📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 ১. শক্তভাবে তাদের মুখামুখী হওয়া

📄 ১. শক্তভাবে তাদের মুখামুখী হওয়া


মুসলিমদের পক্ষ থেকে ওরিয়েন্টালিস্টদের মুখোমুখি অবস্থান শুধু চ্যালেঞ্জ করার লেভেলেই থাকেনি, বরং তা ছাড়িয়ে গেছে। ইসলামি চিন্তা এইসব প্রবণতাকে শুধু পরাজিত-ই করেনি, সম্পূর্ণভাবে বিলীন করেছে। যেহেতু এ মোকবেলা কেবল জ্ঞাননির্ভর, তাই ইসলাম ঐসব জ্ঞানের হাতিয়ার দিয়েই এর মোকাবেলা ও পরিচালনা করেছে। এত বছর পর দেখা যাচ্ছে, ইতিহাস আবার আমাদের আরেকটি পুরনো মোকাবিলার মুখোমুখি করেছে, যা একই সাথে চিন্তা ও বুদ্ধির যুদ্ধ।
২. ওরিয়েন্টালিস্টদের এ যুদ্ধে বিজয়ী হতে হলে অবশ্যই ইসলাম সম্পর্কে সম্পূর্ণ ও গভীরভাবে জ্ঞান অর্জন করতে হবে। এই বাস্তবতা ওরিয়েন্টলিস্টদের কলম ধরার আগে হাজার বার চিন্তা করে নিতে বাধ্য করবে।
৩. ওরিয়েন্টালিস্টরা আমাদের অতীত গৌরব ও বর্তমান পতন নিয়ে কটাক্ষ করে বা করবে। এই কটাক্ষ আমাদের আবার ভাবতে, জ্ঞান অর্জন করতে ও ঘুরে দাঁড়াতে উৎসাহিত করবে। আমাদেরকে আমাদের অবস্থান বদল করতে হবে এবং তা করতে হবে চিন্তার পরিবর্তনের মাধ্যমে। আমাদের সম্পদ কম বলে আমরা অনগ্রসর নই। আমাদের অনাগ্রসরতার কারণ, আমাদের চিন্তা ও উদ্যোগের অভাব।
৪. আমাদের অবশ্যই ওরিয়েন্টালিজমকে সঠিক ও গভীরভাবে জানতে হবে।
৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ওরিয়েন্টালিস্টদের লেখা এনসাইক্লোপিডিয়া থেকে তথ্য তা নিয়ে আমাদের এখন উচিত একটি আরবি ও ইউরোপিয়ান ভাষার আমাদের নিজস্ব ইসলামিক এনসাইক্লোপিডিয়া লেখার। এতে এ্যারাবিক ও ইসলামিক শিক্ষার সকল দিক ও শাখার শিক্ষা থাকবে।
৬. আমাদের একটি বৈশ্বিক বিজ্ঞান সম্মত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে, যা কোন নির্দিষ্ট দেশ, রাষ্ট্র, রাজনৈতিক অথবা ধর্মীয় প্রতিষ্ঠানের অধীনে থাকবে না। এর প্রথম ও একমাত্র আনুগত্য থাকবে আল্লাহ ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর।
৭. আমাদের অবশ্যই একটি বৈশ্বিক মিশনারি প্রতিষ্ঠান থাকবে। এর দ্বারা আমরা বুঝাতে চাই, একটি প্রতিষ্ঠান যা প্রথমত অন্য ধর্মাবলম্বীদের ইসলামের আহ্বান করবে। দ্বিতীয়ত নওমুসলিমদের জ্ঞান অর্জনে সাহায্য করবে ও তৃতীয়ত মুসলিমদের রক্ষা করবে। এ প্রতিষ্ঠান আরবি ও ইসলামিক বইগুলো অন্যান্য ভাষায় প্রকাশ করবে এবং বর্তমান প্রজন্মের কাছে ইসলামকে বিজ্ঞান সম্মতভাবে পেশ করবে।
৮. আমাদের অবশ্যই কুরআনের একটি প্রচলিত অনুবাদ তৈরি করতে হবে- পৃথিবীর সব প্রচলিত ভাষায়, যাতে ওরিয়েন্টালিস্টগণ কর্তৃক প্রস্তুতকৃত ও ইসলাম সম্পর্কে মিথ্যা তথ্যে ভরপুর কুরআনের বর্তমান প্রচলিত ভ্রান্ত অনুবাদ বাতিল হয়ে যায়। এর সাথে আমাদের প্রচুর পরিমাণে হাদিসও অনুবাদ করতে হবে। আরবি না জানা মুসলিম ও অমুসলিমদের পড়ানোর জন্য।
৯. আমাদের অবশ্যই ইসলামি ঐতিহ্যকে কুসংস্কার মুক্ত করতে হবে ও এর কাহিনিসমূহকে অলিক বর্ণনা থেকে মুক্ত করতে হবে।
১০. ইসলামিক বিশ্বের বাহিরে আরবি ও ইসলামি বিজ্ঞান বিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে হবে। এর জন্য ইসলামিক রাষ্ট্রগুলো থেকে সুশিক্ষিত প্রফেসরদের ওরিয়েন্টালিস্টদের দূর্গ ইউরোপ-আমেরিকায় পাঠাতে হবে। এর ফলেই শুধু স্লোগানের জোরে নয়, বরং বৈজ্ঞানিক চেষ্টার মাধ্যমেই ধীরে ধীরে ইসলাম সম্পর্কে ইউরোপিয়ানদের ভ্রান্ত ধারণা দূর করা সম্ভব হবে। ৬২

