📄 ৩. ফ্রান্স
মুসলিম সন্তানগণ আজ উচ্চ শিক্ষার জন্যে ফ্রান্স যাচ্ছে, কিন্তু সেই ফ্রান্স থেকেই তৈরী হচ্ছে ইসলাম বিদ্বেষী ওরিয়েন্টালিস্ট। ইসলামকে বিশ্ববাসীর কাছে দর্শনহীন একটি জীবনব্যবস্থা হিসাবে উপস্থাপন করার জন্য ফ্রান্সের অবদান স্পষ্ট। ফ্রান্স থেকে যেসব ওরিয়েন্টালিস্ট বের হয়েছেন তাদের তালিকাও বেশ দীর্ঘ। তাদের অন্যতম হলেন— Baron Carra De Veux, L.Massignon I H.Lammens প্রমুখ।
📄 ৪. জার্মান
ইসলামের প্রতি অশ্রদ্ধা, অপপ্রচার ও হিংসা ছড়ানোর ক্ষেত্রে জার্মানের অবদান কম নয়। হিটলারের পরাজয় না হলে জার্মানই পৃথিবীর প্রথম স্থানাধীকারী ওরিয়েন্টালিস্ট রাষ্ট্র হত। জার্মানের অন্যতম ওরিয়েন্টালিস্ট হলেন— Gold Ziher, G.Von Grunbsum I J.Schacht প্রমুখ। এছাড়া হাঙ্গেরি, হল্যান্ড, ইন্ডিয়া, ও নেদারল্যান্ডসহ খ্রিস্টান সংখ্যাধিক্য বিভিন্ন দেশে ওরিয়েন্টালিস্টদের সন্ধান পাওয়া যায়।