📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 পি. এইচ. হিট্টি P.h. Hitti

📄 পি. এইচ. হিট্টি P.h. Hitti


পি. এইচ. হিট্টি৯৭ একজন লেবাননি ষড়যন্ত্রকারী খ্রিস্টান। তিনি আমেরিকার বারনাসট্রং বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য-বিষয়ক বিভাগের অধ্যাপক ছিলেন। পরে এ বিভাগের প্রধান নিযুক্ত হন। বর্তমানে তিনি পেনশনে আছেন। ইসলামের কঠোর সমালোচক হিসাবে তার খ্যাতি ছিল অনেক। আমেরিকায় আরবের অনেক বিষয় তিনি শক্ত ভূমিকা রাখেন। তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক আমেরিকার অন্যতম উপদেষ্টা। মানবসভ্যতার মাঝে ইসলাম বিকাশের প্রতিবন্ধকতা সৃষ্টিতে তিনি একক ব্যক্তিত্ব।
মুসলিমদের যে কোনো প্রকার কল্যাণ তার অপছন্দীয়। Encyclopaedia of Amerika (যা ১৯৪৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়) এর الأدب العربي (আরবি সাহিত্য) এর ১২৯ পৃষ্ঠায় তিনি বলেন, আধুনিক আরবি সাহিত্যের প্রতিকী জীবন ফিরে পেয়েছে ঊনিশ শতকে। আর এই আধুনিকায়নের নেতৃত্বে ছিল লেবাননের নাসারা খ্রিস্টানরা। তারা আমেরিকান মিশনারিদের থেকে শিক্ষাগ্রহণ এবং অনুপ্রেরণা লাভ করেছেন। হিট্টির এ বিতর্কিত মন্তব্য শুধু ইসলাম ও মুসলিমদের মর্যাদাকে খাটো করে দেখা হয়েছে এমন নয়; বরং এতে সমকালীন যুগকেও হেয় করা হয়েছে। তার এই মন্তব্য ইসলামি ইতিহাসের প্রতিটি পর্যায় ও যুগের ক্ষেত্রে প্রনিধানযোগ্য। এমন ভাব তার রচিত বইগুলোতে ফুটে উঠেছে। যেমন-
১. تاريخ العرب 'আরব ইতিহাস'। বইটি প্রথমে ইংরেজি ভাষায় প্রকাশ পায়। কয়েকবার এটি মুদ্রিত হয়। ইসলাম ও তার নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস ও সমালোচনায় ভরপুর। যার সব কিছুই বিদ্বেষপূর্ণ ও কদাকার। প্রমাণ হিসাবে দেখা যেতে পারে Al-Islam পত্রিকা। ১৯৫৮ সালে পাকিস্তান হতে প্রকাশিত এপ্রিল সংখ্যার পৃষ্ঠা ১৩৮ ও ১৯৫৮ সালের মার্চ সংখ্যার ১৪৬ পৃষ্ঠা।
২. تاريخ سوريا 'সিরিয়ার ইতিহাস'।
৩. أصل الدروز وديانتهم 'দারু সম্প্রদায়ের ইতিকথা ও তাদের ধর্মমত'। এটি ১৯২৮ খ্রিস্টাব্দে প্রকাশ পায়।

টিকাঃ
৯৭. পি. এইচ. হিট্টি- Philip Khuri Hitti. উসমানি খিলাফত দ্বারা শাসিত লেবাননে ২২ জুন ১৮৮৬ সালে জন্ম গ্রহণ করেন এবং ২৪ ডিসেম্বর ১৯৭৮ সালে তার মৃত্যু হয়। হিট্টি ১৯০৮ সালে আমেরিকান ইউনিভার্সিটি অফ বাইরুত থেকে গ্রাজুয়েশন করেন এবং ১৯১৫ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি একই সময়ে সেমিটিক ভাষার অধ্যাপক ও ডিপার্টমেন্ট অফ ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ বিভাগের প্রধান ছিলেন। অবসর গ্রহণ করার পরও তিনি হার্ভাড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ১৯৪৪ সালে আমেরিকার এশটি হাউস কমিটিতে হিট্টি এই মর্মে সাক্ষ্য দেন যে, প্যালেস্টাইনকে ইহুদিদের জন্মভূমি বা স্বদেশ বলার কোন ঐতিহাসিক কারণ নেই। এ বিষয়ে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ও এরিক কাহলারের সাথে তার কয়েক দফা বিতর্ক পত্রিকায় প্রকাশ পায়। তার রচিত অন্যতম গ্রন্থাবলি- The Syrians in America (1924), History of the Arabs (1937), Islam and the West (1962), Islam : A Way of life (1970).

