📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 চার. ইসলাম-পূর্ব জাতীয়তাবাদ ও গোত্রীয় বিদ্বেষ পুনরুজ্জীবিত করা

📄 চার. ইসলাম-পূর্ব জাতীয়তাবাদ ও গোত্রীয় বিদ্বেষ পুনরুজ্জীবিত করা


ইসলাম-পূর্ব জাতীয়তাবাদ ও গোত্রীয় বিদ্বেষ পুনর্জীবিত করে পৃথিবীর মুসলিম প্রধান অঞ্চলগুলোতে ইসলামি ভ্রাতৃত্ববোধ দুর্বল করা, মুসলিমদের মাঝে মতনৈক্যের বীজ বপন করা ও আঞ্চলিকতাকে উসকে দেয়া প্রাচ্যীয় পণ্ডিতদের অন্যতম কাজ। আর অনুরূপ কু-কর্ম তারা আরবদেশগুলোতে চালিয়ে যাচ্ছে। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে কোনো বিষয়ে মুসলিমরা ঐক্যবদ্ধ না হতে পারে। এক্ষেত্রে তারা তাবেদারী সর্বশক্তি ব্যয় করছে। একতা ও ঐক্যবদ্ধতা হতে নিবৃত রাখার জন্য ইতিহাসকে নতুন রূপে বিকৃত সাধন করছে। ব্যক্তি জীবনের ঘটনাকে পুঁজি করে নতুন ইতিহাস রচনার চিন্তা করছে, যাতে আরবদের এক ও ঐক্যবদ্ধ হওয়া থেকে বিরত রাখা যায় এবং জনগণের মাঝে সত্য ও কল্যাণকর বিষয় বুঝার ব্যাপারে অন্তরায় সৃষ্টি করা যায়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00