📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 প্রথম সংজ্ঞা

📄 প্রথম সংজ্ঞা


ইসলামি বিশেষজ্ঞ ও গবেষকদের ভাষায় إستشراق বলা হয়, প্রাচ্য ও প্রাচ্য বিষয়ক বিশেষ উদ্দেশ্যমূলক জ্ঞান অর্জনের প্রয়াসকে।

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 দ্বিতীয় সংজ্ঞা

📄 দ্বিতীয় সংজ্ঞা


এ সম্পর্কে অধ্যাপক সালিম মুবারক আল ফালাক তার : اللغة العربية التحديد والمواجهة ১৯/১ গ্রন্থে বলেন,
أن تعريف الاستشراق مجملاً وهو دراسات وأبحاث قام بها غربيون ‘সমষ্টিগতভাবে إستشراق বলা হয় বিশেষ দৃষ্টি-ভঙ্গিতে এমন পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা (High studis) ও পর্যালোচনা, যা পাশ্চাত্য মনীষীগণের মাধ্যমে প্রকাশ পেয়েছে।
অধ্যাপক সালিম মুবারক إستشراق এর ব্যাখ্যা আরো স্পষ্ট করতে গিয়ে একই গ্রন্থে বলেন,
تهدف إلى دراسة العالم الشرقي ولاسيما الإسلامي، ديناً وتاريخياً وحضارة وعادات وشعوباً، بهدف فهم حقيقة الإسلام ‘প্রাচ্য জগত (ইসলামি, ইসলামি রাষ্ট্র) নিয়ে বিশেষ গবেষণার আসল লক্ষ হলো, ইসলামি জ্ঞান-বিজ্ঞান, ধর্ম, ইতিহাস, সভ্যতা, ফিতরাত, স্বভাব ও জাতীয়তা প্রভৃতি অন্তর্গত। তারা এসব পর্যালোচনা করে ইসলামের হাকিকত ও বাস্তবতা অনুধাবন করতে চান।

টিকাঃ
২. আরবি-বাংলা ব্যবহারিক অভিধান, ড. মুহাম্মদ ফজলুর রহমান, পৃ. ৬১, রিয়াদ প্রকাশনী; আধুনিক আরবি-বাংলা অভিধান, ড. মুহাম্মদ ফজলুর রহমান, পৃ. ৬৮।
৩. আল-লুগাহ আল-আরাবিয়া, আত-তাহদিদ ওয়াল মুয়াজাহা ১/১৯।

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 তৃতীয় সংজ্ঞা

📄 তৃতীয় সংজ্ঞা


কেউ কেউ প্রাচ্যবাদের সংজ্ঞা করেছেন- মুসলমানদের জ্ঞান-বিজ্ঞানে অমুসলিমদের আধিপত্য প্রতিষ্ঠার প্রয়াস হচ্ছে প্রাচ্যবাদ। প্রাচ্যবিদ মানেই ইউরোপীয় এমন নয়। তিনি প্রাচ্যের একজন হতে পারেন। বস্তুত মুসলিম নন, কিন্তু মুসলিমদের জ্ঞানরাজ্যে কর্তৃত্ব প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ব্যক্তিমাত্রই প্রাচ্যবিদ। যেমন: মিসরি খ্রিস্টান আযিয আতিয়া সুরইয়াল, লেবাননি খ্রিস্টান পি. এইচ হিট্টি ও ইরাকি খ্রিস্টান মাজিদ আল-কুদুরি প্রমূখ। এসব লোক আরব ও ইসলামি দেশে মুসলিমদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছেন।

📘 ইসলামের উপর প্রাচ্যীয় পন্ডিতদের নগ্ন হামলা > 📄 চতুর্থ সংজ্ঞা

📄 চতুর্থ সংজ্ঞা


অন্যরা বলেন, প্রাচ্যকে পাঠ, ব্যাখ্যা, পুনর্গঠন ও তার উপর প্রত্যক্ষ- পরোক্ষ ক্ষমতা খাটানোর বিশেষ প্রকল্পের নাম প্রাচ্যবাদ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00