📄 হঙ্গেরির অধিবাসী Gold Ziher
গোল্ড যিহার যিনি হাঙ্গেরির অধিবাসী। তিনি একজন খ্যাতিমান ইসলাম বিদ্বেষী ইসলামিয়্যাت গবেষক। তার ধ্বংসাত্মক বেশ কিছু রচনা রয়েছে। তিনি Encyclopaedia of Islam এর অন্যতম গ্রন্থাকার। তিনি কুরআন ও হাদিস সম্পর্কে গ্রন্থ রচনা করেছেন। তার অন্যতম বই متاهب تفسير الإسلامي আরবি ভাষায় এ নামেই এটি প্রকাশ করা হয়েছে। গোল্ড যিহারকে নিয়ে একটি ঘটনা এই বইয়ের দ্দরুতে আলোচনা করা হয়েছে। ঐ আলোচনা থেকেই তার ইসলাম বিদ্বেষী কার্যক্রম অনুধাবন করা যায়।
টিকাঃ
৯২. গোল্ড যিহারের আলোচনা পূর্বে অতিবাহিত হয়েছে। নগ্ন হামলা-৭
📄 জন মায়নার্ড Jon Maynard
জন মায়নার্ড পক্ষপাতে দুষ্ট এক আমেরিকান পণ্ডিত। তিনি مجلة جمعية الدراسات الشرقية মধ্যপ্রাচ্য গবেষণা পর্ষদ' পত্রিকার একজন নিয়মিত প্রবন্ধকার। বিশেষত তিনি মধ্যপ্রাচ্য ও ইসলাম সংক্রান্ত নতুন গ্রন্থাদি নিয়ে পত্রিকায় আলোকপাত করেন। উদাহরণস্বরূপ দেখা যেতে পারে এ পত্রিকার ১৯২৪ খ্রিস্টাব্দের এপ্রিল সংখ্যার ২২ পৃষ্ঠায়।
টিকাঃ
৯৩. জন মায়নার্ড, তার সম্পর্কে বিস্তারিত আলোচনা সংগ্রহ করা সম্ভব হয়নি।
📄 এস. এম. জুইমার M. Zweimer
এস. এম. জুইমার, ৯৪ তিনি একজন ইসলামিয়্যাত গবেষক ও মিশনারি। ইসলাম বিদ্বেষী হিসেবে বেশ জশ-খ্যাতি রয়েছে। আমেরিকান মিশনারি পত্রিকা العالم الإسلامى এর প্রধান প্রতিষ্ঠাতা। তিনি الإسلام تحد العقيدة রচনা করেন ১৯০৮ খ্রিস্টাব্দে। হিন্দুস্তানের লাখনুতে ১৯১১ খ্রিস্টাব্দে মিশনারি দ্বিতীয় কনফারেন্সের সকল প্রবন্ধ الإسلام নামে প্রকাশ করেছেন। তার মিশনারি কর্মতৎপরতার স্মৃতি হিসাবে আমেরিকানরা তার নামে ধর্মতত্ত্ব ও মিশনারি প্রতিষ্ঠান ওয়াকফ করেছে।
টিকাঃ
৯৪. এস. এম. জুইমার- Samuel- Marinus Zwemer ১২এপ্রিল ১৮৬৭ সালে যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে জন্ম গ্রহণ করেন এবং ২ এপ্রিল ১৯৫২ সালে নিউ ইয়র্ক শহরে তার মৃত্যু হয়। তিনি ১৮৯১ সাল থেকে ১৯৩৫ সাল পর্যন্ত বিভিন্ন আরবরাষ্ট্রে মিশনারির দায়িত্ব পালন করেন। ১৯১৩-১৯২৯ সাল পর্যন্ত মিসরে কাজ করেন। জুইমার ১৯২৯ সাল থেকে ১৯৩৭ সাল পর্যন্ত প্রফেসর হিসেবে কাজ করেন। তিনি বহু খ্রিস্টানকে মিশনারি কাজে উৎসাহিত করেন। এ বিষয়ে তিনি প্রচুর লেখালেখিও করেন। তার রচিত অন্যতম বই- The Moslem Doctrine of God, Influence of Animism in Islam, The laws of Apostasy in Islam etc.
📄 আযিয আতিয়া সুরইয়াল
আযিয আতিয়া সুরইয়াল )عزيز عطية سوريال( তিনি মিসরীয় খ্রিস্টান। সুরইয়াল ইসকান্দারিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। বর্তমানে তিনি আমেরিকার আঞ্চলিক ভার্সিটিগুলোতে ক্লাস নেন। তিনি ইসলাম ও মুসলিমদের প্রতি চরম বিদ্বেষ পোষণকারী ও ইসলামি শিক্ষা-আদর্শের অন্যতম বিকৃত সাধনকারী। তার ধর্মযুদ্ধ সংক্রান্ত বেশ কিছু গ্রন্থ রয়েছে।
টিকাঃ
৯৫. আযিয আতিয়া সুরইয়াল- Aziz Atia Suryal. তিনি মিসরে ৫ জুলাই ১৮৯৮ সালে জেফতা নামক এলাকায় জন্ম গ্রহণ করেন এবং ২৪ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ৯০ বছর বয়সে মৃত্যু বরণ করেন। সুরইয়াল এক সাথে অনেক ভার্সিটিতে অধ্যাপনা করেন। কায়রো বিশ্ববিদ্যালয়ের মধ্যযুগের ইতিহাসের অধ্যাপক, আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের আর্টস বিভাগের ভাইস-ডিন ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের আরবি শিক্ষার পরিবদর্শন অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করেন। তার অন্যতম রচনাবলি- The Coptic Encyclopedia