📄 ১. বিষয়ভিত্তিক গ্রন্থ
কুরআন, রাসুল ও ইসলামে দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিষয়ে তারা গ্রন্থ/বই রচনা করেন। অধিকাংশ বই-ই কুরআন-হাদিসের সরাসরি বিকৃত সাধন করার জন্য লিপিবদ্ধ এবং ইসলামি ইতিহাস-ঐতিহ্যকে ম্লান করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
📄 ২. পত্র-পত্রিকা প্রকাশ
প্রাচ্যীয় পণ্ডিতগণ ইসলাম, ইসলামি দেশ ও জাতি প্রভৃতি নিয়ে বিশেষ আঙ্গিকে পত্র-পত্রিকা প্রকাশ করে থাকেন। বিষয়ভিক্তিক গ্রন্থ ও পত্রিকার আলোচনা সামনে আসবে।
📄 ৩. মিশনারি প্রেরণ
ইসলামি বিশ্বের আনাচে-কানাচে মানবিক তৎপরতার নামে ধর্মীয় মিশনারি প্রেরণ করে। তারা হাসপাতাল, ভার্সিটি, বিদ্যালয়, শিশুসদন, বৃদ্ধাশ্রম ও অথিতিশালা প্রভৃতি কার্যক্রম পরিচালনা করে। যেমন: আরব দেশে জমইয়্যাতুশ শুব্বান আল-মাসিহিয়্যাহ-সহ আরো অনেক সংগঠন রয়েছে।
📄 ৪. বিশ্ববিদ্যালয়ে বিতর্ক সেমিনার
বিশ্ববিদ্যালয় ও গবেষণা একাডেমিগুলোতে তারা বিতর্কের আয়োজন করে। যেসব বিতর্ক ইসলামের প্রতি বিদ্বেষ ও বীতশ্রদ্ধাপূর্ণ ধারণা সৃষ্টি করে। কায়রো, দামেশক, বাগদাদ, রাবত (মরক্কো), করাচি, লাহোর, আলিগড় প্রভৃতি নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ইসলামি বিষয়গুলো নিয়ে বিতর্কের আয়োজন করে।