📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 পঞ্চমত : আরবিভাষার ব্যাপারে সন্দেহ সৃষ্টি করা

📄 পঞ্চমত : আরবিভাষার ব্যাপারে সন্দেহ সৃষ্টি করা


তারা আরবিভাষার ভাষা শৈলী ও পরিপক্কতার ব্যাপারে সন্দেহ সৃষ্টি করে। তাদের মতে আমাদের উপর তাদের সাহিত্যের কর্তৃত্ব ও অনুগ্রহের ছায়া প্রদান করছে। তারা আরবি সাহিত্যের প্রয়োজনীয়তা ও গ্রহণযোগ্যতার ব্যাপারে জোরালো সন্দেহ পোষণ করে। তারা আরবি সাহিত্যের অনুর্বরতা ও নিষ্প্রয়োজনীয়তা প্রকাশ করে, যাতে আমরা তাদের কথিত (পশ্চিমা) সাহিত্যের প্রতি আগ্রহী হই এবং তা গ্রহণ করি। আর এটা হলো সৈন্যবাহিনী দিয়ে ঔপনিবেশকতার মত সাহিত্যের ঔপনিবেশিকতা। উপরেল্লিখিত এসব কদর্যপূর্ণ ভ্রান্ত গবেষণাকে লক্ষ করেই তারা ইসলাম স্টাডি করে থাকে। তাদের অধিকাংশের চিন্তা-চেতনা এমনই।৮১

টিকাঃ
৮১ তবে কিছু মনীষী সত্যের অনুসন্ধানী ছিলেন। অবশ্যই তারা সে পথ গ্রহণ করেছেন। বইয়ের ভূমিকাতে তাদের আলোচনা করা হয়েছে- অনুবাদক।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00