📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 ব্যারন কাররা ডি ভাক্স Baron Carra De Vaux

📄 ব্যারন কাররা ডি ভাক্স Baron Carra De Vaux


ব্যারন কারা ডি ভাক্স ফ্রান্সের অধিবাসী। ইসলাম ও মুসলিমের কঠোর সমালোচক। ইসলামি বিশ্বকোষ রচনায় তিনি বিশেষ অবদান রাখেন।

টিকাঃ
৯০. ব্যারন কারা ডি ভক্স (Baron Carra de Vaux)-তিনি ৫ ফেব্রুয়ারি ১৮৬৭ সালে জন্ম গ্রহণ করেন এবং ১৯৫৩ সালে মারা যান। তার রচিত অন্যতম গ্রন্থ La Doctrine de 1 Islam (১৮৬৭), Avicenne-১৯০০, Gazali-১৯০২, Les Penseurs-১৯২১-১৯২৬ etc। এছাড়া তিনি ফ্রান্স ভাষায় 'মুহাম্মাদী আইন' নিয়ে গ্রন্থ রচনা করেছেন।

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 এইচ. এ. আর. গিব H.A.R. Gribb

📄 এইচ. এ. আর. গিব H.A.R. Gribb


এইচ. এ. আর. গিব সমকালীন ইংল্যান্ডের শীর্ষ এক ইসলামী গবেষক, যিনি মিসরের ভাষা একাডেমির অন্যতম সদস্য। বর্তমানে তিনি আমেরিকার হার্টফোর্ড (Hartford) বিশ্ববিদ্যালয়ের আরবি ও ইসলামিয়্যাত বিভাগের অধ্যাপক। Encyclopaedia of Islam নামক গ্রন্থের অন্যতম সম্পাদক ও প্রকাশক। তার রচিত গ্রন্থের সংখ্যা অনেক। এতে যেমন গভীরতা রয়েছে তেমন মারাত্মক আপত্তিও রয়েছে। তার বিশেষ কিছু রচনাবলি হলো—
১. طريق الإسلام -একাধিক ব্যক্তির সমন্বয়ে এটি রচনা করা হয়। প্রথমে ইংরেজি ভাষায় প্রকাশিত হলেও পরে তা একই নামে আরবি ভাষায় প্রকাশ করা হয়।
২. الإتجاهات المحدثية في الإسلام 'ইসলাম ধর্মের আধুনিকতার দিকদর্শন'। এটি ১৯৪৭ সালে প্রথম প্রকাশ পায়। বারংবার এটি মুদ্রিত হয়। পরে বইটি উল্লিখিত নামে আরবি ভাষায় অনুবাদ করা হয়।
৩. المتهب المحمدي 'মুহাম্মাদী আদর্শ', বইটি প্রথম প্রকাশ পায় ১৯৪৭ খ্রিস্টাব্দে। পরবর্তীতে একাধিকবার মুদ্রিত হয়।
৪. الإسلام المجمع الغربي 'ইসলাম ও পাশ্চাত্যের সমাজব্যবস্থা'। এটি কয়েক ভাগে প্রকাশিত হয়েছে। বইটি রচনা ও সংকলনের ক্ষেত্রে আরো অনেকে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তার বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ রয়েছে।

টিকাঃ
৯১. এইচ. এ. আর. গিব- Hamilton Alrxander Rosskeen Gibb। তিনি একজন ইতিহাসবিদ। ২ জানুয়ারি ১৮৯৫ সালে মিসরের আলেকজান্দ্রিয়াতে জন্ম গ্রহণ করেন এবং ২২ অক্টোবর ১৯৭১ সালে ৭৬ বছর বয়সে তার মৃত্যু হয়। গিব এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে সেমিটিক (হিব্রু, আরবি ও আরাম) ভাষার উপর অনার্স করেন। পরবর্তীতে ১৯২২ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আরবিভাষার উপর এম এ করেন।
তিনি স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজ এ শিক্ষাকতা করেন। এয়াড়া গিব ইনসাইক্লোপিডিয়া অফ ইসলামের অন্যতম সম্পাদক। তার রচনাবলির মাঝে অন্যতম হলো, Mohammedanism, Studis on the civilization of Islam and The Life of Islam etc.

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 হঙ্গেরির অধিবাসী Gold Ziher

📄 হঙ্গেরির অধিবাসী Gold Ziher


গোল্ড যিহার যিনি হাঙ্গেরির অধিবাসী। তিনি একজন খ্যাতিমান ইসলাম বিদ্বেষী ইসলামিয়্যাت গবেষক। তার ধ্বংসাত্মক বেশ কিছু রচনা রয়েছে। তিনি Encyclopaedia of Islam এর অন্যতম গ্রন্থাকার। তিনি কুরআন ও হাদিস সম্পর্কে গ্রন্থ রচনা করেছেন। তার অন্যতম বই متاهب تفسير الإسلامي আরবি ভাষায় এ নামেই এটি প্রকাশ করা হয়েছে। গোল্ড যিহারকে নিয়ে একটি ঘটনা এই বইয়ের দ্দরুতে আলোচনা করা হয়েছে। ঐ আলোচনা থেকেই তার ইসলাম বিদ্বেষী কার্যক্রম অনুধাবন করা যায়।

টিকাঃ
৯২. গোল্ড যিহারের আলোচনা পূর্বে অতিবাহিত হয়েছে। নগ্ন হামলা-৭

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 জন মায়নার্ড Jon Maynard

📄 জন মায়নার্ড Jon Maynard


জন মায়নার্ড পক্ষপাতে দুষ্ট এক আমেরিকান পণ্ডিত। তিনি مجلة جمعية الدراسات الشرقية মধ্যপ্রাচ্য গবেষণা পর্ষদ' পত্রিকার একজন নিয়মিত প্রবন্ধকার। বিশেষত তিনি মধ্যপ্রাচ্য ও ইসলাম সংক্রান্ত নতুন গ্রন্থাদি নিয়ে পত্রিকায় আলোকপাত করেন। উদাহরণস্বরূপ দেখা যেতে পারে এ পত্রিকার ১৯২৪ খ্রিস্টাব্দের এপ্রিল সংখ্যার ২২ পৃষ্ঠায়।

টিকাঃ
৯৩. জন মায়নার্ড, তার সম্পর্কে বিস্তারিত আলোচনা সংগ্রহ করা সম্ভব হয়নি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00