📘 ইসলামের ইতিহাস সংক্ষিপ্ত বিশ্বকোষ > 📄 লুজান সম্মেলন

📄 লুজান সম্মেলন


দ্বিতীয় আবদুল মাজিদ ক্ষমতাসীন হওয়ার তিনদিন পর ১৩৪১ হিজরিতে (১৯২৩ খ্রিষ্টাব্দে) লুজান সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আঙ্কারা সরকারের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ইংল্যান্ড তুরস্ককে চারটি শর্তে স্বীকৃতি দিতে সম্মত হয়। এ চারটি শর্ত কার্জুন শর্ত নামে খ্যাত। শর্তগুলো হচ্ছে:

* উসমানি খিলাফত বাতিল ঘোষণা।
* ইসলামের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা।
* খিলাফতের সমর্থকদেরকে দেশ থেকে বের করে দেওয়া।
* ইসলামি আদর্শে রচিত প্রাক্তন তুর্কি সংবিধানের পরিবর্তে সিভিল সংবিধান গ্রহণ করা।

কেউ কেউ খলিফার চতুষ্পার্শ্বে জড়ো হতে চেষ্টা করেছিল। কিন্তু আতাতুর্কের শক্তি বেড়ে যাওয়ায় সে পথের কাঁটা দূরীভূত করতে সক্ষম হয়। সে ১৩৪১ হিজরিতে খিলাফত ব্যবস্থা বাতিল ঘোষণা করে এবং গণতান্ত্রিক তুরস্ক প্রতিষ্ঠার ঘোষণা দেয়। ধর্মীয় চাকরির পদ বিলুপ্ত করতে এবং নারীদের হিজাব খুলে নিতে সৈন্য নিয়োগ করে। সাংবিধানিকভাবে দেশের সর্বত্র তার মূর্তি স্থাপনের উদ্যোগ নেয়। তুর্কি ভাষায় আজান দেওয়া এবং তুর্কি ভাষা আরবি হরফের পরিবর্তে ল্যাটিন হরফে লেখার নির্দেশ দেয়। এ ছাড়া আরও এমন বহু কুকর্ম করে, যা কোনো (প্রকাশ্য) কাফেরও করতে সাহস করে না। বড়ই আফসোস! রাসুলুল্লাহ সাল্লালল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা হতে চালু থাকা খিলাফতব্যবস্থা এ নরাধমের হাতে নিঃশেষ হয়ে যায় এবং যা অদ্যাবধি একই অবস্থায় রয়েছে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00