📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 ইসলামি যুদ্ধ, বিজয় ও শাসন

📄 ইসলামি যুদ্ধ, বিজয় ও শাসন


১. স্যার টমাস ওয়াকার আরনোল্ড (১৮৬৪-১৯৩০ খ্রি.) বলেন, ইসলামি বিজয়গুলোর উদ্দেশ্য ছিল যুদ্ধলব্ধ সম্পদ ও প্রাচুর্য অর্জন।২৬
২. প্রাচ্যীয় পণ্ডিত ইয়াডোর বাজি বলেন, মুসা বিন নুসাইর তরবারির সাহায্যে সারকাসতা (ইউরোপের একটি এলাকার নাম) বিজয় করেছেন।২৭
৩. ইডারস্ট লিভি প্রভেনসাল (১৮৯৩-১৯৫৫ খ্রি.) বলেন, মুসলিমগণ সন্ধির মাধ্যমে এবং স্বেচ্ছায় ইসলাম গ্রহণকারীদের মাঝে বৈষম্যমূলক আচরণ করে।২৮
৪. তিনি আরো বলেন, আরবরা স্পেন বিজয়ের ক্ষেত্রে বিশেষ শাসন ব্যবস্থা (জুলুম, নির্যাতন ও হানাহানি) অবলম্বন করেছিল।২৯
৫. কারল ব্রোকলামান (১৮৬৮-১৯৫৬) বলেন, বিজয়ী আরবরা অনারবদের উপর ক্ষমতা বিস্তার করে এবং অনারবদের তাদের অবস্থান থেকে হটিয়ে দিয়েছে।৩০
৬. কে এইচ হেনরিশ (১৮৬৭-১৯৩৩ খ্রি.) বলেন, ইসলাম মধ্যযুগে প্রসারতা লাভ করেছে এবং খ্রিস্টবাদ প্রচারে কঠোর প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।৩১
৭. ষষ্ঠদশ বাবা ভ্যাটিক্যান বলেন, ইসলাম একমাত্র তরবারির মাধ্যমে প্রচার-প্রসার লাভ করেছে।৩২
৮. ষষ্ঠদশ বাবা আরো বলেন, ইসলাম মানব বিবেকের উপযোগী নয়।

টিকাঃ
২৬. প্রাগুক্ত, পৃ. ১৮।
২৭. প্রাগুক্ত, পৃ. ২৩।
২৮. প্রাগুক্ত, পৃ. ২৮।
২৯. প্রাগুক্ত, পৃ. ৩০।
৩০. প্রাগুক্ত, পৃ. ৩৫।
৩১. প্রাগুক্ত, পৃ. ৪৮।
৩২. প্রাগুক্ত, পৃ. ৪৯-৫৩।
৩৩. প্রাগুক্ত, পৃ. ৫৪।

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 ইসলামি খিলাফতব্যবস্থা

📄 ইসলামি খিলাফতব্যবস্থা


আরনোল্ড এর মতে, ইসলামি খিলাফত যে-কোন প্রকার সমালোচনা ও ব্যক্তি স্বাধীনতার বিরোধী ছিল।

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 রাসুলের সাহাবিদের প্রতি বিষোদ্গার

📄 রাসুলের সাহাবিদের প্রতি বিষোদ্গার


আরনোল্ডের মতে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর তিনজন সাহাবি ক্ষমতা-সম্পদ ভাগাভাগি করার ষড়যন্ত্রে লিপ্ত হন। ৩৪

টিকাঃ
৩৪. প্রাগুক্ত, পৃ. ২২১।

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 ইসলাম সম্পর্কে অপপ্রচার

📄 ইসলাম সম্পর্কে অপপ্রচার


১. প্রাচ্যীয় পণ্ডিত: রিনান আর্নাস্ট (১৮২২-১৮৯২ খ্রি.) বলেন, ইসলাম জ্ঞান-বিজ্ঞান ও দর্শনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ৩৫
২. ফ্রান্সের প্রাচ্যবিদ লুইস বির (১৮০৮-১৮৭৫ খ্রি.) বলেন, ইসলামের কিসাসবিধানে (হত্যার বদলে হত্যা) মানবতা অনুপস্থিত। তিনি বলেন, তুমি কুরআনে শিথিলতা পাবে না, যা ইনজিলে রয়েছে। ইনজিলের শিথিলতাগুলো প্রয়োজনের সময় কাজে আসে। অন্য দিকে তুমি লক্ষ্য করবে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ বিচারের ক্ষেত্রে মন্দের বদলা মন্দ দিয়ে দিতেন। অর্থাৎ তিনি কাউকে ক্ষমা-মার্জনা করেননি। ৩৬
৩. ইসলামিবিশ্ব পত্রিকার প্রধান সম্পাদক কে ক্র্যাগ বলেন, হয় ইসলামের মাঝে মৌলিকভাবে কোন পরিবর্তন করতে হবে অথবা চলমান জীবন থেকে তাকে পরিহার করতে হবে। ৩৭
৪. এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের অন্যতম সম্পাদক এল ম্যাসিনন (১৮৫৮-১৯৪০ খ্রি.) তার 'আদ-দিয়ানাতুল মুহাম্মাদিয়া' গ্রন্থে বলেন, ইসলাম ধর্মের পর্দার বিধানের কারণেই একাধিক বিবাহ সংগঠিত হয়।
উপর্যুক্ত উক্তিগুলো প্রাচ্যবিদদের বই-প্রবন্ধ ও পত্রিকায় লেখা আলোচনা থেকে সংকলিত। সুতরাং এগুলো যে তাদের উক্তি তা পাঠকমাত্রই বুঝতে পারবেন। আর কোন সন্দেহ থাকবে না।

টিকাঃ
৩৫. প্রাগুক্ত, পৃ. ৭৬।
৩৬. প্রাগুক্ত, পৃ. ৮৭।
৩৭. প্রাগুক্ত, পৃ. ১২৫।
৩৮. প্রাগুক্ত, পৃ. ১৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00