টিকাঃ
৬২. 'Orientalism' Dar Al-Ifta Al-Missriyyah.

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 সমস্যা হতে উত্তরণের জন্য করণীয়

📄 সমস্যা হতে উত্তরণের জন্য করণীয়


স্কুল-কলেজ ও ভার্সিটির ভাইদেরকে কণ্টকাকীর্ণ ধারণা হতে উত্তরণের জন্য করণীয় :
প্রথমত: আমাদের কর্তৃপক্ষ তথা শিক্ষার পরিচর্যাকারী শিক্ষকনগুটীকে সতর্ক ও সচেতন হতে হবে। গবেষণাকে আপন মতাদর্শের অনুকুলে আনার চেষ্টা না করে বাস্তবতার আঙ্গিকে লেখার প্রয়াস চালাতে হবে।
দ্বিতীয়ত: শিক্ষার্থীদের সচেতনতার সাথে পাঠ্যবই সংগ্রহ করতে হবে। বাজারে বই আসলেই তা সংগ্রহ করা চলবে না। আর কোনো বইয়ে উদ্ধৃতি থাকলেই তা সত্য, বাস্তবতা কিংবা ওহি হয়ে যায় না; বরং দেখতে হবে- ঐ উদ্ধৃতি আসল বইটিতে আছে কি-না, থাকলে তিনি কোথা থেকে গ্রহণ করেছেন, এর বাস্তবতা কতটুকু। এটি কী অস্বীকৃত মন্তব্য নাকি মনগড়া সিদ্ধান্ত।
তৃতীয়ত: ইসলাম ও তার আদর্শ সম্পর্কে আমাদের কলেজ-ভার্সিটিতে খুব কম জানার সুযোগ থাকে; যার কারণে আমাদের শিক্ষার্থীরা ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ থাকে। তারা মনে করে ইসলাম হলো পাঁচ ওয়াক্ত নামাজ, রমাদানে এক মাসের রোজা, ইদুল ফিতর ও ইদুল আজহার দুই ঈদ- এই আর কী। তাদের কাছে ইসলাম পূর্ণাঙ্গ না। ইসলামকে তারা জীবনের সর্বক্ষেত্রে প্রয়োগের উপযোগীও মনে করে না।
এজন্য আমাদের শিক্ষার্থী ভাইদের এই শূন্যতা পূর্ণ করতে হবে। কুরআন পাঠ ও অধ্যয়ন করতে হবে। তাফসির পড়তে হবে এবং হাদিস জানতে হবে। ইসলামি জীবনব্যবস্থা জানার জন্য ফিক্হ অধ্যয়ন করতে হবে। আত্মশুদ্ধির জন্য শাইখদের কাছে যেতে হবে। আর ঐসব প্রাচ্যীর পণ্ডিতদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাদের উত্থাপিত বাতিল প্রশ্ন ও মন্তব্যের জবাব জানতে হবে। এজন্য আলেম-ওলামাদের বই অধ্যয়ন করতে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00