📄 জি. ভন. গ্রানবাউম G. Von Grunbaum
জি. ভন. গ্রানবাউম জার্মান বংশদ্ভূত ইহুদি। আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোর লেকচারার। এক সময় শিকাগো ভার্সিটির অধ্যাপক ছিলেন। ইসলামের অন্যতম শত্রু। তার সব রচনাবলিতেই বিকৃত এবং ইসলাম ও মুসলিমদের ব্যাপারে সীমা অতিরিক্ত বিদ্বেষ প্রকাশ পেয়েছে। প্রাচ্যীয় পণ্ডিতগণ তাকে নিয়ে বেশ গর্ব করেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো-
১. ة الإسلام العصور الوسطي 'মধ্যযুগীয় ইসলাম'। ১৯৪৬ সালে এটি প্রকাশিত হয়েছে।
২. الأعياد المحمدية 'মুহাম্মাদী উৎসব'। এটি ১৯৫১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
৩. محاولات في شرح الإسلام المعاصر 'সমকালীন ইসলামী বিশ্লেষণ নিয়ে বিতর্ক'। এটি প্রকাশ পায় ১৯৪৭ খ্রিস্টাব্দে।
৪. درسات في تاريخ الثقافة الإسلامية 'ইসলামি সভ্যতার ঐতিহাসিক পর্যালোচনা'। বইটি ১৯৫৪ খ্রিস্টাব্দে মুদ্রিত হয়।
৫. الإسلام 'ইসলাম'। এটি একাধিক প্রবন্ধ-নিবন্ধের সমষ্টি। ১৯৫৭ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়।
৬. الوحدة والتنوع في الحضارة الإسلامي 'ইসলামি সভ্যতার মিলন-অমিল'। এ বইটি প্রকাশিত হয় ১৯৫৫ খ্রিস্টাব্দে।
টিকাঃ
৯৬. জি. ভন, গ্রানবাউম- Gustave Edmund Von Grunebaum. তিনি ১ সেপ্টেম্বর ৪১৯০৯ সালে ভিয়েনার অস্ট্রিয়াতে জন্ম গ্রহণ করেন এবং ২৭ ফেব্রুয়ারি ১৯৭২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এজেন্সে মৃত্যু বরণ করেন। তিনি ১৯৩১ সালে ক্লাসিকাল আরবি কবিতার উপর গবেষণামূলক প্রবন্ধ রচনা করে ভিয়েনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৪৯ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে আরবির অধ্যাপক হিসেবে নিযুক্ত হন এবং ১৯৫৭ সালে লস এঞ্জেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে নিয়ার স্টার্ন হিস্টোরি নামে নতুন একটি ডিপার্টমেন্টের অধ্যাপকের দায়িত্ব গ্রহণ করেন। তার সংকলিত গ্রন্থাবলি- Classical Islam (1970), Modern Islam: The Search for Cultural Identity (1962), Medieval Islam: A Study in Cultural Orientation (1946), Muhammadan Festivals (1951),
📄 পি. এইচ. হিট্টি P.h. Hitti
পি. এইচ. হিট্টি৯৭ একজন লেবাননি ষড়যন্ত্রকারী খ্রিস্টান। তিনি আমেরিকার বারনাসট্রং বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য-বিষয়ক বিভাগের অধ্যাপক ছিলেন। পরে এ বিভাগের প্রধান নিযুক্ত হন। বর্তমানে তিনি পেনশনে আছেন। ইসলামের কঠোর সমালোচক হিসাবে তার খ্যাতি ছিল অনেক। আমেরিকায় আরবের অনেক বিষয় তিনি শক্ত ভূমিকা রাখেন। তিনি মধ্যপ্রাচ্য বিষয়ক আমেরিকার অন্যতম উপদেষ্টা। মানবসভ্যতার মাঝে ইসলাম বিকাশের প্রতিবন্ধকতা সৃষ্টিতে তিনি একক ব্যক্তিত্ব।
মুসলিমদের যে কোনো প্রকার কল্যাণ তার অপছন্দীয়। Encyclopaedia of Amerika (যা ১৯৪৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়) এর الأدب العربي (আরবি সাহিত্য) এর ১২৯ পৃষ্ঠায় তিনি বলেন, আধুনিক আরবি সাহিত্যের প্রতিকী জীবন ফিরে পেয়েছে ঊনিশ শতকে। আর এই আধুনিকায়নের নেতৃত্বে ছিল লেবাননের নাসারা খ্রিস্টানরা। তারা আমেরিকান মিশনারিদের থেকে শিক্ষাগ্রহণ এবং অনুপ্রেরণা লাভ করেছেন। হিট্টির এ বিতর্কিত মন্তব্য শুধু ইসলাম ও মুসলিমদের মর্যাদাকে খাটো করে দেখা হয়েছে এমন নয়; বরং এতে সমকালীন যুগকেও হেয় করা হয়েছে। তার এই মন্তব্য ইসলামি ইতিহাসের প্রতিটি পর্যায় ও যুগের ক্ষেত্রে প্রনিধানযোগ্য। এমন ভাব তার রচিত বইগুলোতে ফুটে উঠেছে। যেমন-
