📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা 📄 মুসলিম ওরিয়েন্টালিস্ট

📄 মুসলিম ওরিয়েন্টালিস্ট


অমুসলিম ওরিয়েন্টালিস্টদের অপপ্রচার ও বিভ্রান্তির বেড়াজাল ছিন্ন করে সত্যের আহ্বানে অনেকে সাড়া দিয়েছেন। তারাও একসময় অমুসলিম ওরিয়েন্টালিস্ট ছিলেন। গবেষণা আর পর্যালোচনা তাদেরকে সত্যের আলো দেখিয়েছে। জেনে শুনে ইসলামকে তারা নিজের ব্যক্তি জীবনে স্বীকার করে নিয়েছেন। ত্যাগ করেছেন খ্রিস্টধর্ম। এমন কয়েকজন ওরিয়েন্টালিস্টদের আলোচনা আমরা এখন করবো। তাদের পরিচয় এ কথা প্রমাণ করে দিবে যে, সত্যানুসন্ধানী হলে যে কেউ অবশ্যই ইসলামকে বুঝাতে সক্ষম হবে।
মুসলিম ওরিয়েন্টালিস্টদের অন্যতম হলেন, ফ্রান্সের নাসির উদ্দিন ডিনেট। ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আলফন্স ইটিন ডিনেট।

ফন্ট সাইজ
15px
17px