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 এ. জে. ওয়াসিংক A.J. Wensink

📄 এ. জে. ওয়াসিংক A.J. Wensink


এ. জে. ওয়েনসিংক ইসলাম ও নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোর শত্রু। তিনি মিসরের ভাষা একাডেমির একজন সদস্য ছিলেন। ড. আত-তাইয়ার হোসাইন আল-হাওযির المستشرقون والاسلام কিতাবটি ১৯৩৬ খ্রিস্টাব্দে প্রকাশিত। এ গ্রন্থের কারণে তাকে বহিষ্কার করা হয়। ওয়েনসিংক যখন কুরআন ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এ দাবি উত্থাপন করেন যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী ধর্মীয় গ্রন্থ ও দর্শনশাস্ত্রের সারবস্তু দিয়ে কুরআন সংকলন করেছেন; তখনই আপত্তি ওঠে।
তার এ মন্তব্যটি المستشرقون والإسلام গ্রন্থের ৭১ পৃষ্ঠায় আলোকপাত করা হয়েছে। ওয়েনসিংক প্রসিদ্ধ গ্রন্থ عقيدة الإسلام ‘ইসলামের বিশ্বাস’, এটি ১৯৩২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

টিকাঃ
৯৮. এ. জে. ওয়েনসিংক- Arent Jan Wensinck, তিনি ৭ আগস্ট ১৮৮২ সালে নেদারল্যান্ডে জন্ম গ্রহণ করেন এবং ১৯ সেপ্টেম্বর ১৯৩৯ সালে মৃত্যু বরণ করেন। তিনি ১৯০৮ সালে লেইডেন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং University of Utrecht এ অধ্যাপনা শুরু করেন। তিনি এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের অন্যতম সম্পাদক ছিলেন। পরবর্তীত তিনি লেইডেন বিশ্ববিদ্যালয়ে আরবি ও ইসলামের অধ্যাপক হিসেবে কাজ করেন। তার রচিত গ্রন্থাবলী- The Muslim Creed: Its Genesis and Historical Development (1932), A Handbook of Early Muhammadan Tradition (1927), Muhammad and The Jews of Medina.

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 কে. ক্র্যাজ K. Cragg

📄 কে. ক্র্যাজ K. Cragg


কে. ক্র্যাজ চরম ইসলামবিদ্বেষী আমেরিকান অধিবাসী। এক সময় তিনি কায়রোর আমেরিকান ভার্সিটিতে লেকচার দিতেন। বর্তমানে ‘আল-আলামুল ইসলামি’ পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এটি আমেরিকান মিশনারির অন্যতম পত্রিকা। এছাড়াও তিনি একজন মিশনারি এবং হার্টফোর্ড বিশ্ববিদ্যালয়ের খ্রিস্টান ধর্মতত্ত্ব বিভাগের প্রধান। তার অন্যতম রচনাবলি دعوة المؤتنة ‘মিনারের আহ্বান’। এটি ১৯৫৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 এল. ম্যাসিগনন L. Massignon

📄 এল. ম্যাসিগনন L. Massignon


এল. ম্যাসিগনন ফ্রান্সের অন্যতম প্রাচ্যীয় পণ্ডিত। উত্তর আফ্রিকার ঔপনিবেশিক মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা। মিসরে ফ্রান্সের মিশনারি পরিষদের অভিভাবক ও তত্ত্বাবধায়ক। ইসলামি বিশ্বের প্রায় সব দেশেই তিনি ভ্রমণ করেছেন। প্রথম বিশ্বযুদ্ধে তিনি পাঁচ বছর ফ্রান্স বাহিনীর সেবা করেছেন। এল. ম্যাসিগুন মিসর ভাষা একাডেমির ও দামেশকের আরবি গবেষণা পরিষদের সদস্য ছিলেন। তিনি ইসলামি তাসাউফ ও দর্শন শাস্ত্রে বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন। তার বিশেষ গ্রন্থ المنصور الحلاج الصوفي الشهيد في الإسلام 'সুফি মানসুর হাল্লাজ ইসলামের অন্যতম শহিদ'। দর্শন ও আধ্যাত্মিকতা বিষয়ক তার অনেক গ্রন্থ ও প্রবন্ধ রয়েছে। তিনি Encyclopaedia of Islam এর অন্যতম গবেষক ও সম্পাদক।

টিকাঃ
৯৯. এল. ম্যাসিগনন- Louis Massignon. ২৫ জুলাই ১৮৮৩ সালে জন্ম গ্রহণ করেন এবং ৩১ অক্টোবর ১৯৬২ সালে ফ্রান্সের প্যারিসে ৭৯ বছর বয়সে মৃত্যু বরণ করেন।
তিনি ১৯০২ সালে Honore D' Urfe এর উপর প্রবন্ধ লিখে Licencie es Letters- এ গ্রাজুয়েশন করেন। ১৯০৪ সালে তিনি মরক্কোর মরুভূমিতে বিপজ্জনক পরিস্থিতিতে পতিত হন ও এরপর আরবি শিক্ষায় নিজেকে নিবেদিত করেন। তিনি বৈরুতে একজন খ্রিস্টান পাদ্রীর হাতে ক্যাথলিক খ্রিস্টানে ধর্মারিত হন। লুইস ১৯১৯ সালে অধ্যাপক হিসেবে কাজ করেন। তার অন্যতম রচনাবলি- La Passion d'al- Hosayn- Ibn- Mansour al Hallaj, Les Trois Prieres d' Abraham, La GuerreSainte Supreme de I'Islam Arabe.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00