। তার অন্যতম রচনাবলি-
(1) الاتجاهات السياسة في العالم العربي (۱۹۷۰ (۲) الحرب والسلام في قانون الإسلام - ۳,۱۹۷۷) دول الخليج العربي - ۱۹۸۸ (٤) حرب الخليج - ۱۹۸۸, ٥) المفهوم الإسلامي للعدالة وغيرها