📄 তৃতীয় সংজ্ঞা
কেউ কেউ প্রাচ্যবাদের সংজ্ঞা করেছেন- মুসলমানদের জ্ঞান-বিজ্ঞানে অমুসলিমদের আধিপত্য প্রতিষ্ঠার প্রয়াস হচ্ছে প্রাচ্যবাদ। প্রাচ্যবিদ মানেই ইউরোপীয় এমন নয়। তিনি প্রাচ্যের একজন হতে পারেন। বস্তুত মুসলিম নন, কিন্তু মুসলিমদের জ্ঞানরাজ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ব্যক্তিমাত্রই প্রাচ্যবিদ। যেমন: মিসরি খ্রিস্টান আযিয আতিয়া সুরইয়াল, লেবাননি খ্রিস্টান পি. এইচ হিট্টি ও ইরাকি খ্রিস্টান মাজিদ আল-কুদুরি প্রমূখ। এসব লোক আরব ও ইসলামি দেশে মুসলিমদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছেন।
📄 চতুর্থ সংজ্ঞা
অন্যরা বলেন, প্রাচ্যকে পাঠ, ব্যাখ্যা, পুনর্গঠন ও তার উপর প্রত্যক্ষ- পরোক্ষ ক্ষমতা খাটানোর বিশেষ প্রকল্পের নাম প্রাচ্যবাদ।