১. تاريخ العرب 'আরব ইতিহাস'। বইটি প্রথমে ইংরেজি ভাষায় প্রকাশ পায়। কয়েকবার এটি মুদ্রিত হয়। ইসলাম ও তার নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস ও সমালোচনায় ভরপুর। যার সব কিছুই বিদ্বেষপূর্ণ ও কদাকার। প্রমাণ হিসাবে দেখা যেতে পারে Al-Islam পত্রিকা। ১৯৫৮ সালে পাকিস্তান হতে প্রকাশিত এপ্রিল সংখ্যার পৃষ্ঠা ১৩৮ ও ১৯৫৮ সালের মার্চ সংখ্যার ১৪৬ পৃষ্ঠা।
২. تاريخ سوريا 'সিরিয়ার ইতিহাস'।
৩. أصل الدروز وديانتهم 'দারু সম্প্রদায়ের ইতিকথা ও তাদের ধর্মমত'। এটি ১৯২৮ খ্রিস্টাব্দে প্রকাশ পায়।
টিকাঃ
৯৭. পি. এইচ. হিট্টি- Philip Khuri Hitti. উসমানি খিলাফত দ্বারা শাসিত লেবাননে ২২ জুন ১৮৮৬ সালে জন্ম গ্রহণ করেন এবং ২৪ ডিসেম্বর ১৯৭৮ সালে তার মৃত্যু হয়। হিট্টি ১৯০৮ সালে আমেরিকান ইউনিভার্সিটি অফ বাইরুত থেকে গ্রাজুয়েশন করেন এবং ১৯১৫ সালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি একই সময়ে সেমিটিক ভাষার অধ্যাপক ও ডিপার্টমেন্ট অফ ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ বিভাগের প্রধান ছিলেন। অবসর গ্রহণ করার পরও তিনি হার্ভাড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। ১৯৪৪ সালে আমেরিকার এশটি হাউস কমিটিতে হিট্টি এই মর্মে সাক্ষ্য দেন যে, প্যালেস্টাইনকে ইহুদিদের জন্মভূমি বা স্বদেশ বলার কোন ঐতিহাসিক কারণ নেই। এ বিষয়ে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ও এরিক কাহলারের সাথে তার কয়েক দফা বিতর্ক পত্রিকায় প্রকাশ পায়। তার রচিত অন্যতম গ্রন্থাবলি- The Syrians in America (1924), History of the Arabs (1937), Islam and the West (1962), Islam : A Way of life (1970).
📄 এ. জে. ওয়াসিংক A.J. Wensink
এ. জে. ওয়েনসিংক ইসলাম ও নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোর শত্রু। তিনি মিসরের ভাষা একাডেমির একজন সদস্য ছিলেন। ড. আত-তাইয়ার হোসাইন আল-হাওযির المستشرقون والاسلام কিতাবটি ১৯৩৬ খ্রিস্টাব্দে প্রকাশিত। এ গ্রন্থের কারণে তাকে বহিষ্কার করা হয়। ওয়েনসিংক যখন কুরআন ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এ দাবি উত্থাপন করেন যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী ধর্মীয় গ্রন্থ ও দর্শনশাস্ত্রের সারবস্তু দিয়ে কুরআন সংকলন করেছেন; তখনই আপত্তি ওঠে।
তার এ মন্তব্যটি المستشرقون والإسلام গ্রন্থের ৭১ পৃষ্ঠায় আলোকপাত করা হয়েছে। ওয়েনসিংক প্রসিদ্ধ গ্রন্থ عقيدة الإسلام ‘ইসলামের বিশ্বাস’, এটি ১৯৩২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
টিকাঃ
৯৮. এ. জে. ওয়েনসিংক- Arent Jan Wensinck, তিনি ৭ আগস্ট ১৮৮২ সালে নেদারল্যান্ডে জন্ম গ্রহণ করেন এবং ১৯ সেপ্টেম্বর ১৯৩৯ সালে মৃত্যু বরণ করেন। তিনি ১৯০৮ সালে লেইডেন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং University of Utrecht এ অধ্যাপনা শুরু করেন। তিনি এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের অন্যতম সম্পাদক ছিলেন। পরবর্তীত তিনি লেইডেন বিশ্ববিদ্যালয়ে আরবি ও ইসলামের অধ্যাপক হিসেবে কাজ করেন। তার রচিত গ্রন্থাবলী- The Muslim Creed: Its Genesis and Historical Development (1932), A Handbook of Early Muhammadan Tradition (1927), Muhammad and The Jews of Medina.
📄 কে. ক্র্যাজ K. Cragg
কে. ক্র্যাজ চরম ইসলামবিদ্বেষী আমেরিকান অধিবাসী। এক সময় তিনি কায়রোর আমেরিকান ভার্সিটিতে লেকচার দিতেন। বর্তমানে ‘আল-আলামুল ইসলামি’ পত্রিকাটির প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এটি আমেরিকান মিশনারির অন্যতম পত্রিকা। এছাড়াও তিনি একজন মিশনারি এবং হার্টফোর্ড বিশ্ববিদ্যালয়ের খ্রিস্টান ধর্মতত্ত্ব বিভাগের প্রধান। তার অন্যতম রচনাবলি دعوة المؤتنة ‘মিনারের আহ্বান’। এটি ১৯৫৬ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।