📄 আলোচনার সারসংক্ষেপ
সুতরাং আমরা দীর্ঘ আলোচনা হতে বুঝতে পারি, আজকের ইসলাম, মুসলিম ও মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর নিয়ে যেসব অমুসলিম গবেষণা করছেন তাদেরকে ইসলামি পরিভাষায় মুসতাশরিক (مستشرق) বলা হয়। আর তাদের এই গবেষণা কর্মকে বলা হয় إستشراق এ কর্মে যেমন খ্রিস্টান-ইহুদি সম্প্রদায় জড়িত রয়েছে, তদ্রূপ হিন্দু, বৌদ্ধ, নাস্তিক ও ইসলাম নাম ধারণকারী মুনাফিক শ্রেণির অনেক লোকও আত্মনিয়োগ করেছেন ও করছেন।
তাদের সকলের লক্ষ-উদ্দেশ্য হলো, ইসলামকে পুরানো ধাচে অকেজো জীবনব্যবস্থা রূপে ফুটিয়ে তোলা। আর তাদের ধর্মের প্রতি মানুষদের আহ্বান করা। তাদের এ পর্যন্ত যত গবেষণা প্রকাশ পেয়েছে তার সবগুলো ইসলাম ও মুসলিম বিরোধী, বিদ্বেষপূর্ণ ও মিথ্যাশ্রীত কপটতা মিশ্রিত। যার কোনাটাই সত্যের মানদণ্ডে গ্রহণীয় নয়।