📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 প্রাচ্যের অধ্যাপকদের ব্যাপারে নতুন দিগন্ত উন্মোচিত

📄 প্রাচ্যের অধ্যাপকদের ব্যাপারে নতুন দিগন্ত উন্মোচিত


তারপর আমরা অধ্যাপক সাইয়েদ খিদির হোসাইন রহ. এর নিকট গেলাম, যিনি পরিষদের প্রধান ও তৎকালীন আযহার বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপক ছিলেন। তিনি এই সভায় উপস্থিত ছিলেন। সে সময় আমাদের অধ্যাপক যা বলেছিলেন তা হলো, তোমার আলোচনা প্রাচ্যের অধ্যাপকদের ব্যাপারে এক নতুন দ্বার উন্মোচিত করেছে। অনুগ্রহপূর্বক তুমি আমাকে আজকের লেকচারের একটি কপি দিবে। প্রাচ্যীয় পণ্ডিতদের ব্যাপারে গবেষণার জন্য আমি তা বিভিন্ন গবেষণাধর্মী পত্রিকাগুলোতে পাঠিয়ে দিব। আমি বিশ্বাস করি, অচিরেই প্রাচ্যীয় পণ্ডিতদের মাঝে এই লেকচার গর্জন-তর্জন শুরু করবে। আমি তাঁর বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একজন উসতাদের স্বীয় ছাত্রকে উদ্বুদ্ধকরণ থেকেও আমি শিক্ষা গ্রহণ করেছি।
কিছুদিন পর সাইয়েদ খিদির হোসাইন রহ. আমাকে তাঁর বাসায় ডেকে পাঠান। আমি তাঁর সাথে একমত পোষণ করি যে, গ্রীষ্মের মৌসুমে গোল্ড যিহারের গ্রন্থটি অনুবাদ করবো এবং তার জবাব দিব; কিন্তু তারপর মিসরের কায়রোতে ইংরেজ-বাহিনীর দখলদারিত্ব নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় এবং আমাকে বন্দি করা হয়। ফলে আমি সাত বছর নিবৃত থাকি ঐ কাজ থেকে। আর এ সময়ে ড. আবদুল কাদের প্রকাশ করেন نظرة عامة في تاريخ الفقه الاسلامي বইটি। তিন বছর পর যুদ্ধের মাঝামাঝি সময় তার প্রকাশিত বই-এর সংবাদ পাই।
এটাই আমার সেই ঘটনা যা আলি হাসান আবদুল কাদেরের সাথে ঘটেছিল। আমার বিশ্বাস তিনি প্রাচ্যীয় পণ্ডিতদের ব্যাপারে তার ধ্যান-ধারণা সংশোধন করেছেন। বিশেষত গোল্ড যিহারের ব্যাপারে। তিনি সত্য পথের অনুসারী হবার দরুন আমানتদারি ও একনিষ্ঠতার সাথে আপন সিদ্ধান্তকে বদল করেছেন এবং মৌলিক বিষয় (نصوص) কে অবিকৃত রেখেছেন।

টিকাঃ
৭৬. আস-সাইয়েদ মুহাম্মাদ আল-খিদির হোসাইন। তিনি ১৬ আগস্ট ১৮৭৬ সালে তিউনিসিয়াতে জন্ম গ্রহণ করেন। ১৯৫৮ সালের ২৮ ফেব্রুয়ারি কায়রো ইনতেকাল করেন। পারিবারিক-সূত্রে তিনি জাযায়েরের অধিবাসী ছিলেন। ১৮৯৮ সালে তিনি যাইতুনিয়া থেকে বিভিন্ন বিষয় নিয়ে পড়ালেখা সমাপ্ত করেন। ১৬ সেপ্টেম্বর ১৯৫২ সালে শায়খুল আযহার হিসাবে নিযুক্ত হন। ১৯৫৪ সালের ৭ ফেব্রুয়ারি দায়িত্ব থেকে অব্যহতি গ্রহণ করেন। শায়খ খিদির হোসাইন রহ. আমাদের জন্য মূল্যবান রচনাবলি রেখে গিয়েছেন। তার অন্যতম হলো—
رسائل الإصلاح ، ديوان شعر خواطر الحياة ، بلاغة القرآي ، أديان العرب قبل الإسلام ودرسات في العربية وتاريخها ، الرحلات ، الحرية في الإسلام والخيال في الشعر العربي وآداب الحرب في الإسلام

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00